ফিচার

কোরআন শিক্ষার ফেরিওয়ালা হান্নান

নিজস্ব প্রতিনিধি, মিরপুর (কুষ্টিয়া): কুষ্টিয়ার মিরপুর পৌরসভার ১নং ওয়ার্ডের সুলতানপুর গ্রামের বাসিন্দা হাফেজ আব্দুল হান্নান দীর্ঘ প্রায় ৩৯ বছর ধরে অনেকটা নিভৃতে কোরআন শিক্ষা দিচ্ছেন। মানুষকে কোরআনে শিক্ষা দিয়ে আনন্দ পান তিনি।

তবে কোরআন পড়ানোর জন্য কারো থেকে কোন প্রকার পারিশ্রমিক নেন না তিনি। বাবার কাছ থেকে পাওয়া এককাঠা জমিতে নিজের টাকায় গ্রামে একটি মক্তব গড়ে তুলেছেন হাফেজ আব্দুল হান্নান।

ভোরের আলো ফুটলেই এখানে কোরআন শিক্ষা কার্যক্রম চলতে থাকে। এছাড়াও প্রতিদিন বিকালে গ্রামের স্থানীয় গোরস্থান ময়দানে শিশুসহ বিভিন্ন বয়সী মানুষকে দ্বিতীয় দফা কোরআন শেখান তিনি। পালাক্রমে এই দুই স্থানে কোরআন শিক্ষা নিতে আসেন দূরদূরান্তের শতাধিক মানুষ।

জানা যায়, প্রথম দিকে মানুষের বাড়ি বাড়ি গিয়ে কোরআন পড়াতেন আব্দুল হান্নান। ১৯৮৪ সালে বাড়ির উঠানে গ্রামের ছেলেমেয়েদের কোরআন শেখানো শুরু করেন। শিক্ষার্থীর সংখ্যা বেড়ে যাওয়ায় ১৯৮৬ সালে বাড়ির পাশে রাস্তার ধারে একটি মাটির ছাপড়া ঘর বানিয়ে শিক্ষাদান অব্যাহত রাখেন।

এরপর ১৯৯৫ সালে বাবা আব্দুল আজিজ শেখ ছেলে হান্নানকে এককাঠা জমি দেন। এতে গড়ে তোলা হয় মক্তব। এখনে বিভিন্ন বয়সী মানুষ পড়তে আসেন।

বিনা সম্মানীতে পড়ানো প্রসঙ্গে হাফেজ আব্দুল হান্নান বলেন, যখন কোরআনের শিক্ষা নিয়েছি তখন আমাদের শিক্ষক একদিন বলেন, ‘যে নিজে কোরআন শিক্ষা গ্রহণ করে এবং অন্যকে শিক্ষা দেয় সে রাসূল (সা.)-এর কাছে উত্তম ব্যক্তি।’ তখন থেকে মানুষকে টাকা ছাড়া কোরআন পড়ানোর সিদ্ধান্ত নিয়েছিলাম। যতদিন বেঁচে থাকবো ততদিন কোরআন শিক্ষাদানের কাজটি করে যেতে চাই।

আব্দুল হান্নান জানান, নিজের গ্রাম ছাড়াও আশপাশের এলাকার কয়েক হাজার মানুষকে বিনা সম্মানিতে কোরআন পড়া শিখিয়েছি। যেসব শিক্ষার্থীর কোরআন শরীফ কেনার সামর্থ্য নেই তাদের বিনামূল্যে পবিত্র গ্রন্থটি উপহার দিয়েছি। অনেক সময় নিজে না পারলে মানুষের কাছ থেকে ব্যবস্থা করে দেই।

তিনি আরও জানান, সুলতানপুর গ্রাম ও আশপাশের এলাকার কোনও পুরুষ মারা গেলে দাফন-কাফন, গোসল ও জানাজাসহ সব কাজে স্বেচ্ছায় অংশগ্রহণ করি। স্থানীয় একটি মসজিদে ইমামতি করে বছরে কিছু ধান পাওয়া যায়। এছাড়া নিজের দুই বিঘা জমিতে চাষাবাদ করে সংসার চলে যায়।

সান নিউজ/ এনএএম/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

জিম্বাবুয়ের বিপক্ষে আত্মবিশ্বাসী টাইগার অধিনায়ক লিটন

গত কিছুদিন ধরে ওয়ানডে ফরম্যাটে নিজেদের চিরচেনা ছন্দে নেই বাংলাদেশ ক্রিকেট দল...

ঢাবি পপুলেশন সায়েন্সেস বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় পপুলেশন সায়েন্সেস বিভাগ অ্যালাম...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

সাত খুন, আবরার ও সিনহা হত্যা মামলার আপিল শুনানির তারিখ নির্ধারণ

দেশের আলোচিত তিনটি হত্যাকাণ্ডের মামলা নারায়ণগঞ্জের...

সেনাবাহিনীর প্রকৃত শক্তি শৃঙ্খলা, নৈতিকতা ও জন আস্থা: প্রধানমন্ত্রী

সেনাবাহিনীর প্রকৃত শক্তি শুধু অস্ত্র, সরঞ্জাম কিংব...

কাতারে গ্রেপ্তার বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক প্রধান

দুদকের দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা দুর্নীতির দ...

ঢাবিতে আনোয়ারউল্লাহ চৌধুরী স্বর্ণপদক ট্রাস্ট ফান্ড প্রতিষ্ঠা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নৃবিজ্ঞান বিভাগের মেধা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা