বিশ্বে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা প্রায় ৪ কোটি  
স্বাস্থ্য

বিশ্বে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা প্রায় ৪ কোটি  

আন্তর্জাতিক ডেস্ক :

বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে সংক্রমিত হওয়া রোগীর সংখ্যা ৩ কোটি ৯৮ লাখ ৮৪ হাজার ছাড়িয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের জনস হপকিনস বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, বিশ্বে সোমবার (১৯ অক্টোবর)পর্যন্ত করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা ৩ কোটি ৯৮ লাখ ৮৪ হাজার ৬১৬ জন।

উক্ত বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যানে দেখানো হয়েছে, বিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মোট মারা গেছে ১১ লাখ ১২ হাজার ৫৩৫ জন। বিশ্বে করোনা রোগ থেকে সুস্থ্য হয়ে বাড়ি ফেরা মানুষের সংখ্যা ২ কোটি ৭২ লাখ ৮৮ হাজার ৭ জন। বিশ্বে করোনায় সবচেয়ে বেশী ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রে করোনায় আক্রান্ত ও শনাক্ত রোগীর সংখ্যা ৮১ লাখ ৫২ হাজার ৯৩ জন। মারা গেছে ২ লাখ ১৯ হাজার ৬৬৯ জন।

করোনায় ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় ভারতের অবস্থান দ্বিতীয়। ভারতে করোনায় আক্রান্তও শনাক্ত রোগীর সংখ্যা ৭৪ লাখ ৯৪ হাজার ৫৫১ জন। দেশটিতে মারা গেছে ১ লাখ ১৪ হাজার ৩১ জন। সে তালিকায় ব্রাজিল রয়েছে তৃতীয় অবস্থানে। ব্রাজিলে করোনায়েআক্রান্ত ও শনাক্ত রোগীর সংখ্যা ৫২ লাখ ২৪ হাজার ৩৬২ জন। দেশটিতে মারা গেছে ১ লাখ ৫৩ হাজার ৬৭৫ জন।

তালিকায় রাশিয়ার অবস্থান চতুর্থ। আর্জেন্টিনা পঞ্চম। কলম্বিয়া ষষ্ঠ। স্পেন সপ্তম । ফ্রান্স অষ্টম । পেরু নবম। মেক্সিকো দশম। তালিকায় বাংলাদেশের অবস্থান ১৭তম। গত বছরের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। চীনে করোনা রোগে আক্রান্ত হয়ে প্রথমমৃত্যু হয় ৯ জানুয়ারি। তবে তার ঘোষণা আসে ১১ জানুয়ারি। ১৩ জানুয়ারি চীনের বাইরে প্রথম করোনা রোগী শনাক্ত হয় থাইল্যান্ডে। পরে বিভিন্ন দেশে একের পর এক সংক্রমিত হওয়ার আসে।

করোনাভাইরাস ধীরে ধীরে মহামারীর আকার ধারন করার পরিপ্রেক্ষিতে ৩০ জানুয়ারি সারাবিশ্বে জরুরি অবস্থা ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। ২ ফেব্রুয়ারি চীনের বাইরে করোনায় আক্রান্ত হয়ে প্রথম রোগীর মৃত্যুর ঘটে ফিলিপাইনে। ১১ ফেব্রুয়ারি বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনাভাইরাস থেকে সৃষ্ট রোগের নামকরণ করে কোভিড-১৯।

১১ মার্চ কভিড-১৯ তথা করোনাভাইরাসকে বৈশ্বিক মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, রোববার(১৮ অক্টোবর) পর্যন্ত দেশে নিশ্চিত করোনাভাইরাস সংক্রান্ত ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ৩ লাখ ৮৮ হাজার ৫৬৯। দেশে এ পর্যন্ত করোনায় ৫ হাজার ৬৬০ জনের মৃত্যু হয়েছে। সুস্থ হয়েছেন ৩ লাখ ৩ হাজার ৯৭২ জন। মোট শনাক্ত রোগীর সংখ্যা বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৪৬ শতাংশ। আর সুস্থতার হার ৭৮ দশমিক ২৩ শতাংশ।

জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, আক্রান্তের শীর্ষে থাকা দেশগুলোর তুলনায় বাংলাদেশে মৃত্যুর হার কম। স্বাস্থ্যখাতে আরও কিছু জরুরী জনহিতকর পদক্ষেপ নেওয়া হলে আরও কমানো সম্ভব হবে। গত ৮ মার্চ প্রথম দেশে করোনাভাইরাস শনাক্তের খবর গণমাধ্যমে প্রচারিত ও প্রকাশিত হয়। রোগী শনাক্তের ১০ দিনের মাথায় ১৮ মার্চ করোনায় প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে সরকার।

সান নিউজ/এসকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে মার্কেটের ছাদ থেকে পড়ে নারীর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারী পৌরসদর বাজারে একটি মার্কেটের দোতলার ছাদ থেকে পড়ে অজ্ঞাতনা...

মুন্সীগঞ্জে ওরাল কলেরা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

মুন্সীগঞ্জ সদর উপজেলায় ওরাল কলেরা ভ্যাকসিন টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে। কলে...

খাগড়াছড়িতে তিনঘণ্টা বৃষ্টি পাতের ফলে নিম্নাঞ্চল প্লাবিত

মধ্যেরাতে হঠাৎ করে টানা তিনঘন্টা বৃষ্টিপাতের ফলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাব...

বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসন ভিসা স্থগিতের নীতি বাতিল মার্কিন আদালতে

বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের অভিবাসন ভিসা প্রদান স্থগিতের মার্কিন নীতি বাত...

যুদ্ধের প্রভাবে হরমুজে জাহাজ চলাচল কমেছে ৮০ শতাংশ

যুদ্ধ শুরুর পর এখনো স্বাভাবিক হয়নি হরমুজ প্রণালি দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল।...

বনানী অবরুদ্ধ, স্লিপার বাস মালিকদের আন্দোলনে ভোগান্তি

স্লিপার বাস চলাচলের অনুমোদন ও একটি সুস্পষ্ট নিয়ন্ত্রক কাঠামো প্রণয়নের দাবিতে...

"নিয়ন্ত্রণ নয়, দায়িত্ব রেগুলেশনে গুরুত্ব": তথ্যমন্ত্রী পার্থ

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব পালনে নিয়ন্ত্রণমূলক অবস্থানে না গিয়...

প্রথম কর্মদিবসে বঙ্গভবনে পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল

দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেওয়ার পর প্রথম কর্মদিবসে বঙ্গভবনে পৌঁছেছেন...

ম্যাকাই টেস্টে ইনিংস ও ৫১ রানে হারল বাংলাদেশ

ডারউইনে ইতিহাস গড়ার পর ম্যাকাইয়ে এসে মুদ্রার উল্টো পিঠ দেখল বাংলাদেশ। গ্রেট ব...

মেসির গোলেও হার এড়াতে পারল না ইন্টার মিয়ামি

লিওনেল মেসির গোল সত্ত্বেও হারের বৃত্ত থেকে বের হতে পারছে না ইন্টার মিয়ামি। মে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা