ফ্যাশন

মেকআপে আন্তর্জাতিক পুরস্কার পেলো মারিয়া

বিনোদন প্রতিবেদক: আন্তর্জাতিক পুরস্কার পেয়েছেন ব্যস্ত বিউটিশিয়ান ও উদ্যোক্তা ইসরাত জাহান মারিয়া। ছয় বছর ধরে তিনি মেকআপ নিয়ে কাজ করছেন। এ অঙ্গনে তিনি মারিয়া মৃত্তিক নামে পরিচিত।

এ কাজের জন্য সম্প্রতি পেয়েছেন আন্তর্জাতিক পুরস্কার। ভারতের নয়াদিল্লিতে অনুষ্ঠিত ‘কেনেডি হফম্যান মাস্টার ক্লাস’ থেকে জিতে এসেছেন সেরা বিউটিশিয়ানের পুরস্কার।

মারিয়া বলেন, এ মাসের শুরুতে ব্রাজিলের মেকআপ আর্টিস্ট কেনেডি হফম্যান আমাকে ‘বেস্ট মেকআপ আর্টিস্ট অব বাংলাদেশ’ পুরস্কার প্রদান করেন। ভারতের নয়াদিল্লিতে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মারিয়া প্রতি বছর দুটি করে ওয়ার্কশপের আয়োজন করেন। চলতি বছরের জুনের ২৬ থেকে ২৮ তারিখ পর্যন্ত নিউইয়র্কে তিনি প্রবাসী নারীদের জন্য একটি ওয়ার্কশপের ব্যবস্থা করেন। আগামী ডিসেম্বরে ঢাকায় ৩০ জন শিক্ষার্থী নিয়ে পরবর্তী ওয়ার্কশপ অনুষ্ঠিত হবে। মারিয়া মৃত্তিক গত ছয় বছরে অসংখ্য মেকআপ ওয়ার্কশপ করিয়েছেন। পুরো বাংলাদেশে তার প্রায় ১৫০ জনের মতো শিক্ষার্থী নিজেদের মতো কাজ করছেন বলে জানান তিনি। মারিয়া তার সেলুন ‘গ্লো বাই মারিয়া মৃত্তিক’-এ মেকআপ, স্কিন কেয়ার ও হেয়ার ট্রিটমেন্ট নিয়ে কাজ করেন। এ সময়ে ব্রাইডাল মেকআপে তার বেশি সময় কাটছে। তিনি নিজ উদ্যোগে গড়ে তুলেছেন ব্রাইডাল ফ্যাশন হাউস ‘জেকে ফরেন ব্র্যান্ড’।

গত ২৯ অক্টোবর বনানীতে জেকে ফরেন ব্র্যান্ডের নতুন শাখার উদ্বোধন করেছেন তিনি। প্রসঙ্গত, উইমেন লিডারশিপ করপোরেশনের প্রেসিডেন্ট মারিয়া মৃত্তিক ১০টি ব্র্যান্ডের শুভেচ্ছাদূত হিসেবে কাজ করছেন। তার মধ্যে উল্লেযোগ্য হলো সিনিকেয়ার বাংলাদেশ, স্কেচ জুয়েলারি, পিউরিটি দ্য হিজাব স্টোর, টপফেস কসমেটিক বাংলাদেশ ইত্যাদি।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

‘বিশ্বকাপ ফাইনালের আগেই আমরা নিঃশেষ হয়ে গিয়েছিলাম’

আন্তর্জাতিক ফুটবলকে চিরবিদায় জানানোর স্মরণীয় রাতে...

রাজনীতির মাঠে নামছেন মেসি!

সবুজ গালিচার জাদুকরী অধ্যায় সাঙ্গ করে আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানি...

বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি

আন্তর্জাতিক ফুটবলে খেলোয়াড়দের শাস্তি দিতে লাল ও হলুদ কার্ড দেখান রেফারিরা। তব...

নিউইয়র্কে বারান্দা থেকে মা-মেয়েকে ফেলে দেওয়ার অভিযোগ, মায়ের মৃত্যু

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে একটি অ্যাপার্টমেন্টের বারান্দা থেকে ২৩ বছর বয়সী এক ন...

ফের ইরানে বড় হামলার ছক যুক্তরাষ্ট্রের

মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে ফের চরম সংঘাতের শঙ্কা দানা বাঁধছে। ইরানের বিরুদ্ধে...

বড় পর্দায় ফেরার অপেক্ষায় তাসনিয়া ফারিণের ভক্তরা

ছোট পর্দার গণ্ডি পেরিয়ে বড় পর্দায় নিজের শক্ত অবস্থান তৈরি করেছিলেন জনপ্রিয় অভ...

ঢাবি বিজ্ঞান কারখানার সক্ষমতা বৃদ্ধিতে আধুনিক যন্ত্রপাতির উদ্বোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান কারখানার আধুনিকায়ন এব...

নেপাল ও বাংলাদেশের মতো অরাজক পরিস্থিতি তৈরির পাঁয়তারা চালাচ্ছে কংগ্রেস : বিজেপি

ভারতে চলমান রাজনৈতিক বিক্ষোভ ও সংঘাতের জেরে দেশটির প্রধান বিরোধী দল কংগ্রেসের...

আশুলিয়ায় তিন নারীসহ ৪ জনের মরদেহ উদ্ধার, আটক ১

রাজধানীর উপকন্ঠ সাভারের-আশুলিয়ায় ২৪ ঘণ্টার ব্যবধান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা