ফ্যাশন

ত্বকে ক্লান্তির ছাপ দূর করতে করণীয়

লাইফস্টাইল ডেস্ক: যেকোন উৎসব বা অনুষ্ঠানে যতই সাজগোজ করা হোক না কেন যদি চেহারায় ক্লান্তির ছাপ এবং রোদে পোড়া ভাব থেকে যায়, তা হলে সাজটাই মাটি হয়ে যায়। এ সময় ত্বকের একটু বাড়তি যত্ন নেওয়া প্রয়োজন। সেক্ষেত্রে খানিকটা সময় বের করে বাড়িতেই করতে পারেন ফেসিয়াল।

যেভাবে করবেন ফেসিয়াল-

ক্লিনজিং : যে কোনও রূপচর্চার প্রথম ধাপ হলো ত্বক ভালো করে পরিষ্কার করা। এজন্য বেসন এবং সামান্য দই মিশিয়ে একটি প্রলেপ বানিয়ে নিন। মুখ পানি দিয়ে ভালো করে ধুয়ে একটি নরম কাপড় দিয়ে মুছে নিন। তার পর এই প্রলেপ লাগিয়ে ১০ মিনিট রেখে দিন। শুকিয়ে গেলে পানি দিয়ে প্রথমে ভিজিয়ে নিয়ে ঘষে ঘষে তুলে ফেলুন। এত ত্বকের ময়লা দূর হবে।

স্ক্রাব : ভালো করে ধুলোময়লা তুলে ফেলতে শুধু একবার পরিষ্কার করলে চলবে না। সমস্ত মৃত কোষ দূর করতে স্ক্রাব ব্যবহার করা দরকার। কফির গুঁড়ো এবং সামান্য নারকেল তেল মিশিয়ে একটি স্ক্রাব তৈরি করুন। মুখে লাগিয়ে ভালো করে আলতোভাবে ঘষতে হবে। যাদের ত্বক বেশি স্পর্শকাতর তাদের বেশি জোরে স্ক্রাব করলে ব্রণ বেরিয়ে যেতে পারে। স্ক্রাব করা শেষে মুখ ধুয়ে ফেলুন।

ম্যাসাজ : স্ক্রাব করার পর প্রয়োজন ত্বকের বাড়তি যত্নের। এজন্য গরম পানিতে ভাপ নিতে হবে অন্তত ১৫ মিনিট। একটি পাত্রে গরম পানি নিয়ে মাথার উপর গামছা বা তোয়ালে দিয়ে ঢেকে ভাপ নিতে হবে। ভাপ নেওয়া হলে মধু এবং লেবুর রস মিশিয়ে ত্বকে লাগান। অন্তত মিনিট ১৫ মুখে আঙুল দিয়ে ম্যাসাজ করতে হবে। হয়ে গেলে পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন।

ময়েশ্চারাইজিং : সব শেষে প্রয়োজন ত্বক আর্দ্র করার। না হলে ফেসিয়ালে যা যা উপকার হল, সেই গুণ নিমেষে উধাও হয়ে যাবে। এজন্য বাড়িতে খাঁটি অ্যালোভেরা জেল থাকলে তা লাগিয়ে নেওয়া সবচেয়ে ভালো। তা না হলে যে ক্রিম ব্যবহার করেন, সেটাই ভালো করে মুখে-গলায় লাগিয়ে নিতে পারেন।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

‘বিশ্বকাপ ফাইনালের আগেই আমরা নিঃশেষ হয়ে গিয়েছিলাম’

আন্তর্জাতিক ফুটবলকে চিরবিদায় জানানোর স্মরণীয় রাতে...

রাজনীতির মাঠে নামছেন মেসি!

সবুজ গালিচার জাদুকরী অধ্যায় সাঙ্গ করে আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানি...

বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি

আন্তর্জাতিক ফুটবলে খেলোয়াড়দের শাস্তি দিতে লাল ও হলুদ কার্ড দেখান রেফারিরা। তব...

নিউইয়র্কে বারান্দা থেকে মা-মেয়েকে ফেলে দেওয়ার অভিযোগ, মায়ের মৃত্যু

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে একটি অ্যাপার্টমেন্টের বারান্দা থেকে ২৩ বছর বয়সী এক ন...

ফের ইরানে বড় হামলার ছক যুক্তরাষ্ট্রের

মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে ফের চরম সংঘাতের শঙ্কা দানা বাঁধছে। ইরানের বিরুদ্ধে...

বড় পর্দায় ফেরার অপেক্ষায় তাসনিয়া ফারিণের ভক্তরা

ছোট পর্দার গণ্ডি পেরিয়ে বড় পর্দায় নিজের শক্ত অবস্থান তৈরি করেছিলেন জনপ্রিয় অভ...

ঢাবি বিজ্ঞান কারখানার সক্ষমতা বৃদ্ধিতে আধুনিক যন্ত্রপাতির উদ্বোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান কারখানার আধুনিকায়ন এব...

নেপাল ও বাংলাদেশের মতো অরাজক পরিস্থিতি তৈরির পাঁয়তারা চালাচ্ছে কংগ্রেস : বিজেপি

ভারতে চলমান রাজনৈতিক বিক্ষোভ ও সংঘাতের জেরে দেশটির প্রধান বিরোধী দল কংগ্রেসের...

আশুলিয়ায় তিন নারীসহ ৪ জনের মরদেহ উদ্ধার, আটক ১

রাজধানীর উপকন্ঠ সাভারের-আশুলিয়ায় ২৪ ঘণ্টার ব্যবধান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা