ফ্যাশন

শাড়ি পরে স্টাইল করুন 

লাইফস্টাইল ডেস্ক : এমন কোনো বাঙালি মহিলা খুঁজে পাওয়া দুষ্কর যার আলমারিতে ভালো শাড়ি নেই! নিজের কেনার অভ্যাস না থাকলেও মা-খালা-শাশুড়ির থেকে কিছু না কিছু পেয়েছেন নিশ্চয়ই? কিন্তু শাড়ি পরতে যেহেতু সময় লাগে, তাই পরাটা এড়িয়ে চলছেন কি? অনেকে আবার মনে করেন যে পোশাক হিসেবে শাড়ি যথেষ্ট স্মার্ট নয়। তার চেয়ে ট্রাউজ়ার্স বা নানা ধরনের প্যান্ট দিয়ে অনেক রকম লুক তৈরি করা সম্ভব। কিন্তু আজকাল তো স্টাইলিস্টদের কল্যাণে নানাভাবে শাড়ি ড্রেপ করার রেওয়াজ চালু হয়ে গিয়েছে – তা নানা অনুষ্ঠানেও পরা যায় এমনকী!

শাড়ির সঙ্গে কখনো বেল্ট পরে দেখেছেন? সাধারণভাবে শাড়ি পরার পর সরু বেল্ট পরে নিন। অনেকে সোনালি রঙের একেবারে পাতলা গড়নের বেল্ট বেছে নেন এবং সেটি দেখতে বেশ ভালো লাগে। খুব ট্র্যাডিশনাল শাড়ির সঙ্গে সনাতন নকশার বেল্ট দারুণ দেখতে লাগে। আধুনিক প্রিন্টে জর্জেট বা শিফন শাড়ির সঙ্গে পরতে পারেন চামড়ার বেল্ট। শাড়ির কুঁচিটা সামনে না রেখে ধুতির মতো ঘুরিয়ে মহারাষ্ট্রীয়দের মতো কোমরে গুজে নিলেও ভালো দেখায় কিন্তু! আচলটা কাঁধের উপর দিয়ে নিয়ে গিয়ে গলা পেঁচিয়ে ঝুলিয়ে দিন। বলিউড তারকা মুমতাজ় যেমন পেঁচিয়ে পেঁচিয়ে শাড়ি পরতেন এক কালে, ফিরে এসেছে সেই স্টাইলো। সায়ার বদলে প্যান্টের সঙ্গেও শাড়ি পরা হচ্ছে – সেক্ষেত্রে প্যান্টটি যেন দেখা যায় সে বিষয়টা নিশ্চিত করুন।

দিনের বেলা কোনো অনুষ্ঠানে নেমন্তন্ন থাকলে অর্পিতা চট্টোপাধ্যায় যেভাবে শুচিস্মিতা দাশগুপ্তের লিনেন শাড়িটি পরেছেন, সেটি ট্রাই করে দেখুন অবশ্যই। সামনে কুচি দিয়ে খুব সাধারণভাবেই তিনি শাড়িটি পরেছেন, তবে কাঁধের কাছে যেভাবে তা গুছিয়ে নিয়েছেন, সেটি আলাদা করে দিয়েছে পুরো লুকটাকে। অবশ্য অফিসে পরে যাওয়ার থাকলে ফরমালি আচলটা গুছিয়ে নিয়ে কাঁধের উপর পিন করে আটকে রাখলেই সবচেয়ে সুবিধো হবে।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইতিহাসের সাক্ষী রাজকুমারী রবিদাস আর নেই

মহান মুক্তিযুদ্ধের এক অদম্য সাক্ষী, গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বীর মুক্তি...

লিটন-শান্তদের নতুন সহকারী কোচ মালিবঙ্গুয়ে মাকেতা

বেশ কিছুদিন ধরে জাতীয় ক্রিকেট দলের জন্য একজন নিবেদিতপ্রাণ ও কার্যকর বিশেষজ্ঞ...

আর্থিক কেলেঙ্কারিতে গ্রেপ্তার দিনো মোরিয়া

মুম্বাইয়ের আলোচিত মিঠি নদীর পলি অপসারণ ও সংস্কার প্রকল্পে বড় ধরনের আর্থিক দুর...

আসিয়ান কাপের শেষটা লজ্জার সাগরে

"আমরা কাউকে ভয় পেতে আসিনি"—টুর্নামেন্ট খেলতে দেশ ছাড়ার আগে হা...

ফ্রান্স-জার্মানির ওপর খেপলেন ট্রাম্প

বিশ্ববাজারে জ্বালানির দাম বাগে আনতে এবার জার্মানি ও ফ্রান্সের ওপর কড়া চাপ সৃষ...

কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষক ও শিক্ষক মিথিলা

অভিনয় জগতের পরিচিত মুখ হওয়ার পাশাপাশি দীর্ঘ সময় ধরে আন্তর্জাতিক উন্নয়নকর্মী...

মদিনার বিদ্যুৎকেন্দ্রে হুথিদের ড্রোন হামলা

সৌদি আরবের পবিত্র নগরী মদিনার একটি গুরুত্বপূর্ণ বিদ্যুৎ বিতরণ কেন্দ্রে ড্রোন...

গঠনমূলক সমালোচনা শুনতে প্রস্তুত সরকার : স্থানীয় সরকারমন্ত্রী

দেশের প্রশাসনিক কার্যক্রমে কোনো ভুলত্রুটি দেখা দিলে তা বিনা দ্বিধায় ধরিয়ে দেও...

জ্বালানি তেল রপ্তানি বন্ধ করল চীন

আন্তর্জাতিক জ্বালানি বাজারে ফের এক বড় রকমের অস্থিরতা ও সংকটের কালো মেঘ ঘনিয়ে...

সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

দেশের অনলাইন সাংবাদিকতার অগ্রপথিক ও শীর্ষস্থানীয় গণমাধ্যম ব্যক্তিত্ব তৌফিক ইম...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা