ফিচার

মোটা হওয়ায় তরুণীকে উঠতে দেওয়া হলো না বাসে!

সাননিউজ ডেস্ক: শারীরিক গড়নের কারণে এক তরুণী শুধু বিদ্রুপেরই স্বীকার হননি, মোটা বলে তাকে বাসে পর্যন্ত উঠতে দেওয়া হয়নি। ফ্যালন মেলানো নামে ওই মার্কিন তরুণী সম্প্রতি টিকটকে নিজের এই অভিজ্ঞতা এক ভিডিওতে শেয়ার করেছেন।

তিনি জানান, ফ্লোরিডার মিয়ামিতে বন্ধুদের সাথে ঘুরতে গিয়ে গত ৩১ জুলাই এই ঘটনা ঘটে।

ওই ভিডিওতে ফ্যালন জানান, বন্ধুরা মিলে একটি ক্লাবে যাওয়ার জন্য পার্টি বাসের টিকেট কিনেছিলেন। টিকেন কেনার পর তাদের নীতিমালা থেকে তো চোখ কপালে ওঠে ফ্যালনের। সেখানে স্পষ্ট করে লেখা আছে ‘কোনো মোটা তরুণীকে’ গাড়িকে উঠতে দেওয়া হবে না।

তিনি বলেন, আমি মোটা এজন্য আমরা বাসের দরজা থেকে ফিরে আসতে বাধ্য হয়েছিলাম। দেখতেই পাচ্ছেন আমি গড়পড়তা মেয়েদের তুলনায় মোটা। তাই তারা আমাদের পার্টি বাসে উঠতে দেয়নি।

পুরো ব্যাপারটিকে ‘ভীষণ বিব্রতকর’ বলে বর্ণনা করেছেন ফ্যালন।

এদিকে, টিকটকে ওই ভিডিও পোস্ট করার সাথে সাথে ভাইরাল হয়। অনেকেই এগিয়ে এসেছেন ফ্যালনকে সমর্থন জানাতে। কেউ কেউ বিষয়টিতে ভীষণ নিষ্ঠুর হিসেবে অভিহিত করেছেন।

তবে শেষমেষ ওই বাস কোম্পানি তাদের নীতিমালা থেকে ওই অদ্ভূত শর্তটি সরাতে বাধ্য হয়েছেন বলে গণমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

জিম্বাবুয়ের বিপক্ষে আত্মবিশ্বাসী টাইগার অধিনায়ক লিটন

গত কিছুদিন ধরে ওয়ানডে ফরম্যাটে নিজেদের চিরচেনা ছন্দে নেই বাংলাদেশ ক্রিকেট দল...

ঢাবি পপুলেশন সায়েন্সেস বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় পপুলেশন সায়েন্সেস বিভাগ অ্যালাম...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ঢাকায় বিশ্ব ফুটবলের বস

বর্তমানে ঢাকায় অবস্থান করছেন ফিফার সভাপতি জিয়ান্ন...

হাম উপসর্গে নতুন মৃত্যু ৭, আক্রান্ত ১৩১৯

গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম উপসর্গে সাতজনের মৃত্যু...

ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী মেহরদাদ আখলাকি কেতাবচি

দীর্ঘ কয়েক মাস ধরে চলা অন্তর্বর্তী নেতৃত্বের অবসান ঘটিয়ে ইরানের প্রতিরক্ষা মন...

বিএনপি নেতাকে কুপিয়ে জখম, গণপিটুনিতে অভিযুক্ত যুবকের মৃত্যু

ভোলার রাজাপুরে বিএনপি নেতাকে কুপিয়ে গুরুতর জখম করা...

সাত খুন, আবরার ও সিনহা হত্যা মামলার আপিল শুনানির তারিখ নির্ধারণ

দেশের আলোচিত তিনটি হত্যাকাণ্ডের মামলা নারায়ণগঞ্জের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা