বিনোদন

সালমানকে থাপ্পড় দিয়ে হাসপাতালে পাঠিয়েছি (ভিডিও)

বিনোদন ডেস্ক: জনপ্রিয় তরুণ মডেল সেমন্তি সৌমি বলেছেন, সালমান মুক্তাদির আমাকে প্রেমের প্রস্তাব দিয়েছে। আমার ভাল লাগেনি। তাই তাকে থাপ্পড় দিয়ে হাসপাতালে পাঠিয়েছি। তবে সব মেয়েরা সালমানকে মন দিতে চায়, আমি না হয় থাপ্পড় দিয়ে তাকে হাসপাতালে পাঠিয়েছি।

সম্প্রতি সান মিডিয়া প্রযোজিত ‘আড্ডা উইথ মনজু’ নামের একটি অনুষ্ঠানে এক বিশেষ সাক্ষাৎকারে এসব কথা বলেন তিনি।

তিনি আরও বলেন, সালমান মুক্তাদির আমার ভাল বন্ধু। আমি তাকে পছন্দ করি। জেসিয়াও আমার ভাল বন্ধু। আমরা আগে এক সাথে ঘুরতাম। তবে এখন সালমানের সাথে আলাদাভাবে দেখা করি। আবার জেসিয়ার সাথে আলাদাভাবে দেখা করি।

এক প্রশ্নের জবাবে সেমন্তি সৌমি বলেন, নাটকে সালমান মুক্তাদির আমার তীব্র মোহে থাকে, আমিও তার মোহে থাকি। তবে বাস্তব জীবনে সালমান একটা ভাল ছেলে। আমার ইচ্ছা ওর পাশে থেকে ওকে বিয়ে দিতে চাই। সালমান আমার ভাল বন্ধু।

অপর এক প্রশ্নের জবাবে সৌমি বলেন, আমি ভৌতিক ছবি অনেক পছন্দ করি। তবে ভয় পাই না। তাই আমি জাজ মাল্টিমিডিয়ার একটি ভৌতিক ছবিতে কাজ করছি। ছবিটি আন্তর্জাতিক মানের হবে বলে তারা আমাকে জানিয়েছে। ছবির কাহিনি অনেক সুন্দর। তবে আমি এখন বলতে চাচ্ছি না।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বাংলাদেশের টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলা সম্ভব

চলমান বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের চক্রে ভালো অবস্থানে রয়েছে বাংলা...

তুরস্কে ভূমিকম্প, কেঁপে উঠল এলাকা

তুরস্কের পূর্বাঞ্চলে ৫ দশমিক ১ মাত্রার একটি ভূমিকম্প হয়েছে। বৃহস্পত...

জ্বালানি তেলের দাম কমানোর সময় জানালেন প্রতিমন্ত্রী

দেশে সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা করে বাড়িয়েছে সরকার। হঠাৎ...

২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৫ শিশুর মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে দেশ...

কুমিল্লায় কিশোর গ্যাং সন্দেহে এক রাতে আটক ৬২৪

কুমিল্লা জেলার ১৮টি থানায় একযোগে কিশোর গ্যাং ও বখাটেদের বিরুদ্ধে বিশেষ অভিযান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা