ছবি: সংগৃহীত
পরিবেশ

২ বিভাগে বৃষ্টির সম্ভাবনা

নিজস্ব প্রতিনিধি: আজও দেশের ২ বিভাগে গুঁড়িগুঁড়ি বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। মাঘের তীব্র শীতের মধ্যে বৃষ্টিপাতে সাধারণ মানুষের ভোগান্তি বেড়েছে।

আরও পড়ুন: বায়ুদূষণে শীর্ষে ঢাকা

বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) সকালে আবহাওয়া বিভাগের দেয়া দেওয়া বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাত হয়েছে। আজ বরিশাল ও চট্টগ্রাম বিভাগের ২/১ জায়গায় হালকা বা গুঁড়িগুঁড়ি বৃষ্টি হতে পারে।

তবে দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ দিন সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আরও পড়ুন: সিদ্ধিরগঞ্জে আগুনে দগ্ধ ৬

আবহাওয়ার পূর্বাভাসে আরও বলা হয়, নওগাঁ জেলাসহ রংপুর বিভাগের ওপর দিয়ে বয়ে যাওয়া মৃদু শৈত্যপ্রবাহ বিস্তার লাভ করতে পারে। এছাড়া মধ্য রাত থেকে সকাল পর্যন্ত সারা দেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে, কোথাও কোথাও তা দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে।

ঘন কুয়াশার কারণে প্লেন চলাচল, অভ্যন্তরীণ নৌ পরিবহন ও সড়ক পরিবহন চলাচল ব্যাহত হতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

আরও পড়ুন: কোকেনসহ বিদেশি নাগরিক আটক

গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে বরিশালের খেপুপাড়ায় ৯ মিলিমিটার। এছাড়া কুমিল্লায় ৮ ও চট্টগ্রামে ৭ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।
এ সময়ঢ ঢাকায় সামান্য বৃষ্টিপাত হয়েছে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সিরাজদীখানে শ্রেণিকক্ষে ঢুকে ষষ্ঠ শ্রেণির ছাত্রকে আছাড়, আটক-১

মুন্সীগঞ্জের সিরাজদীখানে বিদ্যালয়ের শ্রেণিকক্ষে ঢুকে ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্...

অ্যাওয়ার্ড পেলেন ঢাবির একজন অধ্যাপক এবং ৫ শিক্ষার্থী

অসাধারণ গবেষণা কর্মের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইন...

১২ স্কুল শিক্ষার্থী অসুস্থ হওয়ার ঘটনায় তদন্ত কমিটি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় স্কুল ফিডিং কর্মস...

‘কফি উইথ করণ’ শেষে কী করবেন করণ জোহর?

দীর্ঘ ২২ বছরের যাত্রা শেষে জনপ্রিয় সেলিব্রিটি চ্যাট শো ‘কফি উইথ করণ&rsq...

পাকিস্তানের কাছে হেরে স্বর্ণের স্বপ্নভঙ্গ বাংলাদেশের

তাওহিদ হৃদয়ের ব্যাটে লড়াইয়ের রসদ পেয়েছিল বাংলাদেশ।...

কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষক ও শিক্ষক মিথিলা

অভিনয় জগতের পরিচিত মুখ হওয়ার পাশাপাশি দীর্ঘ সময় ধরে আন্তর্জাতিক উন্নয়নকর্মী...

মদিনার বিদ্যুৎকেন্দ্রে হুথিদের ড্রোন হামলা

সৌদি আরবের পবিত্র নগরী মদিনার একটি গুরুত্বপূর্ণ বিদ্যুৎ বিতরণ কেন্দ্রে ড্রোন...

গঠনমূলক সমালোচনা শুনতে প্রস্তুত সরকার : স্থানীয় সরকারমন্ত্রী

দেশের প্রশাসনিক কার্যক্রমে কোনো ভুলত্রুটি দেখা দিলে তা বিনা দ্বিধায় ধরিয়ে দেও...

জ্বালানি তেল রপ্তানি বন্ধ করল চীন

আন্তর্জাতিক জ্বালানি বাজারে ফের এক বড় রকমের অস্থিরতা ও সংকটের কালো মেঘ ঘনিয়ে...

সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

দেশের অনলাইন সাংবাদিকতার অগ্রপথিক ও শীর্ষস্থানীয় গণমাধ্যম ব্যক্তিত্ব তৌফিক ইম...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা