স্বাস্থ্য

মৃত ডাক্তারের স্বাক্ষরে ডায়াগনস্টিক সেন্টারের রিপোর্ট

নিজস্ব প্রতিবেদক : দেশখ্যাত হেমাটোলজিস্ট এবং ল্যাবরেটরি মেডিসিন বিশেষজ্ঞ অধ্যাপক কর্নেল (অব.) মো. মনিরুজ্জামান গত ৩ মে করোনায় আক্রান্ত হয়ে প্রাণ হারান। অথচ তার নাম ও স্বাক্ষর ব্যবহার করে রাজধানীর শ্যামলীর হাইপোথাইরয়েড সেন্টার নামে একটি ডায়াগনস্টিক রোগীদের প্যাথলজি রিপোর্ট দিয়ে আসছে ।

রোগীদের কাছ থেকে অভিযোগের সূত্র ধরে শ্যামলী স্কয়ারের বিপরীতে ওই প্রতিষ্ঠানে অভিযান চালায় র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত।

অভিযান পরিচালনাকারী র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম জানান, হাইপোথাইরয়েড সেন্টার নামের এই প্রতিষ্ঠানটি রিজেন্ট হাসপাতাল কিংবা জেকেজিকেও হার মানিয়েছে । ১০ বছর ধরে ল্যাব পরিচালনা করছে তারা। থাইরয়েডের সকল রিপোর্টসহ হেপাটাইটিস, ব্লাড কালচারসহ চলত নানা পরীক্ষা। অথচ সেই ল্যাবের বেহাল দশা।

প্রতিষ্ঠানটি প্যাথলজির রিপোর্ট দিত মৃত চিকিৎসক অধ্যাপক মনিরুজ্জামানের প্যাড-নাম- স্বাক্ষর ব্যবহার করে। অক্টোবরেও তার নাম ও স্বাক্ষর ব্যবহার করে রিপোর্ট দেওয়া হয়েছে। অথচ এ চিকিৎসক করোনায় আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন মে মাসের ৩ তারিখে।

প্রতিষ্ঠানের কর্মচারীরা বলেছেন, ল্যাবের মালিক দু-একটি পরীক্ষা করলেও বাকি পরিক্ষার রিপোর্ট দেওয়া হতো অনুমান করেই। এ ছাড়া মৃত চিকিৎসকের স্বাক্ষর করা অসংখ্য ভুয়া রিপোর্ট পাওয়া গেছে হাইপোথাইরয়েড সেন্টারে। তারা দেশের বিভিন্ন এলাকা থেকে কুরিয়ারে স্যাম্পল সংগ্রহ করে মেইলে রিপোর্ট দিত।

এদিকে ভূয়া ল্যাবরেটরি পাওয়ায় র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত হাইপোথাইরয়েড সেন্টার সিলগালা করে দেন। সেই সঙ্গে দুই কর্মচারী সোহেল রানা ও রাসেলকে দুই বছর করে কারাদণ্ড দেওয়া হয়। তবে মালিক আবদুল বাকের পলাতক রয়েছেন।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ষষ্ঠী দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব, ঢাকেশ্বরী মন্দিরে বিশ্বশান্তির প্রার্থনায় মুখরিত প্রাঙ্গণ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ শুক্রবার...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ঢাবি পপুলেশন সায়েন্সেস বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় পপুলেশন সায়েন্সেস বিভাগ অ্যালাম...

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

ঢাবিতে ১৬০ দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীকে সাদা ছড়ি ও আর্থিক সহায়তা প্রদান

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ও...

আন্তঃবিশ্ববিদ্যালয় দাবায় ঢাবি অপরাজিত চ্যাম্পিয়ন

আন্তঃবিশ্ববিদ্যালয় দাবা প্রতিযোগিতায় ঢাকা বিশ্ববিদ...

লিটন ও মিরাজের অনুপস্থিতিতে জিম্বাবুয়ের বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

আবুধাবিতে অনুষ্ঠিতব্য ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচেই মাঠে নামার আগেই বড়...

যুক্তরাষ্ট্রকে ভারতে হস্তক্ষেপের আহবান মার্কিন আইনপ্রণেতার

ভারতের রাজধানী নয়াদিল্লিসহ দেশটির বিভিন্ন অঞ্চলে শিক্ষার্থীদের চলমান ‘ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা