সংগৃহীত ছবি
স্বাস্থ্য

২৪ ঘন্টায় ডেঙ্গুতে ১ জনের মৃত্যু

মাহিদুল হোসেন সানি: দেশে দিন দিন বাড়ছে এডিস মশাবাহিত রোগ ডেঙ্গু। গত ২৪ ঘন্টায় সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে ১ জনের মৃত্যু হয়েছে। একই সাথে এ রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ১৭২ জন।

সোমবার (২৩ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

আরও পড়ুন: ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, হাসপাতালে নতুন ভর্তিদের মধ্যে ঢাকা দক্ষিণ সিটিতে ৩৩ জন, ঢাকা উত্তর সিটিতে ৩৪ জন, ঢাকা বিভাগে ৫১ জন, চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১৭ জন, রাজশাহী বিভাগে ১০ জন, ময়মনসিংহ বিভাগে ৪ জন, রংপুর বিভাগে ১ জন, বরিশাল বিভাগে ১৭ জন, খুলনা বিভাগে ৫ জন নতুন রোগী ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, চলতি বছর ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত সবমিলিয়ে ১,০০,৩৬৬ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময় আক্রান্ত রোগীদের মধ্যে ৬৩,৩৪৫ জন পুরুষ (৬৩.১%) এবং ৩৭,০২১ জন মহিলা (৩৬.৯%) রয়েছে। তবে বছরের এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ৫৬৪ জন। এর মধ্যে ২৭২ জন পুরুষ (৪৮.২%) এবং ২৯২ জন মহিলা (৫১.৮%)।

এদিকে, গত ২৪ ঘন্টায় সারাদেশে ২৭৩ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এই নিয়ে চলতি বছর ছাড়পত্র পেয়েছেন ৯৮,৮৪০ জন।

অপরদিকে, চলতি বছর ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত হাসপাতালে মোট ভর্তিদের মধ্যে ঢাকা দক্ষিণ সিটিতে ১৭,৭২১ জন, ঢাকা উত্তর সিটিতে ২১,১০৫ জন, চট্টগ্রাম সিটি করপোরেশনে ৪৫ জন, গাজীপুর সিটি করপোরেশনে ৩ জন, (সিটি করপোরেশনের বাইরে) ঢাকা বিভাগে ১৮,৫৬৫ জন, চট্টগ্রাম বিভাগে ১৫,২৮৭ জন, রাজশাহী বিভাগে ৩,৮৪৪ জন, ময়মনসিংহ বিভাগে ৩,৩৪৩ জন, রংপুর বিভাগে ১,৫০৭ জন, বরিশাল বিভাগে ৮,৭০০ জন, খুলনা বিভাগে ৯,৯১০ জন এবং সিলেট বিভাগে ৩৩৫ জন রয়েছে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বস্তির অলিগলি থেকে নতুন সেনসেশন আরেক লিওনেল

আর্জেন্টিনা ফুটবলে 'লিওনেল' নামটি মানেই অন্যরকম এক আবেগ। নীল-সাদা জার...

ভালো ফল নয়, দক্ষতা অর্জনে ভাষা শিখতে হবে: ববি হাজ্জাজ

ভাষাশিক্ষাকে কেবল পরীক্ষায় ভালো ফল অর্জনের মধ্যে সীমাবদ্ধ না রেখে...

প্রথম ইনিংসে ৩৪৬ রানে অলআউট টাইগাররা, জবাবে ব্যাট করছে আফগানরা

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করে স...

কেরালার সাবেক মুখ্যমন্ত্রী বিজয়ন আটক

রাজধানী দিল্লি ও এর আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাঁড়াশি অভিয...

রিয়াদে হুতি হামলায় নিহত দুই বাংলাদেশি

মধ্যপ্রাচ্যের আকাশসীমায় জমে থাকা কালো মেঘ এবার সরাসরি আঘাত হানল প্রবাসীদের রক...

খাগড়াছড়িতে কৃষি পণ্যের রপ্তানি সক্ষমতা বৃদ্ধিতে মতবিনিময় সভা

পার্বত্য চট্রগ্রামের খাগড়াছড়িতে উৎপাদিত কৃষি পণ্...

এবার আচারের বয়ামে হীরা, সোনা, প্লাটিনাম ও রুবি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এবার আচারের...

জমি দখলের প্রতিবা‌দে সমা‌বেশ-বি‌ক্ষোভ মি‌ছিল

রাতের আধাঁরে দুই শত বছরের পুরানো কাঁঠাল গাছসহ বিভি...

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, ছুটি ঘোষণা

জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন এবং পালন সংক্রান্ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা