ছবি-ফেসবুক
বিনোদন

আমার বিয়েটা সত্যি

বিনোদন ডেস্ক: গত ৩০ এপ্রিল বিয়ে করেছেন ইউটিউবার সালমান মুক্তাদির। সামাজিক যোগাযোগমাধ্যমে মঙ্গলবার (২ মে) ফেসবুকে এ তথ্য জানিয়ে স্ট্যাটাস দিয়েছেন তিনি।

আরও পড়ুন: ‘পাঠান’ শাহরুখের ভাস্কর্য!

বিয়ের বা কনের বিষয়ে বিস্তারিত কিছু জানাননি সালমান। তবে স্ত্রীর পরিচয় প্রকাশ না করলেও নেটদুনিয়ায় ভেসে বেড়াচ্ছে সালমান ও দিশার ব্যক্তিগত নানা তথ্য ও ছবি। নেটিজেনদের দাবি- সালমান মুক্তাদিরের এটি প্রথম বিয়ে হলেও, দিশার দ্বিতীয়; দুই সন্তানের জননী তিনি। তারপর দারুণ সমালোচনার মুখে পড়েন সালমান। নেটিজেনদের বড় একটি অংশ তাকে কটাক্ষ করছেন।

নীরবতা ভেঙে বিয়ে নিয়ে মুখ খুলেছেন সালমান। নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে বিয়ের বিয়ের ছবি পোস্ট করে বেশকিছু তথ্য জানিয়েছেন এ অভিনেতা।

লেখার শুরুতে সালমান মুক্তাদির বলেন ‘আলহামদুলিল্লাহ। আমার বিয়েটা সত্যি। আমার বাড়ির সামনের মসজিদে আমি এবং আমার স্ত্রী বিয়ে করেছি। আমরা আমাদের নতুন পরিবার নিয়ে খুবই ব্যস্ত। আমরা আমাদের বিয়েটাকে খুব সহজ বা অনাড়ম্বর রাখতে চাই। পাশাপাশি সম্মানের সঙ্গে জানাচ্ছি, বিয়ের বিষয় নিয়ে সাক্ষাৎকার দেওয়া থেকে দূরে থাকতে চাই।’

আরও পড়ুন: ঐশ্বরিয়ার বাজিমাত!

সালমান মুক্তাদির বলেন, সুখী-নিখাঁদ একটি সম্পর্ক থেকে যেসব মানুষ বিষাক্ত ও নেতিবাচক কিছু খুঁজে বের করার চেষ্টা করছেন, তারা কখনো অন্যের আনন্দের সময়ে পাশে দাঁড়াতে পারেন না। আমি এখন ভালো স্বামী হওয়ার চেষ্টা করছি। সবাইকে ধন্যবাদ।

২০১২ সালে কনটেন্ট ক্রিয়েটর হিসেবে কাজ শুরু করেন সালমান মুক্তাদির। তার ইউটিউব চ্যানেলের নাম ‘সালমান দ্য ব্রাউনফিশ’। এ চ্যানেলে ১৬ লাখের বেশি সাবস্ক্রাইবার রয়েছে। ইউটিউব জগতে দেশের সফলতম কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদির।

এর আগে মিস ইউনিভার্স বাংলাদেশ জেসিয়া ইসলামের সঙ্গে সালমানের প্রেমের খবর ছড়িয়েছিল। দেড় বছরের ব্যবধানে সেই সম্পর্কের ইতি ঘটে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সিরাজদীখানে শ্রেণিকক্ষে ঢুকে ষষ্ঠ শ্রেণির ছাত্রকে আছাড়, আটক-১

মুন্সীগঞ্জের সিরাজদীখানে বিদ্যালয়ের শ্রেণিকক্ষে ঢুকে ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্...

অ্যাওয়ার্ড পেলেন ঢাবির একজন অধ্যাপক এবং ৫ শিক্ষার্থী

অসাধারণ গবেষণা কর্মের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইন...

১২ স্কুল শিক্ষার্থী অসুস্থ হওয়ার ঘটনায় তদন্ত কমিটি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় স্কুল ফিডিং কর্মস...

‘কফি উইথ করণ’ শেষে কী করবেন করণ জোহর?

দীর্ঘ ২২ বছরের যাত্রা শেষে জনপ্রিয় সেলিব্রিটি চ্যাট শো ‘কফি উইথ করণ&rsq...

পাকিস্তানের কাছে হেরে স্বর্ণের স্বপ্নভঙ্গ বাংলাদেশের

তাওহিদ হৃদয়ের ব্যাটে লড়াইয়ের রসদ পেয়েছিল বাংলাদেশ।...

কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষক ও শিক্ষক মিথিলা

অভিনয় জগতের পরিচিত মুখ হওয়ার পাশাপাশি দীর্ঘ সময় ধরে আন্তর্জাতিক উন্নয়নকর্মী...

মদিনার বিদ্যুৎকেন্দ্রে হুথিদের ড্রোন হামলা

সৌদি আরবের পবিত্র নগরী মদিনার একটি গুরুত্বপূর্ণ বিদ্যুৎ বিতরণ কেন্দ্রে ড্রোন...

গঠনমূলক সমালোচনা শুনতে প্রস্তুত সরকার : স্থানীয় সরকারমন্ত্রী

দেশের প্রশাসনিক কার্যক্রমে কোনো ভুলত্রুটি দেখা দিলে তা বিনা দ্বিধায় ধরিয়ে দেও...

জ্বালানি তেল রপ্তানি বন্ধ করল চীন

আন্তর্জাতিক জ্বালানি বাজারে ফের এক বড় রকমের অস্থিরতা ও সংকটের কালো মেঘ ঘনিয়ে...

সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

দেশের অনলাইন সাংবাদিকতার অগ্রপথিক ও শীর্ষস্থানীয় গণমাধ্যম ব্যক্তিত্ব তৌফিক ইম...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা