বিনোদন

সেলিব্রেটি লিগে মারামারি

বিনোদন ডেস্ক: সেলিব্রেটি তারকাদের নিয়ে গত বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) থেকে শুরু হয় ‘সেলিব্রেটি ক্রিকেট লিগ।’

শুক্রবার (২৯ সেপ্টেম্বর) চলছিল গ্রুপ পর্বের ২য় দিনের খেলা। কিন্তু হঠাৎ দ্বন্দ্ব তৈরি হয় খেলার মাঠে। শুধু তাই নয়, তারকাদের সেই দ্বন্দ্ব একপর্যায়ে রূপ নেয় মারামারিতে।

আরও পড়ুন: মোদিকে টপকালেন ক্যাটরিনা

এমনকি তারকাদের মারামারিতে ৬ জন আহতও হয়েছেন। আহতদের ইতোমধ্যে রাজধানীর পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন শিশির সরদার, রাজ রিপা, জয় চৌধুরী, আতিকুর রহমান, শেখ শুভ ও আশিক জাহিদ।

জানা যায়, এ দিন রাতে মোস্তফা কামাল রাজের গিগাবাইট স্কোরারস ও দীপংকর দীপনের দল রানার ফাস্টিসের খেলা চলাকালে মাঠে থাকা তারকাদের মধ্যে ব্যাপক দ্বন্দ্ব তৈরি হয়। ম্যাচটি শেষে সেটা আরও বেড়ে যায়। সম্প্রতি নির্মাতা শিহাব শাহীন তারকাদের সেই মারামারির আসল কারণ জানিয়েছেন।

তিনি জানান, মূলত টিজ করার ঘটনা থেকেই এ মারামারির সূত্রপাত। একে অন্যকে খোঁচাখুঁচি করছিল। সে কারণে তারা উত্তেজিত হয়ে পড়েন। এরপর মারামারির ঘটনা ঘটে। অন্যদের সাথে যদি খেলা হতো তবে তারা ঠিকই চুপচাপ বসে থাকত। নিজেরা মধ্যে হওয়াতে খোঁচাখুঁচিটা বেশি হয়েছে।

আরও পড়ুন: ক্রিকেটারকে বিয়ে করছেন পূজা!

কে প্রথমে গায়ে হাত তুলেছিলেন? এমন প্রশ্নের জবাবে শিহাব শাহীন জানান, ওদের মধ্যে অনেক চিৎকার-চ্যাঁচামেচি, ঝগড়াঝাটি হয়েছে। আমিও মাঠেই ছিলাম, কিন্তু অনেক কিছুই দেখিনি। গায়ে হাত তোলার ব্যাপারটা কতখানি কী হয়েছে, সেটা বলতে পারছি না।

এ দিকে প্রতিপক্ষ দলের ২ প্লেয়ার মোস্তফা কামাল রাজ ও শরীফুল রাজের বিরুদ্ধে গুরুতর অভিযোগ এনেছেন রানার ফাস্টিসের রাজ রিপা। এমনকি তাকে ক্যারিয়ার শেষ করে দেবে বলেও হুমকি দেওয়া হয়েছে বলে জানান।

এ প্রসঙ্গে মোস্তফা কামাল রাজ বলেন, খেলায় উত্তেজনার বশে অনেক কিছুই ঘটে যায়, সেটা সেখানেই শেষ হয়ে যায়। এটা এমনই একটি ঘটনা। আমার নামে রাজ রিপা যে অভিযোগ করেছে সেগুলো সত্য নয়।

আরও পড়ুন: মিলিয়ে দেওয়ার কি কেউ নেই

নির্মাতা আরও জানান, নিজেদের মধ্যে একটা মিস-আন্ডারস্ট্যান্ডিং হয়েছে কোনও কারণে। এটা আমরা নিজেরাই সমাধান করতে চাই। এর বাইরে কিছু বলতে চাই না। বড় ভাইরা যারা সিনিয়র শিল্পী রয়েছেন তারা বিষয়টি সমাধান করতে পারবেন বলে আমি বিশ্বাস করি । আজ অধিনায়করা ও আয়োজক কমিটি এ বিষয়ে কথা বলতে এক টেবিলে বসবেন।

সবশেষে ম্যাচটিতে মোস্তফা কামাল রাজের গিগাবাইট স্কোরারস ৬ ওভারে সংগ্রহ করেছিল ১১৯ রান। অন্যদিকে প্রতিপক্ষ দীপংকর দীপনের রানার ফাস্টিস ২য় ইনিংসে নির্ধারিত ওভারে ১১২ রান করতে সক্ষম হয়। ৭ রানে ম্যাচটি জিতেছে গিগাবাইট স্কোরারস। তারপরই শুরু হয় তারকাদের মারামারি।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সিরাজদীখানে শ্রেণিকক্ষে ঢুকে ষষ্ঠ শ্রেণির ছাত্রকে আছাড়, আটক-১

মুন্সীগঞ্জের সিরাজদীখানে বিদ্যালয়ের শ্রেণিকক্ষে ঢুকে ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্...

অ্যাওয়ার্ড পেলেন ঢাবির একজন অধ্যাপক এবং ৫ শিক্ষার্থী

অসাধারণ গবেষণা কর্মের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইন...

১২ স্কুল শিক্ষার্থী অসুস্থ হওয়ার ঘটনায় তদন্ত কমিটি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় স্কুল ফিডিং কর্মস...

‘কফি উইথ করণ’ শেষে কী করবেন করণ জোহর?

দীর্ঘ ২২ বছরের যাত্রা শেষে জনপ্রিয় সেলিব্রিটি চ্যাট শো ‘কফি উইথ করণ&rsq...

ইতিহাস গড়লেন টেইলর সুইফট, নজর কাড়ল পোশাকও

সংগীতজগতের অন্যতম আলোচিত পুরস্কার অনুষ্ঠান এমটিভি ভিডিও মিউজিক অ্যাওয়ার্ডসে (...

বাংলা রকের জীবন্ত কিংবদন্তি জেমস

রকসংগীতের দুনিয়ায় কিছু কণ্ঠ শুধু গান গায় না, বরং আস্ত একটা সময়কে ধারণ করে বেঁ...

মেজর আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ট্রলি সংকট ও লাগেজ পেতে দেরি হওয়াকে কেন...

অবশেষে সৌদি ও আমিরাতের মধ্যে বরফ গলছে!

সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতের সম্পর্ক নিয়ে কিছুদিন ধরে নানা গুঞ্জন চললেও...

ফ্রান্স-জার্মানির ওপর খেপলেন ট্রাম্প

বিশ্ববাজারে জ্বালানির দাম বাগে আনতে এবার জার্মানি ও ফ্রান্সের ওপর কড়া চাপ সৃষ...

আসিয়ান কাপের শেষটা লজ্জার সাগরে

"আমরা কাউকে ভয় পেতে আসিনি"—টুর্নামেন্ট খেলতে দেশ ছাড়ার আগে হা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা