ফিচার

জমে উঠেছে মৌসুমি ফলের বেচাকেনা

ফেনী প্রতিনিধি: ফেনীর হাট-বাজারে আম, কাঁঠাল, আনারস সহ মৌসুমি ফলে ভরপুর হয়ে উঠেছে। জেলার সবচেয়ে ফলের আড়ৎ মহিপালে জমে উঠেছে বিকিকিনি। যোগাযোগ সুবিধা ও তুলনামূলক কম দামে পাইকারিতে ফল কেনাবেচা হয় বলে ফলের আড়ৎ জমজমাট থাকে সবসময়। এখান থেকে নোয়াখালী, লক্ষ্মীপুর, কুমিল্লা, নাঙ্গলকোট সহ এতদঞ্চলের গ্রামীণ এলাকায় সয়লাব হয়ে গেছে এসব ফলে।

সরেজমিনে দেখা গেছে, মধু ফলের মৌসুমে মহিপালে ফেনী-নোয়াখালী সড়কের প্রবেশপথে আড়তের চেহারাই বদলে যায়। হাজী নজির আহম্মদ কোল্ড স্টোর সহ সড়কের দুই পাশে আড়ৎগুলোতে আম, কাঁঠাল, আনারস ও লিচুর পাইকারি বিক্রি। মৌসুম এলেই সড়কের উপরই পসরা সাজিয়ে বসেন খুচরা বিক্রেতারা। জেলার জনগুরুত্বপূর্ণ স্থান হওয়ায় এখানে পাইকারি বিক্রির সমানতালেন চলে খুচরা বিক্রিও।

দেশের বিভিন্ন অঞ্চল থেকে ট্রাক ভর্তি করে প্রতিদিন ভোরে ফল আনা হয়। বেলা বাড়ার সাথে সাথে খুচরা বিক্রেতারা তাদের সংগ্রহ করা ফল নিজস্ব পরিবহনে করে বোঝাই করে নিয়ে যায়। এসময়ে এখানে দীর্ঘ যানজটও সৃষ্টি হয়।

মেসার্স ছায়েদ ফ্রট এজেন্সির মালিক মো. মাসুম বলেন, নাটোর, দিনাজপুর থেকে লিচু-কাঠাল সহ মৌসুমী ফল আসা শুরু হয়েছে। মহিপাল থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক হওয়ায় মৌসুমি ফল বিভিন্ন জায়গায় বিক্রির জন্য নিয়ে যাওয়া হয়। পাইকাররা গ্রামাঞ্চলের হাট বাজারে নিয়ে বিক্রি করছেন।

ফাইভ স্টার ফ্রুট এজেন্সির মালিক খুরশিদ আলম জানান, এখনো পুরোপুরি লিচু বাজারে উঠেনি। তাই দাম একটু বেশি। গতকাল থেকে কিছুটা কমতে শুরু করেছে।

মহিপাল ফল আড়ৎদার মালিক সমিতির যুগ্ম-আহবায়ক মনির আহম্মদ জানান, এখানে মৌসুমী ফল নির্বিঘ্নে বেচাকেনা করতে পারে এজন্য প্রয়োজনীয় নিরাপত্তার ব্যবস্থা রয়েছে। জেলার বাইরের পাইকারেরা এখান থেকে বিভিন্ন ফল ক্রয় করে আশপাশের জেলায় নিয়ে যায়।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

পদত্যাগ করে যা বললেন ভারতের নারী বিশ্বকাপ জয়ী অধিনায়ক

গত বছর ওয়ানডে বিশ্বকাপে প্রথমবার ভারতকে শিরোপা জেত...

ফুটবলকে দিগম্বর করে খেলোয়াড়রা নাইট ক্লাবে!

যাদের হাত ধরে ইন্দোনেশিয়ার মাটিতে ৯ গোল হজম করে দে...

ইন্দোনেশিয়ার সঙ্গে বাণিজ্য ১০ বিলিয়ন ডলারে নিতে চায় বাংলাদেশ

ইন্দোনেশিয়ার সঙ্গে দ্বিপক্ষীয় বাণিজ্য ১০ বিলিয়ন মা...

চিত্রনায়ক শান্ত ও বাবা ইউপি চেয়ারম্যানের মরদেহ উত্তোলন

২০২৪ সালের ৫ আগস্ট গণপিটুনিতে নিহত চাঁদপুর সদর উপজ...

দেশকে অস্থির করতে পতিত দোসররা নানাভাবে কাজ করছে

একটি নির্বাচিত সরকারকে ঝামেলায় ফেলা এবং দেশকে অস্থ...

ফ্রান্স দখলের চেষ্টা করছে মুসলিমরা: ট্রাম্প

শ্রেণিকক্ষে পর্যাপ্ত শিক্ষক না থাকা, দীর্ঘ সময় ক্লাস এবং শিক্ষাখাতে অর্থায়ন ক...

আলোচিত কলেজছাত্র রাকিব হত্যা: মূল আসামি গ্রেপ্তার

রাজধানীর বহুল আলোচিত কলেজছাত্র রাকিব ইসলাম হত্যা ম...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা