জায়েদ খান
বিনোদন

আমি এখন জাতীয় ক্রাশ

বিনোদন ডেস্ক: সময়ের আলোচিত-সমালোচিত অভিনেতা ও নেতা জায়েদ খান। বেশিরভাগ আলোচনা তার প্রেম কিংবা বিয়ে বিষয়ক মন্তব্যকে ঘিরে।

আরও পড়ুন: কোন নায়ককেই ফলো করি না

সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলে ফের আলোচনায় জায়েদ খান।

সাক্ষাৎকারে জায়েদ খান দাবি করেন, তিনি বিয়ে করছেন না বলে অনেক নারীই বিয়ে করছেন না।

জায়েদ খান বলেন, “আমার নারী ভক্ত অনেক। নারীরা আমাকে অনেক ভালোবাসে, কিন্তু নোংরাভাবে না। আমি মেয়েদের অনেক গিফট পাই। মেয়েদের যতো প্রেম নিবেদন পেয়েছি তা অবিশ্বাস্য।”

তিনি আরও বলেন, “অনেক বলি যে, আগুনের পেছনে ছুটলে হাত পুড়ে যাবে। পারবে না, তুমি নিজের মতো চলে যাও। কিন্তু তারা যেতে চায় না। তারা আমাকেই চায়।”

আরও পড়ুন: আমার বিয়েটা সত্যি

জায়েদ খান বলেন, আমি সৌন্দর্য ভালোবাসি। সেটা পজেটিভলি দেখছেন সবাই। তারা আমার সঙ্গে প্রেম করতে চান। আমি নাকি জাতীয় ক্রাশ। তবে তরুণীদের সাড়ায় আমি অভিভূত। তারা মন থেকে আমাকে চান। এর কারণ, আমি তো নোংরামি করিনি। করলে এত দিনে অনেক কিছু বের হতো।

জায়েদ খান বলেন, আমি একজন শিক্ষিত ছেলে। এটাই জায়েদ খানের পরিচয়। জায়েদ আগুন হয়েই থাকবে। যত দিন ব্যাচেলর থাকব, তত দিন নারীরা আমাকে দেখে জ্বলবেন। কিন্তু প্রেম করব না।

তিনি আরও বলেন, আমি সব সময় নারীদের সম্মান করি। সম্মানের সঙ্গে কথা বলি। যে কারণে অনেক তরুণী নিয়মিত ফোন দিচ্ছে। তারা আমার সঙ্গে প্রেম করতে চায়। আমাকে বিয়ে করতে চায়। অনেক মেয়ে ফেসবুক রিকোয়েস্ট পাঠিয়ে বলছেন, আপনি যে জ্বালাতে চান, আমরা জ্বলতে চাই। আমি তাদের বোঝাই পাগলামি করবেন না। কিন্তু সেসব তরুণী আমাকেই চায়। এর কারণ জায়েদ খান সৎ। সত্য কথা বলে।

উল্লেখ্য, সম্প্রতি জাহিদ হোসেনের পরিচালনায় ‘সোনার চর’ সিনেমার শুটিং শেষ করেছেন জায়েদ খান। সিনেমার ডাবিং নিয়ে শিগগিরই ব্যস্ত হয়ে পড়বেন নায়ক। এ সিনেমায় আরও অভিনয় করেছেন- ওমর সানী, মৌসুমী, শহীদুজ্জামান সেলিম প্রমুখ।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সিরাজদীখানে শ্রেণিকক্ষে ঢুকে ষষ্ঠ শ্রেণির ছাত্রকে আছাড়, আটক-১

মুন্সীগঞ্জের সিরাজদীখানে বিদ্যালয়ের শ্রেণিকক্ষে ঢুকে ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্...

অ্যাওয়ার্ড পেলেন ঢাবির একজন অধ্যাপক এবং ৫ শিক্ষার্থী

অসাধারণ গবেষণা কর্মের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইন...

১২ স্কুল শিক্ষার্থী অসুস্থ হওয়ার ঘটনায় তদন্ত কমিটি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় স্কুল ফিডিং কর্মস...

‘কফি উইথ করণ’ শেষে কী করবেন করণ জোহর?

দীর্ঘ ২২ বছরের যাত্রা শেষে জনপ্রিয় সেলিব্রিটি চ্যাট শো ‘কফি উইথ করণ&rsq...

পাকিস্তানের কাছে হেরে স্বর্ণের স্বপ্নভঙ্গ বাংলাদেশের

তাওহিদ হৃদয়ের ব্যাটে লড়াইয়ের রসদ পেয়েছিল বাংলাদেশ।...

কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষক ও শিক্ষক মিথিলা

অভিনয় জগতের পরিচিত মুখ হওয়ার পাশাপাশি দীর্ঘ সময় ধরে আন্তর্জাতিক উন্নয়নকর্মী...

মদিনার বিদ্যুৎকেন্দ্রে হুথিদের ড্রোন হামলা

সৌদি আরবের পবিত্র নগরী মদিনার একটি গুরুত্বপূর্ণ বিদ্যুৎ বিতরণ কেন্দ্রে ড্রোন...

গঠনমূলক সমালোচনা শুনতে প্রস্তুত সরকার : স্থানীয় সরকারমন্ত্রী

দেশের প্রশাসনিক কার্যক্রমে কোনো ভুলত্রুটি দেখা দিলে তা বিনা দ্বিধায় ধরিয়ে দেও...

জ্বালানি তেল রপ্তানি বন্ধ করল চীন

আন্তর্জাতিক জ্বালানি বাজারে ফের এক বড় রকমের অস্থিরতা ও সংকটের কালো মেঘ ঘনিয়ে...

সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

দেশের অনলাইন সাংবাদিকতার অগ্রপথিক ও শীর্ষস্থানীয় গণমাধ্যম ব্যক্তিত্ব তৌফিক ইম...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা