ছবি: সংগৃহীত
ফিচার

অস্তিত্ব সংকটে ক্ষুদ্র নৃগোষ্ঠীর ভাষা-সংস্কৃতি

গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধাসহ উত্তরাঞ্চলের এলাকায় বসবাসরত নানা ক্ষুদ্র নৃগোষ্ঠী ও ভাষাভাষীর মানুষের মাতৃভাষা সংকটে রয়েছে। প্রাতিষ্ঠানিক চর্চাকেন্দ্র ও সরকারি পৃষ্ঠপোষকতা না পাওয়ার কারণে তাদের মাতৃভাষা, নিজস্ব কৃষ্টি ও সংস্কৃতি হুমকির মুখে পড়েছে।

আরও পড়ুন: ঈদযাত্রা এবার আরামদায়ক হবে

গাইবান্ধার ৭ উপজেলার মধ্যে ক্ষুদ্র নৃগোষ্ঠীর বসবাস শুধু গোবিন্দগঞ্জ ও সাদুল্লাপুর উপজেলায়। সাঁওতাল, ওরাওঁ, মাহালী ও মালপাহাড়ি নামের ৪ টি সম্প্রদায়ের ৬-৭ হাজার মানুষ বসবাস করেন রাজাবিরাট, জয়পুরসহ বিভিন্ন গ্রামে। সাঁওতালি সারি, কুরুক ও সাদরি ভাষায় কথা বলেন এখানকার ক্ষুদ্র নৃগোষ্ঠী ওরাওঁ ও সাঁওতালরা।

এখানকার ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের প্রায় অর্ধেক মানুষই বর্তমানে লেখাপড়া শিখে চাকরি করছেন। ফলে মাতৃভাষায় নিজেদের মধ্যে কথা বললেও কোনো বর্ণমালা না থাকায় তাদের কোনো ছাপানো বই নেই।

আরও পড়ুন: নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত

নিজেদের মাতৃভাষার হরফ, বই-পুস্তক ও শিক্ষক না থাকায় নিজস্ব ঐতিহ্য রক্ষায় বেশ সমস্যায় পড়েছেন তারা। বাংলা বা ইংরেজি হরফে তাদের ভাষায় কিছু বই থাকলেও নিজেদের মাতৃভাষা কেবল মুখে মুখেই ঘুরছে। কোনো বই বা দলিলে সংরক্ষিত হচ্ছে না এসব ভাষা।

মিশনারী, ক্ষুদ্র নৃগোষ্ঠী নেত্রী ও সমাজসেবক এমিলি হেমব্রম বলেন, বর্তমানে গোবিন্দগঞ্জ ও সাদুল্লাপুর উপজেলাসহ পার্শ্ববর্তী জেলা জয়পুরহাট ও দিনাজপুরের কয়েকটি অঞ্চলের ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের শতকরা ৪৫-৫০ ভাগ মানুষ শিক্ষিত হয়ে চাকরি করছেন। তারা বাংলা বা ইংরেজি ভাষায় কথা বলতে বাধ্য হচ্ছেন।

আরও পড়ুন: ৩ ঘণ্টায় সাড়ে ১২ হাজার টিকিট বিক্রি

সেভেন্থ ডে অ্যাডভেন্টিস্ট প্রি সেমিনার মিশন স্কুলের শিক্ষিকা দিপালী কিস্কু বলেন, সাঁওতালী, ওরাওঁ বা অন্য ভাষাগুলো নিজেদের মধ্যে চালু থাকলেও বাস্তব জীবনে তা প্রয়োগ করা যাচ্ছে না। নিজস্ব বর্ণমালা না থাকায় ধীরে ধীরে হারিয়ে যেতে বসেছে এসব ভাষা।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বস্তির অলিগলি থেকে নতুন সেনসেশন আরেক লিওনেল

আর্জেন্টিনা ফুটবলে 'লিওনেল' নামটি মানেই অন্যরকম এক আবেগ। নীল-সাদা জার...

ভালো ফল নয়, দক্ষতা অর্জনে ভাষা শিখতে হবে: ববি হাজ্জাজ

ভাষাশিক্ষাকে কেবল পরীক্ষায় ভালো ফল অর্জনের মধ্যে সীমাবদ্ধ না রেখে...

প্রথম ইনিংসে ৩৪৬ রানে অলআউট টাইগাররা, জবাবে ব্যাট করছে আফগানরা

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করে স...

কেরালার সাবেক মুখ্যমন্ত্রী বিজয়ন আটক

রাজধানী দিল্লি ও এর আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাঁড়াশি অভিয...

আফগানদের প্রতিরোধে ধুঁকছে বাংলাদেশ

আবুধাবিতে যেন প্রতীক্ষার এক মহাকাব্য রচিত হলো টেস্টের দ্বিতীয় দিনে। ব্যাট ও ব...

খাগড়াছড়িতে কৃষি পণ্যের রপ্তানি সক্ষমতা বৃদ্ধিতে মতবিনিময় সভা

পার্বত্য চট্রগ্রামের খাগড়াছড়িতে উৎপাদিত কৃষি পণ্...

এবার আচারের বয়ামে হীরা, সোনা, প্লাটিনাম ও রুবি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এবার আচারের...

জমি দখলের প্রতিবা‌দে সমা‌বেশ-বি‌ক্ষোভ মি‌ছিল

রাতের আধাঁরে দুই শত বছরের পুরানো কাঁঠাল গাছসহ বিভি...

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, ছুটি ঘোষণা

জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন এবং পালন সংক্রান্ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা