২ কোটি রুপি ক্ষতিপূরণ দাবি কঙ্গনার 
বিনোদন

২ কোটি রুপি ক্ষতিপূরণ দাবি কঙ্গনার 

বিনোদন ডেস্ক:

বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াতের সঙ্গে বেশ কিছুদিন ধরে মহারাষ্টের সরকারের বিবাদ চলছে। আর এই বিবাদের জের ধরেই কঙ্গনা বলছে তার অফিস বিএমসি বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেয়া হয়েছে। অন্যদিকে বিএমসি-র অভিযোগ ছিল,কঙ্গনার অফিস প্রস্তাবিত এলাকা থেকে ২-৩ ইঞ্চি বাড়িয়ে করা হয়েছে। এ ঘটনায় কঙ্গনা বলেন, বিল্ডাররা যদি সত্যিই এমন কাজ করে থাকে,তা হলে সেটা তার জানা নেই। তবে তা যদি হয়,তা হলে বিএসসি-র উচিত ছিল,সেই ২-৩ ইঞ্চি জায়গা ভেঙে দেওয়া। কিন্তু তারা তা না করে অফিস ,তথা প্রডাকশন হাউজ বিলাসবহুল বাংলোটির একাংশ ভেঙ্গে দেয়।

আর তার জের ধরেই সম্প্রতি মুম্বাইয়ের হাইকোর্টে মুম্বাই মিউনিসিপ্যাল কর্পোরেশন (বিএমসি)-এর বিরুদ্ধে ২ কোটি রুপি ক্ষতিপূরণ চেয়ে মামলা করেন কঙ্গনা রানাওয়াত।

মুম্বাইকে পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের সংঙ্গে তুলনা করে একটি টুইট করেছিলেন কঙ্গনা। সূত্রপাত সেখান থেকেই। মানালি থোকে মুম্বাইয়ে পা রাখার আগেই কঙ্গনার অফিস ভেঙ্গে দেয়া হয়,এতে এ ঘটনায় মূল্যবান আসবাব ও শিল্পকর্ম নষ্ট করা হয়েছে বলে অভিযোগ করেন বলিউডের এ অভিনেত্রী।

মুম্বাই হাইকোর্টে কঙ্গনা অভিযোগ দায়ের করলে হাইকোর্টের নির্দেশে অফিস ভাঙার কাজ স্থগিত করে। এদিকে কঙ্গনা সোমবার সকালে এক টুইটারে জানান,তিনি মুম্বাই ছাড়ছেন। ৯ সেপ্টেম্বর এই বলিউড অভিনেত্রী মুম্বাইয়ে পা রেখেছিলেন। পাঁচ দিনের সফর শেষে তিনি মানালিতে ফিরেছেন। মুম্বাই ছাড়ার আগে তিনি টুইটে লিখেছেন,‘রক্ষকই এখন ভক্ষকের ভূমিকায় অবতীর্ণ হয়েছে। সরীসৃপ হয়ে গণতন্ত্রের ক্ষতি করেছে। আমাকে দুর্বল ভেবে অনেক বড় ভুল করেছ। একজন নারীকে ভয় দেখিয়ে,তাকে নিচু দেখিয়ে,নিজের ইমেজ ধুলায় মিশিয়েছ’।

তিনি আরও টুইট করে লিখেন ‘ ভারাক্রান্ত মন নিয়ে মুম্বাই ছাড়ছি। এই কদিন ধরে আমাকে ভয় দেখানো হয়েছে। হুমকি দেওয়া হয়েছে। আমার অফিস ভাঙার পর এবার আমার বাড়ির দিকে নিশানা করা হয়েছে। আমার জন্য সশস্ত্র নিরাপত্তা বাহিনী মোতয়েন করা হয়েছে। তাই আমি আবার বলতে চাই যে মুম্বাইকে পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের সঙ্গে তুলনা করে আমি কোনো ভুল করিনি’।

সান নিউজ/এফএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আজও দেশজুড়ে বৃষ্টি, ৫ জেলায় ভূমিধস সতর্কতা

দেশের বিভিন্ন অঞ্চলে আজও বৃষ্টি ও বজ্রবৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে বলে...

বিশ্বকাপ সেমিফাইনাল: সূচি ও সময়

বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল পর্ব শেষ হওয়ার সঙ্গে সঙ্গে শুরু হয়েছে সেমিফাইনালে...

সাবেক স্পিকার জমির উদ্দিন সরকারের মৃত্যু

বাংলাদেশের রাজনীতি ও আইন অঙ্গনের এক গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব, সাবেক স্পিকার ও...

সুইজারল্যান্ডকে ৩-১ গোলে হারিয়ে সেমিফাইনালে মেসির দল

বিশ্বকাপ ২০২৬-এর কোয়ার্টার ফাইনালে রুদ্ধশ্বাস এক লড়াই শেষে সেমিফাইনালের টিক...

মুন্সীগঞ্জ জমি-সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে হামলা-সংঘর্ষ

মুন্সীগঞ্জের সদর উপজেলার চরাঞ্চলে জমি-সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষে...

লৌহজংয়ে ১১০০ পিস ইয়াবা ও ২ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় অভিযান চালিয়ে ১১০০ পিস ইয়াবা ও ২ কেজি গাঁজাসহ এক ম...

আহলাদীপুর হাইওয়ে পুলিশ: মহাসড়কের প্রহরী

‎প্রায় দেড় যুগ ধরে রাজবাড়ীর ঢাকা-খুলনা মহাসড়কের খানখানাপুর, গোয়ালন্দ মোড়,...

আলমারিতে বিষধর সাপের ছোবলে গৃহবধূর মৃত্যু

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় আলমারিতে লুকিয়ে থাকা বিষাক্ত সাপের কামড়ে শাহানাজ আ...

মাদারীপুরের শিবচরে নাশকতা মামলায় ইউপি চেয়ারম্যান আটক

মাদারীপুরের শিবচর উপজেলার ভদ্রাসন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ভদ্রাসন ইউনিয়ন...

দুদকের মামলায় সাবেক কর্মকর্তার ৮ বছরের সাজা

দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা একটি মামলায় বাখরাবাদ গ্যাস সিস্টেম লিমি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা