ছবি-সংগৃহীত
বিনোদন

অভিনব পদ্ধতিতে বিবাহবিচ্ছেদ উদযাপন!

বিনোদন ডেস্ক: বিবাহবিচ্ছেদ যে কোনো দম্পতির জন্য বেদনার। কিন্তু তামিল টিভি অভিনেত্রী শালিনির দৃষ্টিতে তা ভিন্ন। আর এজন্য বিয়েবিচ্ছেদকে উদযাপন করতে ভিন্নধর্মী ফটোশুটে করিয়েছেন। যার ছবি এখন অন্তর্জালে ভাইরাল। এসব ছবি নিজের ইনস্টাগ্রামে পোস্ট করে বিশেষ বার্তাও দিয়েছেন এই অভিনেত্রী। সাহসী পদক্ষেপকে অনেক সাধুবাদ জানিয়েছেন, আবার অনেকে তাকে নিয়ে কড়া সমালোচনা করছেন।

আরও পড়ুন: আমি এখন জাতীয় ক্রাশ

ছবি পোস্ট করে শালিনি ক্যাপশনে লিখেছেন, যেসব নারীরা নির্বাক তাদের জন্য একজন ডিভোর্সি নারীর এই বার্তা। একটি খারাপ বিয়ে থেকে বেরিয়ে আসাই উচিত। কারণ সুখী হওয়ার প্রত্যাশা আপনারও রয়েছে। আপনার ভবিষ্যৎ ও সন্তানের ভবিষ্যতের জন্য নিজেক নিয়ন্ত্রণ করুন এবং প্রয়োজনীয় পরিবর্তনগুলো জরুরি।

অভিনেত্রী বলেন, বিয়েবিচ্ছেদ মানেই আপনি ব্যর্থ নন। আপনার জীবনে ইতিবাচক পরিবর্তনের জন্য এটি টার্নিং পয়েন্ট। বিয়ে থেকে বেরিয়ে এসে একা জীবনযাপনের জন্য সাহস লাগে। আর সেই সমস্ত নারীদের জন্য আমার এই আত্মত্যাগ।

ভারতীয় সংবাদমাধ্যম পিংকভিলা জানিয়েছে, ২০২০ সালে রিয়াজের সঙ্গে সাতপাকে বাঁধা পড়েন শালিনি। এ দম্পতির রিয়া নামে একটি কন্যা সন্তান রয়েছে। কয়েক মাস আগে শারীরিক-মানসিক নির্যাতনের অভিযোগ করেন স্বামীর বিরুদ্ধে। তারপর বিয়েবিচ্ছেদের আবেদন করেন। সর্বশেষ ডিভোর্সের পর ভিন্নধর্মী ফটোশুট করে উল্লাস করেন এই অভিনেত্রী।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইতিহাসের সাক্ষী রাজকুমারী রবিদাস আর নেই

মহান মুক্তিযুদ্ধের এক অদম্য সাক্ষী, গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বীর মুক্তি...

লিটন-শান্তদের নতুন সহকারী কোচ মালিবঙ্গুয়ে মাকেতা

বেশ কিছুদিন ধরে জাতীয় ক্রিকেট দলের জন্য একজন নিবেদিতপ্রাণ ও কার্যকর বিশেষজ্ঞ...

আর্থিক কেলেঙ্কারিতে গ্রেপ্তার দিনো মোরিয়া

মুম্বাইয়ের আলোচিত মিঠি নদীর পলি অপসারণ ও সংস্কার প্রকল্পে বড় ধরনের আর্থিক দুর...

আসিয়ান কাপের শেষটা লজ্জার সাগরে

"আমরা কাউকে ভয় পেতে আসিনি"—টুর্নামেন্ট খেলতে দেশ ছাড়ার আগে হা...

ফ্রান্স-জার্মানির ওপর খেপলেন ট্রাম্প

বিশ্ববাজারে জ্বালানির দাম বাগে আনতে এবার জার্মানি ও ফ্রান্সের ওপর কড়া চাপ সৃষ...

কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষক ও শিক্ষক মিথিলা

অভিনয় জগতের পরিচিত মুখ হওয়ার পাশাপাশি দীর্ঘ সময় ধরে আন্তর্জাতিক উন্নয়নকর্মী...

মদিনার বিদ্যুৎকেন্দ্রে হুথিদের ড্রোন হামলা

সৌদি আরবের পবিত্র নগরী মদিনার একটি গুরুত্বপূর্ণ বিদ্যুৎ বিতরণ কেন্দ্রে ড্রোন...

গঠনমূলক সমালোচনা শুনতে প্রস্তুত সরকার : স্থানীয় সরকারমন্ত্রী

দেশের প্রশাসনিক কার্যক্রমে কোনো ভুলত্রুটি দেখা দিলে তা বিনা দ্বিধায় ধরিয়ে দেও...

জ্বালানি তেল রপ্তানি বন্ধ করল চীন

আন্তর্জাতিক জ্বালানি বাজারে ফের এক বড় রকমের অস্থিরতা ও সংকটের কালো মেঘ ঘনিয়ে...

সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

দেশের অনলাইন সাংবাদিকতার অগ্রপথিক ও শীর্ষস্থানীয় গণমাধ্যম ব্যক্তিত্ব তৌফিক ইম...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা