স্বাস্থ্য

মানব ত্বকে ফ্লুর জীবাণু বাঁচে ১.৮ ঘণ্টা

আন্তর্জাতিক ডেস্ক : করোনাভাইরাসের তুলনায় ফ্লুর জীবাণু মানুষের ত্বকে মাত্র ১ দশমিক ৮ ঘণ্টা বেঁচে থাকতে পারে। ক্লিনিক্যাল ইনফেকশাস ডিজিজেস সাময়িকীতে এমনটাই প্রকাশিত করেছেন জাপানের একদল গবেষক।

গবেষনায় ঘন ঘন হাত ধোয়ার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বরোপ করে বলা হয়, মানুষের ত্বকে নভেল করোনাভাইরাস প্রায় ৯ ঘণ্টা ধরে সক্রিয় থাকতে পারে।

এতে বলা হয়েছে, সার্স-কোভ-২ ভাইরাস (কোভিড-১৯ রোগের ভাইরাসের প্রজাতি) ত্বকে ৯ ঘণ্টা ধরে সক্রিয় থাকায় আইএভির (ইনফ্লুয়েঞ্জা এ ভাইরাস) তুলনায় মানুষের সংস্পর্শে একজনের দেহ থেকে অন্যজনের দেহে সংক্রমণ ছড়িয়ে পড়ার ঝুঁকি বাড়িয়ে তোলে। এভাবে বিশ্বজুড়ে করোনা মহামারি আরও ত্বরান্বিত হচ্ছে।

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর একদিন পর ময়নাতদন্তের নমুনা থেকে ত্বক সংগ্রহ করে গবেষণা পরিচালনা করেছেন জাপানি গবেষকরা।

করোনাভাইরাস এবং অন্যান্য ফ্লু ভাইরাস ইথানল প্রয়োগের মাত্র ১৫ সেকেন্ডের মধ্যে নিস্ক্রিয় হয়ে যায়। আর এই ইথানল হ্যান্ড স্যানিটাইজার তৈরিতে ব্যবহার করা হয়। গবেষকরা করোনা মহামারির মোকাবিলায় মানুষের ঘন ঘন হাত ধোয়া প্রয়োজন বলে মন্তব্য করেছেন।

মহামারি শুরু হওয়ার পর থেকবিশ্ব স্বাস্থ্য সংস্থা ভাইরাসের সংক্রমণের লাগাম টানতে নিয়মিত এবং বার বার হাত ধোয়ার নির্দেশনা দিয়ে আসছে। জাপানি গবেষকদের এই গবেষণা বিশ্ব স্বাস্থ্য সংস্থার করোনা মহামারি মোকাবিলায় প্রকাশিত নির্দেশনাবলীকে সমর্থন করছে।

গত বছরের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহানে প্রাণঘাতী করোনাভাইরাসের উৎপত্তি হওয়ার পর বিশ্বের দুই শতাধিক দেশ ও অঞ্চলে ছড়িয়েছে। বিশ্বজুড়ে এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩ কোটি ৯৯ লাখ ৫৯ হাজারের বেশি মানুষ এবং মৃত্যু ছাড়িয়েছে ১১ লাখ ১৪ হাজার।

বিশ্বজুড়ে এই ভাইরাসের তাণ্ডব চললেও এখন পর্যন্ত কোনও দেশ এর কোনও ভ্যাকসিন কিংবা প্রতিষেধক আনতে পারেনি। সূত্র: এএফপি।

সান নিউজ/এসএম/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সাভার ডেইরী ফার্মে বহিরাগতের হামলায় এক কর্মচারী মৃত্যুশয্যায় 

সাভার কেন্দ্রীয় গো প্রজনন ও দুগ্ধখামারে (ডেইরীফার্ম) বহিরাগত এক বখাটের মারধরে...

বোয়ালমারীতে  বিদ্যুৎস্পৃষ্টে ৩ বছরের শিশুর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ফারদিন (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছ...

অরিজিতের প্লেব্যাক ছাড়ার সিদ্ধান্ত অপ্রত্যাশিত নয় : আমাল মালিক

চলতি বছরের শুরুতে হিন্দি চলচ্চিত্রে প্লেব্যাক গান থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়...

তরুণ কলাম লেখক ফোরামের আইন বিষয়ক সম্পাদক নোবিপ্রবির রেদোয়ান

‎বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের ২০২৬-২৭ কার্যবর্ষের কেন্দ্রীয় নির্বাহী...

যোগ্য ও ত্যাগীরাই স্থানীয় সরকার নির্বাচনে সুযোগ পাবেন: প্রধানমন্ত্রী

স্থানীয় সরকার নির্বাচনে দলের যোগ্য, ত্যাগী ও জনপ্রিয় নেতাদেরই প্রার্থী হিসেবে...

পিরোজপুরে সাবেক এমপি গাজী নুরুজ্জামান বাবুলের ২য় মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা

মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, পিরোজপুর জেলা বিএনপির সাবেক সভাপতি, বিএনপির কেন্দ...

৭২ লাখ টাকার সাজ সংসদে কঙ্গনা 

ভারতের সংসদ ভবন থেকে বের হওয়ার সময় বলিউড অভিনেত্রী ও সংসদ সদস্য কঙ্গনা রানাওয়...

আইএলটি-টোয়েন্টিতে মুস্তাফিজকে রাখলো দুবাই ক্যাপিটালস 

আইএলটি-টোয়েন্টির গত আসরে দুবাই ক্যাপিটালসকে প্লে-অফে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিক...

নারায়ণগঞ্জে কেমিক্যাল গোডাউনে আগুন

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সানারপাড় এলাকায় একটি কেমিক্যাল তৈরির গোডাউনে অগ্নি...

আখেরি চাহার সোম্বা উপলক্ষে বুধবার বন্ধ সব শিক্ষাপ্রতিষ্ঠান

পবিত্র আখেরি চাহার সোম্বা উপলক্ষে বুধবার (১২ আগস্ট) দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা