ছবি-সংগৃহীত
বিনোদন

এবার কলকাতার সিনেমায় পরীমণি

বিনোদন ডেস্ক : দীর্ঘদিন অভিনয়ের বাইরে ছিলেন ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরীমণি। সম্প্রতি ‘পাফ ড্যাডি’ ওয়েব সিরিজ দিয়ে কাজে ফিরছেন তিনি। এরইমধ্যে জানা গেল শীঘ্রই কলকাতার এক সিনেমায় কাজ করবেন পরী।

আরও পড়ুন : মানারাত থেকে আইনে গ্র্যাজুয়েট তমা

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারকে দেওয়া এক সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন এই অভিনেত্রী।

পরীমণি বলেন, ‘কলকাতার ছবিতে কাজ করছি। এখনই বিস্তারিত কিছু বলতে চাই না। সবটাই ক্রমশ প্রকাশ্যে আসবে। ছেলের জন্মদিন কাটলেই কলকাতায় আসব।’

বর্তমানে ১১ মাসের রাজ্যকে নিয়েই ব্যস্ত পরীমণি। আগামী ১০ আগস্ট এক বছর পূর্ণ হবে পরীর ছেলের। এরই মধ্যে রাজ্যর জন্মদিনের কাউন্টডাউন শুরু করে দিয়েছেন নায়িকা। অনেক কিছু পরিকল্পনা করে রেখেছেন দিনটিকে ঘিরে।

আরও পড়ুন : পরীমণির দুয়ারে শরিফুল রাজ

রাজ্যর জন্মদিন কাটিয়েই কলকাতায় উড়াল দিবেন পরীমণি। সেখানে গিয়েই হয়তো নতুন সিনেমার নাম ঘোষণা দিবেন তিনি।

প্রসঙ্গত, পরীমণি অভিনীত সর্বশেষ মুক্তি প্রাপ্ত সিনেমা ‘‌মা’। অরণ্য আনোয়ার পরিচালিত এ সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন এ অভিনেত্রী। চলতি বছরের ২৬ মে সিনেমাটি মুক্তি পায়। এতে অভিনয়ে দারুণ প্রশংসা কুড়িয়েছেন এই নায়িকা।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

উলিপুরে ২১ দিন ধরে নিখোঁজ ১০ বছরের শিশু লতিফুল

কুড়িগ্রামের উলিপুরে নিখোঁজের তিন সপ্তাহ পেরিয়ে গেলেও সন্ধান মেলেনি ১০ বছরের শ...

এয়ারটেলের নতুন পরিচয় ‘সার্কেল’,

মোবাইল অপারেটর ব্র্যান্ড এয়ারটেল নতুন পরিচয়ে ‘সার্কেল’ নামে যাত্র...

টঙ্গীবাড়িতে ৩০০ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে অভিযান চালিয়ে ৩০০ পিস ইয়াবাসহ দুইজনকে গ্রেপ্তার করেছ...

বোয়ালমারীতে  গণধর্ষণের দায়ে  তিনজনের যাবজ্জীবন

ফরিদপুরের বোয়ালমারীতে স্কুলছাত্রীকে গণধর্ষণের মামলায় তিন আসামিকে যাবজ্জীবন সশ...

মুন্সীগঞ্জ লঞ্চঘাটে সরকারি জায়গা দখল করে স্থাপনা নির্মাণ

মুন্সীগঞ্জ লঞ্চ টার্মিনাল সংলগ্ন ধলেশ্বরী নদীর পাড়ের সরকারি জায়গা দখল করে নতু...

শিক্ষকদের স্বতন্ত্র বেতন স্কেলের কথা ভাবছে সরকার: শিক্ষামন্ত্রী

শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন স্কেলের বিষয়টি সরকার গুরুত্ব দিয়ে বিবেচনা করছে...

রাজধানীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৪৮৮

রাজধানীর বিভিন্ন এলাকায় গত ২৪ ঘণ্টায় অভিযান চালিয়ে ৪৮৮ জনকে গ্রেপ্তার করেছে ঢ...

দুর্যোগ মোকাবিলায় ১২ রেসকিউ স্পিডবোট হস্তান্তর

দুর্যোগ মোকাবিলায় বাংলাদেশের সক্ষমতা আরও জোরদার করতে জাপান ইন্টারন্যাশনাল কো-...

বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচন, লড়ছেন ফখরুল-অলি আহমেদ

রাষ্ট্রপতি নির্বাচনে নির্ধারিত সময়ের মধ্যে দুই প্রার্থীর কেউই প্রার্থিতা প্রত...

পিরোজপুরে মাদক, চুরি ও ছিনতাই রুখতে ডিসি-এসপিকে স্মারকলিপি  

পিরোজপুর সদর উপজেলা কলাখালী ইউনিয়নে মাদক ব্যবসা, চুরি, ছিনতাই ওয়ারেন্ট ভুক্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা