ফিচার

ওরা নজর রাখছে..!

খালিদ বিন আনিস

শক্তিমান দেশগুলো স্বীকার করুক আর নাই করুক, পৃথিবীর বিভিন্ন স্থানে প্রায় সময়েই ভিনগ্রহীদের দেখা পাওয়ার দাবি উঠে থাকে। এ নিয়ে আলোড়নও কম পড়ে না! এবার সুদূর মেক্সিকো থেকে ভারতে ভিনগ্রহের যান দেখা নিয়ে চাঞ্চল্যকর দাবি করলেন এক কন্সপিরেসি থিয়োরিস্ট। তার দাবি, যে UFO-কে মেক্সিকোর এক কবরস্থানে উপরে দেখা গিয়েছিল, সেই যানটিকে সপ্তাহ খানেকের মধ্যে দেখা গেছে ভারতের হরিয়ানার আকাশে!

স্কট সি ওয়ারিং নামে ওই UFO গবেষক বর্তমানে তাইওয়ান থেকে নিজের যাবতীয় কর্মযজ্ঞ চালান। তার দাবি, গুগল আর্থের মাধ্যমে তিনি একটি UFO কে মেক্সিকোর আকাশে আবিষ্কার করেছিলেন। সেটা ছিল ৩ জুন। তামাটে রঙের একটি উড়ন্ত বস্তুর তিনি দেখা পেয়েছিলেন মেক্সিকোর একটি কবরস্থানের আকাশে।

তিনি দাবি করেন, সেই যানে ভিনগ্রহীরা ছিল। তার দাবি, ভিনগ্রহীরা পৃথিবীতে আসেন মানুষের আচার-ব্যবহারের উপর নজর রাখতে। মেক্সিকোর আকাশের ওই ইউএফও নিয়ে একটি ওয়েবসাইটে বিস্তারিত লিখেছেন ওয়ারিং।

এরিমধ্যে BEEGROO নামে একটি ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করা হয়। সেখানে তিনি দাবি করেন, গত ৯ জুন হরিয়ানার কার্নাল এলাকার আকাশে দেখা গেছে UFO.

সেই যানের গতি নাকি ছিল অসম্ভব বেশি। সেই ভিডিও মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে যায়। সেটি দেখেই দাবি ওঠে, মেক্সিকোর আকাশে দেখা ইউএফও ও ভারতের আকাশে দেখা দেওয়া ওই যান একই। অর্থাৎ সপ্তাহ খানেকের মধ্যেই মেক্সিকো থেকে ভারতে চলে এসেছে ভিনগ্রহীদের ওই যান।

সম্প্রতি আবার দাবি ওঠে, ভারত-চীন সীমান্তের কোংকা পাস এলাকায় ভিনগ্রহীদের একটি ঘাঁটি আছে। সেই এলাকা দিয়ে ইউএফও উড়ে যেতে অনেকেই দেখেছেন। এমনকি কৃত্রিম উপগ্রহ থেকে তোলা ছবিতেও কোংকা পাসের ওপর দিয়ে রহস্যময় গোলাকৃতি ধাতব পদার্থ উড়ে যেতে দেখা গেছে। যা দেখে আরও দৃঢ় হয়েছে ইউএফও জল্পনা। তাহলে সত্যিই কি ভীনগ্রহে মানুষ আছে? উত্তর সময়ই বলে দেবে...

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিখোঁজ মিরাজ শেখ : গুম সংস্কৃতি ফিরে আসার আশংকা

।। এম. গোলাম মোস্তফা ভুইয়া।। যখন আর্ন্তজাতিক গুম দিবস পালিত হচ্ছে সারা...

এলোমেলো নোঙর, ঝুঁকিপূর্ণ নৌরুট-

*মুন্সীগঞ্জ–নারায়ণগঞ্জ নৌপথে প্রশাসনের নির্দেশনা মানছে না সিমেন্ট কারখা...

রাজশাহীতে এক হাজার তালগাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন

দেশজুড়ে ক্রমবর্ধমান বজ্রপাত প্রতিরোধ এবং জলবায়ু ও...

হবিগঞ্জের মাধবপুর মুক্তিযোদ্ধা চত্বর থেকে জাতীয় চার নেতার মুরাল অপসারণ

হবিগঞ্জের মাধবপুর উপজেলার ঢাকা সিলেট মহাসড়কের জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর থেক...

ফুলবাড়ীতে প্যানেল চেয়ারম্যান এর অপসারণের দাবি

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার কাজিহাল ইউনিয়নের প্যানে...

গুম বিষয়ক প্রস্তাবিত আইন ভিকটিমের সরাসরি ন্যায়বিচার পাওয়ার পথ সুগম করবে: - স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকা, ১৪ ভাদ্র (২৯ আগস্ট): প্রস্তাবিত ‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন ২০২৬...

হবিগঞ্জের মাধবপুর মুক্তিযোদ্ধা চত্বর থেকে জাতীয় চার নেতার মুরাল অপসারণ

হবিগঞ্জের মাধবপুর উপজেলার ঢাকা সিলেট মহাসড়কের জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর থেক...

গুম-খুন, জুলাই শহীদ ও আহত পরিবারকে সরকারি চাকরি

গুম-খুনের শিকার এবং জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহত পরিবারের ৭৪ সদস্যকে চাকরির ন...

শ্রীনগরের উমপাড়ায় শুরু হলো ‘তৈ তৈ রেস্তোরাঁ এন্ড পার্টি সেন্টার’

*পদ্মা ও আড়িয়াল বিলের তাজা মাছ, দেশি হাঁসের নানা পদ—ভোজনরসিকদের জন্য নত...

রাতের আঁধারে সাবেক সচিবের জায়গা দখলের অভিযোগ

নোয়াখালীর কবিরহাট উপজেলায় সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব মো.ইসমা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা