চীনা, প্রেসিডেন্ট, ভেবে, কিমের, ছবি, পোড়ালেন, বিজেপি, নেতা,!,
ফিচার

চীনা প্রেসিডেন্ট ভেবে কিমের ছবি পোড়ালেন বিজেপি নেতা!

ইন্টারন্যাশনাল ডেস্ক:

কোথায় ভারতের পশ্চিমবঙ্গের আসানসোল, কোথায় বেইজিং আর কোথায় পিয়ংইয়ং! চীন-ভারতের উত্তাপে এবার ঘটে গেল এক মজার ঘটনা।

চীনের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করতে ইতিহাস-ভূগোল মিলিয়ে ফেললেন ভারতের ক্ষমতাসীন দল বিজেপির এক নেতা ও তার অনুসারীরা।

লাদাখে চীনের সেনাদের সঙ্গে সংঘর্ষে ভারতীয় সেনাদের নিহত হওয়ার ঘটনায় ফুঁসছে ভারত। চারিদিকে বিক্ষোভ। চীনা পণ্য বয়কটের ডাক ক্রমশ জোরালো হচ্ছে।

এই ক্ষোভের জের ধরে আসানসোল বিজেপি চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের ছবি পোড়াতে গিয়ে আগুন দিয়ে দিলেন উত্তর কোরিয়ার নেতা কিম জন উনের ছবিতে।

টুইটারের এক ভিডিওতে দেখা গেছে, আসানসোলের দক্ষিণ-১ মণ্ডলের বিজেপি সভাপতি পরিচয় দিয়ে গণেশ মান্ডি নামের এক ভদ্রলোক বলছেন, ‘লাদাখের ঘটনার বিরুদ্ধে আমরা মিছিল বের করেছি। আমরা এবার চীনের প্রধানমন্ত্রী কিম জনের ছবিতে আগুন দিয়ে প্রতিবাদ জানাব।’

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ফুটপাতের ব্যবসায়ীদের পুনর্বাসনে বাজার পরিদর্শনে রাসিক প্রশাসক

রাজশাহী নগরীর বিনোদপুর এলাকায় ফুটপাতের ব্যবসায়ীদের...

রুয়েটে শুরু হলো আন্তঃহল ক্রীড়া প্রতিযোগিতা

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট)...

নিউইয়র্কের আয়নাঘরে অভিনেত্রী প্রভা

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা অভিনয়ের পাশাপাশি ভ্রমণেও বেশ আ...

ঢাবি ও স্টকহোম ইউনিভার্সিটির উদ্যোগে ব্ল্যাক কার্বন বিষয়ে উচ্চ-পর্যায়ের নীতি সংলাপ

ব্ল্যাক কার্বন এবং অন্যান্য স্বল্পস্থায়ী জলবায়ু দূষক বিষয়ক একটি উচ্চ-পর্যায়ের...

শরিফুল রাজের বিরুদ্ধে ৪৮ ঘণ্টার আলটিমেটাম প্রযোজক শাহরিনের

ঢালিউডে বর্তমানে ব্যস্ত সময় পার করছেন অভিনেতা শরিফুল রাজ। ‘আইসক্রিম&rsq...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা