পরিবেশ

নাগরিকদের মলমূত্র থেকে তৈরি হবে সার

নিজস্ব প্রতিনিধি, গাজীপুর : নতুন দিগন্তের দিকে যাচ্ছে ৪০ লাখ মানুষের বাসস্থান অধ্যুষিত গাজীপুর সিটি করপোরেশন। দেশে প্রথমবারের মতো মানুষের মলমুত্র থেকে প্রক্রিয়াকরণের মাধ্যমে কম্পোজিট সার তৈরির প্রকল্প বাস্তবায়ন করতে যাচ্ছে গাজীপুর সিটি করপোরেশন এমনটাই জানালেন, মেয়র এডভোকেট মোহাম্মদ জাহাঙ্গীর আলম।

মঙ্গলবার ( ৮ ডিসেম্বর) সকালে সিটি করপোরেশনের গাছা আঞ্চলিক কার্যালয়ে দ্বিপাক্ষিক এ চুক্তিতে সিটি মেয়র জাহাঙ্গীর আলমের উপস্থিতিতে চুক্তি স্বাক্ষর করেন গাজীপুর সিটির পক্ষে প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আমিনুল ইসলাম এবং আইএফসির কান্ট্রি ম্যানেজার ওয়েন্ডি জো ওয়ার্নার চুক্তি করেন।

মহা নগরের মল-মুত্র ও বর্জ্য ব্যবস্থাপনা সংরক্ষণের লক্ষ্যে সরকার সিটি করপোরেশনকে একটি প্রকল্প দিয়েছে। এই প্রকল্পের মাধ্যমে মানুষের মল থেকে প্রক্রিয়াকরণের মাধ্যমে কম্পোজিট সার তৈরি হবে। এ উদ্দেশ্যে গাজীপুর সিটি কর্পোরশন ও আইএফসির সঙ্গে প্রাথমিকভাবে ৭ শ’ কোটি টাকার চুক্তি হয়েছে।

পরবর্তী পর্যায়ে এই টাকার পরিমাণ আরও বাড়বে। এই প্রকল্পটি বাস্তবায়নে সবার সহযোগিতা চেয়ে তিনি আরও বলেন, পয়োবর্জ্যে নানা ধরনের রোগ জীবানু থাকে। এই বর্জ্য খাল-বিল নদী-নালায় মিশে মানুষের স্বাস্থ্যের ক্ষতি করে। আইএফসি এবং ওয়ার্ল্ড ব্যাংক যৌথভাবে দেশে প্রথমবারের মত পয়োবর্জ্য ব্যাবস্থাপনা সিস্টেম প্রকল্প গাজীপুর সিটিতে বাস্তবায়ন করার উদ্যোগ নেয়ায় তাদেরকে সিটির পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান মেয়র।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশ্ব ব্যাংকের প্রতিনিধি জাভেদ বিন করিম, বিশ্ব ব্যাংকের কনাসলটেন্ট মেহেদী হাসান, সিটির প্রধান প্রকৌশলী মো. আকবর হোসেন, প্রকৌশলী মজিবুর রহমান কাজল, আইএফসির প্রতিনিধি ফারহান তারিক জানান, বাংলাদেশে প্রথমবারের মত গাজীপুর সিটি কর্পোরেশনে পয়োবর্জ্য ব্যবস্থাপনা সিস্টেম হবে।

প্রকল্পের মোট ব্যয় ধরা হয়েছে ৭ শ কোটি টাকা। আগামী ৬ মাসের মধ্যে এর কার্যক্রম শুরু হবে। বিশ্বব্যাংক এই প্রকল্পে সহযোগী হিসেবে থাকবে।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

আশুলিয়ায় ফুটপাত উচ্ছেদে হকারদের বাধা

সাভারের আশুলিয়ার ডিইপিজেড এলাকায় মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা