বিনোদন

জয়ার প্রথম বলিউড ছবির মুক্তি

বিনোদন ডেস্ক: বলিউডে প্রথমবারের মতো মুক্তি পাচ্ছে দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসানের সিনেমা ‘কদাক সিং’। গত বছর এই সিনেমায় কাজ করার খবর দিয়েছিলেন অভিনেত্রী নিজেই। শুটিংয়ের এক বছর পর এবার এলো মুক্তির খবর।

আরও পড়ুন: অভিযুক্তকে ধরতে এফআইআর

তবে ভারতের প্রেক্ষাগৃহে নয়, রহস্য আর সাসপেন্সে ভরপুর থ্রিলার গল্পের এই সিনেমাটি ওটিটি প্ল্যাটফর্ম জি ফাইভে মুক্তি পাচ্ছে।

ভারতের খ্যাতিমান নির্মাতা অনিরুদ্ধ রায় চৌধুরী পরিচালিত সিনেমাটির ফার্স্টলুক পোস্টার প্রকাশ করে জানানো হয়েছে, ওটিটি প্ল্যাটফর্ম জি ফাইভে চলতি বছরের শেষের দিকে মুক্তি পাচ্ছে সিনেমাটি।

জয়া আহসান ছাড়াও ‘কদাক সিং’ সিনেমায় বলিউড অভিনেতা পঙ্কজ ত্রিপাঠী প্রধান চরিত্রে রয়েছেন। আরও আছেন 'দিল বেচারা'খ্যাত অভিনেত্রী সঞ্জনা সাংঘী ও মালয়ালম অভিনেত্রী পার্বতী।

আরও পড়ুন: প্রেমিক পাচ্ছেন না ইধিকা!

অ্যামনেশিয়ায় আক্রান্ত একে শ্রীবাস্তব নামক এক চরিত্রের সংকটময় জীবনের গল্প নিয়ে তৈরি হয়েছে সিনেমাটি। এই চরিত্রটি অতীতের সব ঘটনা ভুলে গেছে। তবে ভুলে যাওয়া ছোট ছোট স্মৃতি একত্র করার চেষ্টা করতে থাকে সে। একপর্যায়ে শ্রীবাস্তব আবিষ্কার করে, বিরাট এক অর্থনৈতিক অপকর্মের পেছনের সত্য।

এছাড়াও জয়া আহসান অভিনীত সৃজিত মুখার্জি পরিচালিত কলকাতার সিনেমা ‘দশম অবতার’ বক্স অফিসে ভালো ব্যবসা করেছে। তার আগে কৌশিক গাঙ্গুলি পরিচালিত ‘অর্ধাঙ্গিনী’ সিনেমাটিও ব্যবসা সফল হয়েছিল।

সান নিউজ/টিও

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

হাম উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু

হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন ক...

বরিশালে ১১ বছরের মাদ্রাসাছাত্র আরহাম নাবিল নিখোঁজ

বরিশালে মোঃ আরহাম নাবিল (১১) নামে এক মাদ্রাসাছাত্র নিখোঁজ হয়েছে। শনিবার (২৬ স...

জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী

জ্বালানি সরবরাহ পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্...

সালমানের স্টুডিও ভাঙচুরে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য

কনটেন্ট ক্রিয়েটর ও ইনফ্লুয়েন্সার সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচু...

সালমানের স্টুডিও ভাঙচুরে জামায়াত আমিরের ক্ষোভ

রাজধানীর ইসিবি চত্বরে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা