ছবি: সংগৃহীত
বিনোদন

অতীত ভুলে প্রেমে পড়েছেন কঙ্গনা!

বিনোদন ডেস্ক : বলিউডের কন্ট্রোভার্সি কুইন খ্যাত অভিনেত্রী কঙ্গনা রানাওয়াতকে নিয়ে বিতর্ক লেগেই থাকে। বছর জুড়েই কোনো না কোনো বিষয়ে নিজের প্রতিক্রিয়া জানিয়ে সর্বদা খবরের শিরোনামে থাকতে পছন্দ করেন এই অভিনেত্রী। এবার প্রেমের গুঞ্জনকে উসকে দিয়ে ফের সংবাদের শিরোনামে এলেন তিনি।

আরও পড়ুন : বিভ্রান্তিকর কাজ করে বিপাকে উর্বশী!

রোববার (৯ এপ্রিল) সামাজিক মাধ্যম টুইটারে নিজের একগুচ্ছ ছবিসহ ক্যাপশনে বিখ্যাত কবি মির্জা গালিবের রোমান্টিক পঙক্তি শেয়ার করেন কঙ্গনা।

মির্জা গালিবের কবিতার লাইন তুলে কঙ্গনা লিখেছেন, ‘ইশক ও আতিশ হ্যায় গালিব জো লাগানে সে লাগতি নাহি অর বুঝনে সে বুঝতি নাহি’।

আরও পড়ুন : ‘মা’ নিয়ে উচ্ছ্বসিত পরিমনি

এর বাংলা তরজমা হলো, ভালোবাসা এমন একটি স্ফুলিঙ্গ যা চেষ্টা করলেই জ্বলে না এবং চেষ্টা করলেও তা নিভে যায় না।

এমন পোস্টে নেটপাড়ায় শোরগোল পড়ে গেছে।

আরও পড়ুন : ঈদে আমার কোনো সিনেমা নেই

নেটিজেনদের একাংশের কৌতূহলী প্রশ্ন, কঙ্গনা কি প্রেম করছেন?

এই পোস্টের নিচে কেউ মন্তব্য করেছেন, ‘কে সেই ব্যক্তি যিনি আপনার স্বপ্নে এসেছেন? আজ সেটা বলেই ফেলুন…’

আরও পড়ুন : জলকেলিতে মজেছেন মধুমিতা

আবার কারো প্রশ্ন, ‘প্রেমে পড়েছেন নাকি?’

কেউ আবার খোঁচা দেন, ‘কাকে ভুলতে পারছেন না হৃতিক নাকি আদিত্য?’

আরও পড়ুন : ‘জ্বীন’ দেখলেই লাখ টাকা পুরষ্কার!

কেউ আবার কঙ্গনার পোস্টের নিচে হৃতিক রোশন ও সাবা আজাদের ছবি পোস্ট করেছেন।

অবশ্য কঙ্গনা তার ব্যক্তিগত জীবন গোপনে রাখতেই পছন্দ করেন। বর্তমানে তিনি কারোর সাথে সম্পর্কে রয়েছেন কি না, তা নিশ্চিত করে কিছু জানা যায়নি।

আরও পড়ুন : সঙ্গে মোবাইল রাখেন না পরীমনি

তবে ২০২১ সালে ‘টাইমস নাউ’কে দেওয়া এক সাক্ষাৎকারে কঙ্গনা বলেছিলেন, ‘আমিও বিয়ে করতে চাই এবং সন্তানের জন্ম দিতে চাই।’

উল্লেখ্য, এই মুহূর্তে নিজের প্রযোজনা ও পরিচালনায় নতুন ছবি ‘ইমার্জেন্সি’ নিয়ে ব্যস্ত আছেন এই অভিনেত্রী। ছবিটিতে ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর চরিত্রে ধরা দেবেন তিনি।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাজারহাটে জমিতে লাউ চাষ করে লাভবান দছিজল

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার উমর মজিদ ইউনিয়নের ফকি...

ভবিষ্যৎ বিশ্বের নেতৃত্বে তরুণদের প্রস্তুত করতে হবে : শিক্ষামন্ত্রী

বাংলাদেশের বিপুল তরুণ জনগোষ্ঠীকে দক্ষ মানবসম্পদে রূপান্তর করতে শিক্ষার আধুনিক...

রাজশাহীতে নবায়নযোগ্য জ্বালানি ও ন্যায্য জ্বালানি রূপান্তর নিয়ে আলোচনা

আর্থ-সামাজিক সমৃদ্ধি অর্জনে নবায়নযোগ্য জ্বালানির ভ...

ধামরাইয়ে কীর্তনের খিচুড়ি নিয়ে বিরোধ, যুবককে গুলি

ধর্মীয় কীর্তনের খিচুড়ি খাওয়াকে কেন্দ্র করে বিরোধের...

গলার কাঁটা হয়ে দাঁড়ানো হাসিনাকে সরাতে ভারত ব্যস্ত, এমপি ফজলে হুদা

ভারতের সাথে বাংলাদেশের বিদ্যমান প্রত্যাবর্তন চুক্ত...

শীতের আমেজে নীরব ঘাতক উচ্চ রক্তচাপ!

শীতকাল মানেই অনেকের কাছে উষ্ণ চাদরের ওম আর গরম পানীয়ের চুমুকে গা এলিয়ে দেওয...

২৩ নভেম্বর মালিকদের প্রস্তাব ও ডিসেম্বরে কার্যকরের আশা মজুরি বোর্ডের

পোশাক শ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি নির্ধারণে আগামী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা