বিদ্যা সিনহা মিম
বিনোদন

ঈদে আমার কোনো সিনেমা নেই

বিনোদন ডেস্ক: ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম। আসন্ন ঈদে সিনেমাশূন্য এই অভিনেত্রী।

আরও পড়ুন: বিভ্রান্তিকর কাজ করে বিপাকে উর্বশী!

অবশ্য কুরবানি ঈদে তার অভিনীত দীপংকর দীপন পরিচালিত ‘অন্তর্জাল’ নামে একটি সিনেমা মুক্তি পাবার সম্ভাবনা রয়েছে। কলকাতার ওটিটি প্ল্যাটফরম হৈ চৈ’র জন্য তৈরি করা সানী সানোয়ার ও ফয়সাল আহমেদ পরিচালিত ‘মিশন হান্ট ডাউন’ ওয়েব সিরিজটি প্রচারে আসবে ওই সময়।

কলকাতায় সঞ্জয় সমাদ্দার পরিচালিত ‘মানুষ’ সিনেমাটিও কুরবানি ঈদের জন্য প্রস্তুতি নেয়া হচ্ছে বলে জানিয়েছেন তিনি। এ সিনেমায় মিমের বিপরীতে অভিনয় করেছেন জিৎ। তাই রোজার ঈদে আপাতত সিনেমা বিষয়ক কোনো ব্যস্ততা নেই এ নায়িকার। জানিয়েছেন, অবসরের এ সময়টা কাটাতে চলতি মাসের মাঝামাঝি সপরিবারে মুম্বাই (ভারত) যাবেন তিনি। থাকবেন দুই থেকে তিনদিন। মুম্বাই থেকে যাবেন কলকাতা। সেখানে ২৮ এপ্রিল একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে অংশগ্রহন শেষে পরের দিন ঢাকায় ফিরবেন।

মিম বলেন, ঈদে আমার কোনো সিনেমা নেই। যেহেতু নাটকেও অভিনয় করি না, তাই কোনো নতুন নাটকেও দেখা যাবে না। তবে আশা করছি আগামী কুরবানির ঈদ হবে আমার জন্য উপভোগ্য।

আরও পড়ুন: সালমান খানের নতুন পোস্টার প্রকাশ্যে

উল্লেখ্য, গত কুরবানি ঈদে ‘পরাণ’ নামে একটি সিনেমা দিয়ে দর্শক মাতিয়েছেন মিম। ঢাকাই ফিল্ম ইন্ডাস্ট্রিতে গত কয়েক বছরে তো বটে, মিমের ক্যারিয়ারেও এটি সেরা ব্যবসাসফল সিনেমা ছিল। তবে এবারের ঈদে এ নায়িকা অভিনীত কোনো সিনেমা মুক্তি পাচ্ছে না।

প্রসঙ্গত, বিদ্যা সিনহা সাহা মিম হচ্ছেন একজন বাংলাদেশি মডেল ও অভিনেত্রী। লাক্স-চ্যানেল আই সুপারস্টার ২০০৭ প্রতিযোগিতায় তিনি প্রথম-স্থান লাভ করেন। একই বছরে হুমায়ুন আহমেদ পরিচালিত আমার আছে জল চলচ্চিত্রের মাধ্যমে তার চলচিত্রে অভিষেক হয়। জোনাকির আলো চলচ্চিত্রে অভিনয় করে ৩৯তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে মৌসুমীর সাথে যৌথভাবে শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার অর্জন করেন।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইতিহাসের সাক্ষী রাজকুমারী রবিদাস আর নেই

মহান মুক্তিযুদ্ধের এক অদম্য সাক্ষী, গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বীর মুক্তি...

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

গাজীপুরের ডেগির চালা এলাকায় একটি তৈরি পোশাক কারখান...

লিটন-শান্তদের নতুন সহকারী কোচ মালিবঙ্গুয়ে মাকেতা

বেশ কিছুদিন ধরে জাতীয় ক্রিকেট দলের জন্য একজন নিবেদিতপ্রাণ ও কার্যকর বিশেষজ্ঞ...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

আর্থিক কেলেঙ্কারিতে গ্রেপ্তার দিনো মোরিয়া

মুম্বাইয়ের আলোচিত মিঠি নদীর পলি অপসারণ ও সংস্কার প্রকল্পে বড় ধরনের আর্থিক দুর...

ভেনিস কাণ্ডের পর বাঁধনের জীবনে নতুন উপলব্ধি

জীবনের নানা চড়াই-উতরাই আর কঠিন লড়াইয়ের ভেতর দিয়ে যাওয়ার অভিজ্ঞতা তাকে আজ অন্য...

ঢাকা ওয়ান্ডারার্সকে গুড়িয়ে দিল আবাহনী

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খাওয়ার পর অবশেষে জয়ের দেখা পেয়...

আরএসএফের হামলায় ২৫ বেসামরিক নাগরিক নিহত

সুদানের উত্তর কর্দোফান প্রদেশের উম্ম বদর অঞ্চলে আধাসামরিক বাহিনী র‍্যাপিড...

কলকাতায় বাংলাদেশ মিশন ঘেরাও করে বিক্ষোভ, উত্তেজনা সৃষ্টি

বাংলাদেশের বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে কলকাতায় বাং...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা