ফিচার

১ মণ ধানে একটা তরমুজ

এহসানুল হক, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ): মনডায় চাইছিন আজগোয়া (আজকে) একটা বড় তরমুজ কিনে বাড়ির সবাইকে লইয়া (নিয়ে) ইফতার করবাম (করবো)। কিন্তু ১ তরমুজ কিনলে তো দেহি ১ মণ ধানের দাম লাগে। দোকানদার বলে ৫০০ টেহা (টাকা) এক তরমুজ। তাই ছোডো- মুডোতা (ছোট-খাটো) একটা তরমুজ ২০০ টেহা (টাকা) দিয়া লইছি (নিয়েছি) ভাই। এভাবেই কথাগুলো বলছিলেন ঈশ্বরগঞ্জ পৌর বাজারে তরমুজ কিনতে আসা উপজেলার নশতি বাজার এলাকার শাহজাহান মিয়া।

আরও পড়ুন: চালের দাম আর বাড়বে না

তিনি ইফতারে পরিবার ও বাড়ির সদস্যদের তরমুজ খাওয়াবেন, এই চিন্তা করে দোকানে এসেছেন। তবে তরমুজের দাম শুনে দমে গেলেন তিনি। শেষে বাধ্য মনের ইচ্ছেকে কবর দিয়ে কিনলেন একটি ছোট তরমুজ, দাম পড়েছে ২০০ টাকা। সাধ্যের সবটুকু দিয়ে সন্তানদের জন্য মৌসুমি ফলটি কিনে রওয়ানা দিলেন বাড়ির উদ্দেশে।

সরজমিন বাজার পরিদর্শন করে দেখা গেছে, বড় আকারের তরমুজ বিক্রি হচ্ছে ৪৫০-৫০০ টাকা, মাঝারি আকারের তরমুজ বিক্রি হচ্ছে ৩৫০-৪০০ টাকা, ছোট আকারের তরমুজ বিক্রি হচ্ছে ১৫০-২৫০ টাকা পর্যন্ত।

আরও পড়ুন: কাল শুরু ৬ দিনের ছুটি

বিক্রেতারা বলছেন, এখন তরমুজের দাম বেশি। আমারা যখন বেশি দামে কিনে আনি তখন বেশি দামেই বিক্রি করতে হয়। আবার যখন কম দামে আমরা কিনি। তখন কম দামেই বিক্রি করি। তরমুজের দাম বেশি কমের মাঝে আমাদের কোন হাত নেই।

ঈশ্বরগঞ্জ পৌর বাজারের তরমুজ ব্যবসায়ী রোমন জানান, আগে আমরা যে তরমুজটা ১৫০ টাকা দিয়ে কিনে আনতাম, এখন সেটা ২০০ টাকার উপরে কেনা পড়ে। আমরা তো আর লস দিয়ে বিক্রি করতে পারবো না। যখন কম দামে তরমুজ কিনে আনি, তখন আমরা কম দামেই বিক্রি করি। তরমুজ এখন বেশি দামে কেনা, তাই বেশি দামেই বিক্রি করতে হচ্ছে আমাদের।

আরও পড়ুন: ঢাকা কলেজের ৫ শিক্ষার্থী রিমান্ডে

এ বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসা.হাফিজা জেসমিন জানান, আমারা নিয়মিত বাজার মনিটরিং অংশ হিসেবে বাজার তদারকি করে থাকি। বিষয়টি নিয়ে তরমুজ ব্যবসায়ীদের সাথে কথা বলে সমস্যা সমাধানের চেষ্টা করবো।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আমলাতন্ত্রে আটকে আছে ইসির ফাইল, পদোন্নতি নেই ২১ বছরেও 

নির্বাচন কমিশন সচিবালয়ের মাঠপর্যায়ের কর্মকর্তাদের পদোন্নতি ও পদমর্যাদা পুনর্ব...

দাবী আদায়ে অনড় পদবঞ্চিত যুবদল নেতৃবৃন্দ

বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে আবারও মানববন্ধন করেছেন ফ্যাসিস্ট হাসিনা বিরোধী...

বোয়ালমারীতে সন্ত্রাসবিরোধী মামলায় আ. লীগ নেতা ফারুক হোসেন গ্রেপ্তার 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা আওয়ামী লীগের অর্থ বিষয়ক সম্পাদক ও ঘোষপুর ইউনিয়ন পর...

মুন্সীগঞ্জে রাত ৮টার মধ্যে মার্কেট-শপিংমল বন্ধের নির্দেশ

জ্বালানি সংকটের কারণে বিদ্যুৎ সরবরাহে ঘাটতি দেখা দেওয়ায় মুন্সীগঞ্জে বিদ্যুৎ স...

এলজিআরডিতে সালাহউদ্দিন, নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি

আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে চূড়ান্তভাবে মনোনীত হয়েছেন...

পিরোজপুরে ৪৮০ কিমি সড়ক প্রকল্পে কাজ ছাড়াই ৯১ কোটি টাকা! 

পিরোজপুরের গ্রামীণ যোগাযোগব্যবস্থা উন্নয়নের জন্য নেওয়া ৬০০ কোটি টাকার একটি বড়...

রাজধানীর ২০৪ হটস্পটে ১,৩৮৭ ছিনতাইকারী, সন্ধ্যার পরই বাড়ছে আতঙ্ক

রাজধানী ঢাকায় ছিনতাইয়ের ঘটনা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ঢাকা মহানগর পুল...

মালয়েশিয়ার রাজকন্যা বিয়ে করলেন রেসিং ড্রাইভারকে

মালয়েশিয়ার পাহাং রাজপরিবারের রাজকন্যা টেংকু পুতেরি রাজা টেংকু পুতেরি ইলিয়ানা...

দাবী আদায়ে অনড় পদবঞ্চিত যুবদল নেতৃবৃন্দ

বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে আবারও মানববন্ধন করেছেন ফ্যাসিস্ট হাসিনা বিরোধী...

দক্ষিণ আফ্রিকার হয়ে বিশ্বকাপে শিরোপা জিততে চান মিলার

দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারে নানা সাফল্য পেলেও দক্ষিণ আফ্রিকার হয়ে কোনো আইসিস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা