ফিচার

সুইমিং পুলে নামলেই হয়ে যাবেন অন্তঃসত্ত্বা!

বিনোদন ডেস্ক:

কিছু দিন আগে ভারতের এক রাজনৈতিক নেতা বলেছিলেন গরুর দুধে স্বর্ণ থাকে। আবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন করোনা চিকিৎসায় সাবান খেতে! এমন লোক বোধহয় পৃথিবীর সব দেশেই দুই এক জন থাকে! কারণ, ইন্দোনেশিয়ার এক কর্তাস্থানীয় ব্যক্তি এ বার বললেন, সুইমিং পুলের পানি থেকে অন্তঃসত্ত্বা হতে পারেন মহিলারা!

হাস্যকর এই মন্তব্য করে শেষমেশ ক্ষমাও চেয়েছেন ইন্দোনেশিয়ার শিশু সুরক্ষা কমিশনের নারী কর্মকর্তা সিত্তি হিকমায়াত্তি। তিনি জানিয়েছেন, এ ভাবনাটা একান্তই তাঁর ব্যক্তিগত। সম্প্রতি ইন্দোনেশিয়ার সংবাদমাধ্যমে একটি সাক্ষাৎকার দেন সিত্তি। সেখানে তিনি বলেন, ‘‘সুইমিং পুলে পুরুষ-মহিলারা একসঙ্গে নামেন। মহিলাদের সঙ্গে পানিতে থাকা অবস্থায় শারীরিক উত্তেজনার ফলে কোনও কোনও পুরুষের বীর্যপাত হয়। সেই বীর্য খুব শক্তিশালী হলে কোনও মহিলাকে তা অন্তঃসত্ত্বাও করে দিতে পারে।’’

এই সাক্ষাৎকার প্রকাশিত হতেই হইচই পড়ে যায় সে দেশের বিভিন্ন মহলে। ইন্দোনেশিয়ার চিকিৎসক মহল নড়েচড়ে বসে। তারা সঙ্গে সঙ্গে জানিয়ে দেয়, ওই মহিলা কর্মকর্তার দাবি সম্পূর্ণ ভিত্তিহীন। একটি ব্রিটিশ দৈনিকেও বিষয়টি প্রকাশিত হয়। সেই প্রতিবেদনেও ব্রিটেনের চিকিৎসকদের সংগঠন জানিয়েছে, এ ভাবে কোনও মহিলার অন্তঃসত্ত্বা হওয়া অসম্ভব। সিত্তির সমালোচনায় সরব হয়ে ওঠে নেটিজেনরাও।

বিভিন্ন মহলে সমালোচনার মুখে পড়ে শেষমেশ ক্ষমা চেয়ে নেন সিত্তি। তিনি জানিয়েছেন, নিজের ভাবনার কথা বলেছিলেন ওই সাক্ষাৎকারে। মন্তব্য একান্তই ব্যক্তিগত। শিশু সুরক্ষা কমিশনের কর্মকর্তা হিসাবে তিনি ওই মন্তব্য করেননি বলেও জানিয়েছেন সিত্তি।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

তেল সংকটে বাড়ছে বিশ্ব অর্থনীতির ঝুঁকি, সতর্ক করল আইএমএফ

জরুরি তেলের মজুত কমে আসা, সরকারি ঋণের বোঝা বৃদ্ধি...

রাজউকের সাবেক চেয়ারম্যানসহ ৮ জনকে ১৪ বছর করে কারাদণ্ড

রাজধানীর পূর্বাচল আবাসিক প্রকল্পে প্লট বরাদ্দে দুর...

প্রবৃদ্ধির গতি মন্থর ও মূল্যস্ফীতির ধাক্কায় নতুন করে চাপে দেশের অর্থনীতি

বিশ্বব্যাংক এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) চলমান যৌথ বার্ষিক সভা উপল...

সাক্ষাৎকারে ভয়ংকর অভিজ্ঞতার কথা জানালেন অভিনেত্রী

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী নীতি টেলর সম্প্রতি নিজের জীবনের তিক্ত অভিজ্...

রূপপুরে চালু হচ্ছে রোসাটমের ওআইএসএস প্রযুক্তি

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ও দ্বিতীয়...

পাকিস্তানে ৩৮.৩ শতাংশ মানুষই দারিদ্র্যের যাঁতাকলে পিষ্ট, বাংলাদেশে ১৪.৯ শতাংশ

বিশ্বজুড়ে মানুষের জীবনযাত্রার মান এবং বঞ্চনার সার্বিক চিত্র নিয়ে সম্প্রতি এক...

কঠিন ভূরাজনৈতিক ভারসাম্যের মুখে পাকিস্তান

সৌদি আরবের সঙ্গে গভীর আর্থিক নির্ভরতা এবং কৌশলগত প্রতিরক্ষা চুক্তির জেরে এক জ...

কঠিন ভূরাজনৈতিক ভারসাম্যের মুখে পাকিস্তান

সৌদি আরবের সঙ্গে গভীর আর্থিক নির্ভরতা এবং কৌশলগত প্রতিরক্ষা চুক্তির জেরে এক জ...

রোমাঞ্চকর শেষ বিকেলে জয় পেতে লড়ছে বাংলাদেশ

আবুধাবি টেস্টের শেষ সেশনের খেলা জমে উঠেছে। দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট হারিয়ে আফগা...

সম্পর্ক ভাঙনের গুঞ্জনে মুখ খুললেন কৌশানী

টলিপাড়ার অন্যতম চর্চিত জুটি কৌশানী মুখার্জি ও বনি সেনগুপ্ত। দীর্ঘ এক দশকেরও ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা