ফিচার

আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য হতে চান এতিম ছাইদুর

নাজির হোসেন: কর্মজীবনে হতে চান আইন-শৃঙ্খলা বাহিনীর একজন সদস্য। তারই মধ্য দিয়ে সাধারণ মানুষের পাশে থাকতে চান মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ইমামপুর ইউনিয়নের বাঘাইকান্দি গ্রামের ছাইদুর।

তিনি ইউনিয়ন পরিষদের তালিকায় একজন এতিম। মা-বাবার মৃত্যুর পর বড় হয়েছেন নানা নানির কাছে। তার জন্ম ২০০২ সালের ৭ মার্চ। তার একটি বোন রয়েছে। তবে বিয়ে হয়ে গেছে।

জানা গেছে, ২০০৩ সালে দেড় বছর বয়সে তার বাবা জাকির হোসেন সড়ক দূর্ঘটনায় যান। তখন ছোট একমাত্র বোন ছাবিনা ছিল মায়ের ৩ মাসের গর্ভে। জন্মের পর বাবা দেখেনি বোন ছাবিনা। পরের বছর ২০০৪ সালে মা শাহনাজ বেগমকে হারায় ছাইদুর৷

এতিম হয়ে পড়লে নানা মনির হোসেন প্রধানের কাঁধে পরে দুই নাতি-নাতনীর দেখাশোনার দায়িত্ব। এরপর কৃষক মনির হোসেন তাদের লালন পালন করেন৷

২০০৮ সালে নানা ইউনিয়নের বাঘাইকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ছাইদুরকে ভর্তি করান। শুরু হয় তার শিক্ষা জীবন৷ এরপর সেখান থেকে ২০১৩ সালে বাঘাইকান্দি কলিমউল্লাহ উচ্চ বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণীতে ভর্তি হন। শুরু করেন হাই স্কুলের পাঠ দান।

নানা-নানি বৃদ্ধ হওয়াতে তখন থেকেই লেখাপড়ার পাশাপাশি মামাদের সাথে কৃষি কাজ করে হাইস্কুলের গন্ডি পার করেন। ২০১৮ সালে এসএসসিতে জিপিএ-৩.০৬ পায় ছাইদুর।

এসএসসি পরীক্ষা চলাকালীন একমাত্র ছোট বোন ছাবিনার বিয়ে হয়ে যায়। এরপর ছাইদুর গজারিয়া সরকারি কলেজে একাদশ শ্রেণিতে ভর্তি হন৷ সেখান গত বছর করোনাকালীন জিপিএ-৩.৩৩ পেয়ে উর্ত্তীণ হন।

বাঘাইকান্দি গ্রামের সাত্তার প্রধান বলেন, ছাইদুর এখন এতিম। ওরা দুই ভাইবোন ছোট বেলায় বাবা-মাকে হারিয়েছে। এখন নানা-নানি বৃদ্ধ হয়ে যাওয়াতে থাকেন মামাদের কাছে। আত্মীয়-স্বজনরা ছোট বোনকে বিয়ে দিয়েছেন। ছাইদুর নানা ও মামাদের সাথে কাজ করে লেখাপড়া করছে। একটা চাকরি হলে ছেলেটা সুখের মুখ দেখবে।

ইমামপুর ইউনিয়ন ৬ নং ইউপি সদস্য আব্দুল মান্নান দেওয়ান বলেন, আমি মনির প্রধানের নাতি ছাইদুরকে চিনি। এলাকায় ভালো ছেলে। বাবা মা মারা গেছে। আমাদের গ্রামেই মানুষ হয়েছে। ওর একটা ভালো কাজ হোক আল্লাহর কাছে দোয়া করি। নানা নানি বুড়ো হয়ে গেছে মামারা আর কয়দিন পালবে।

আপালকালে ছাইদুর বলেন, বাবা-মার চেহারা ছবি দেখে চিনি। ছোট থাকতে তারা মারা গেছেন। আমরা দুই ভাই বোন এতিম। নানা নানির কাছে মানুষ হয়েছি। ছোট বোন ছাবিনার বিয়ে হয়ে গেছে।

আরও বলেন, আমার লেখাপড়ার পিছনে নানা- নানি, মামাদের অনেক অবদান রয়েছে। আমার ইচ্ছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য হয়ে জনগণের সেবক হতে চাই।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে জামায়াত নেতার সংবাদ সম্মেলনের জবাব দিলেন বিএনপি নেতা

ফরিদপুরের বোয়ালমারী পৌর ভবনের নিকটস্থ পাঞ্জেরী মডেল মাদ্রাসায় অনুষ্ঠিত এক সংব...

সেনাবাহিনীর সুনাম আন্তর্জাতিক অঙ্গনে সুবিদিত: রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ সেনাবাহিনীর সুনাম সুবি...

পুরোনো ইঞ্জিনে বাংলাদেশ রেল: বাড়ছে বিলম্ব ও দুর্ঘটনার শঙ্কা

বাংলাদেশ রেলওয়ের অন্যতম বড় সংকট এখন লোকোমোটিভ বা ইঞ্জিনের ঘাটতি। কয়েক দশক ধরে...

টানা পাঁচ দিন বৃষ্টির পূর্বাভাস

দেশজুড়ে চলমান ভ্যাপসা গরম ও মৃদু তাপপ্রবাহ থেকে স্বস্তি মিলতে যাচ্ছে। সক্রিয়...

মুন্সীগঞ্জে ডিবি পুলিশের অভিযান, ২৬০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩ 

মুন্সীগঞ্জে পৃথক অভিযানে ২৬০ পিস ইয়াবাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দ...

অন্যের আপন হয়ে উঠবেন যেভাবে

ব্যস্ত জীবনে ছোট ছোট মানবিক আচরণই একজন মানুষের কাছে আপন হয়ে ওঠার সবচেয়ে সহজ উ...

ন্যাটো সম্মেলনের আগে কিয়েভে রুশ হামলায় অন্তত ১১ জন নিহত

ন্যাটো শীর্ষ সম্মেলনের আগের দিন ইউক্রেনের রাজধানী কিয়েভে বড় ধরনের ক্ষেপণাস্ত্...

তেঁতুলঝোড়া ইউপিতে ভোগান্তি, সরকার হারাচ্ছে রাজস্ব 

সাভারের তেঁতুলাঝোড়া ইউনিয়ন পরিষদে ট্রেড লাইসেন্স, জন্ম-মৃত্যু নিবন্ধন, নাগরিক...

হাম উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু 

২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (৬ জুল...

খাগড়াছড়িতে ধর্ষকের মৃত্যুদন্ডের রায় 

খাগড়াছড়ির রামগড়ে দ্বিতীয় শ্রেনীতে পড়ুয়া সাত বছরের এক শিশুকে ধর্ষণের দায়ে মো...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা