ছবি: সংগৃহীত
বিনোদন

আবারও মা হচ্ছেন মাহি

বিনোদন ডেস্ক: ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহি বর্তমানে মাতৃত্বকালীন ছুটি কাটাচ্ছেন। এর মাঝে শোনা গিয়েছিল, তিনি শীঘ্রই আবার চলচ্চিত্রে ফিরবেন। সে জন্য নিয়মিত শরীর চর্চা করেছেন তিনি।

আরও পড়ুন: ৭৫ তম এমি অ্যাওয়ার্ড স্থগিত

নতুন খবর শুনা যাচ্ছে, দ্বিতীয়ব সন্তানের মা হতে যাচ্ছেন মাহি।

সম্প্রতি এক ফেসবুক স্ট্যাটাসে তিনি লিখেছেন, ‘আমি তুমি আর আমাদের ২ টা ফুল।’

এই স্ট্যাটাস দেখে অনেকেই ভাবছেন, সম্ভবত নায়িকা নিজেকে, তার স্বামী রকিব সরকার, ছেলে ফারিশ ও অনাগত সন্তানের কথাই বুঝিয়েছেন।

আরও পড়ুন: মা হতে চান কিয়ারা

তবে কোনো কিছু খোলাসা না করে রহস্য উসকে দিয়ে মুখে কুলুপ এঁটেছেন নায়িকা। মাহির এই স্ট্যাটাস ঘিরে শুভকামনা জানাতে ভুলছেন না মাহির সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা।

কমেন্টে চিত্রনায়িকা জাহারা মিতু লিখেছেন, যা ভাবছি তাই যদি হয়, তাহলে অভিনন্দন। জবাবে রহস্য রেখে শুধু ইমোজি দিলেন মাহি।

আরও পড়ুন: ‘পরী ভালো অভিনেত্রী’

অভিনেত্রী শবনম ফারিয়ার লেখেন, মাশাল্লাহ, অভিনন্দন। এক সাথে দুজনকে দেখতে আসবো।

প্রসঙ্গত, ২০২১ সালের ১৩ সেপ্টেম্বর ব্যবসায়ী রকিব সরকারকে বিয়ে করেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। ২০২২ সালের সেপ্টেম্বরে ফেসবুকে পোস্টে করে মা হওয়ার কথা প্রকাশ করেন তিনি।

আরও পড়ুন: অপুর ‘লাল শাড়ি’ কলকাতায়

জনপ্রিয় এই নায়িকা গত ২৮ মার্চ রাতে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে একটি পুত্র সন্তান জন্ম দেন। তার নাম রাখেন মো. মোসাইব আরোশ সামসুদ্দিন ফারিশ সরকার।

বর্তমানে বঙ্গবন্ধুর সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্নে আছেন এই নায়িকা। সংসার ও সন্তান সামলানোর পাশাপাশি রাজনীতিতেও বেশ সুনাম অর্জন করেছেন তিনি। আগামী সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন চাইবেন মাহিয়া মাহি।

সান নিউজ/এমএ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

দোসরদের ধরতে গোয়েন্দা তথ্য ব্যবহারের নির্দেশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য...

আজীবন সম্মাননা পেলেন নূতন ও মুনমুন

টেলিভিশন, চলচ্চিত্র ও ওটিটিসহ সংস্কৃতির বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদান ও সাফ...

বোদায় ফুটবলের মাঠে লিজেন্ডসদের সঙ্গে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

পঞ্চগড়ের বোদা উপজেলার ফুটবলের ঐতিহ্য ও সোনালী অতীতকে স্মরণ করে স্থানীয় লিজেন্...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

সাইবার সুরক্ষা আইন নিয়ে সংশোধনের সুযোগ আছে

দেশের মানুষের সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি অনলাইনে অপতথ্য ছড়ানো ঠেকাতে মিডিয়...

স্বাস্থ্যসেবা কেন্দ্রেও ক্ষমতার গরমের আঁচ: জামায়াত আমির

রাজধানীর মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে মধ্যরাতে ভাঙচুর ও লুটপাটের...

নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে ভ্যান, চালক নিহত

জামালপুরের দেওয়ানগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ভ্যান রাস্তার পাশের পুকুরে পড়ে স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা