ছবি: সংগৃহীত
বিনোদন

মাহি দম্পতির বিরুদ্ধে মামলা

বিনোদন ডেস্ক : চিত্রনায়িকা মাহিয়া মাহি ও তার স্বামী রকিব সরকারের বিরুদ্ধে ভাবমূর্তি ক্ষুণ্ন করার অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনে দুটি মামলা করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ।

আরও পড়ুন : প্রকাশ্যে উরফিকে চুমু!

শুক্রবার (১৭ মার্চ) রাতে গাজীপুর বাসন থানার উপপরিদর্শক (এসআই) রোকন মিয়া বাদী হয়ে এ মামলা করেন।

গাজীপুর মহানগর পুলিশ কমিশনার মোল্যা নজরুল ইসলাম এ তথ্যটি নিশ্চিত করে বলেন, মামলার আসামি হওয়ায় যেকোনো সময় গ্রেফতার হতে পারেন মাহি ও তার স্বামী। ভাবমূর্তি ক্ষুণ্ন করার অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনে পুলিশ তাদের বিরুদ্ধে মামলা করেছে।

আরও পড়ুন : শাকিব খানের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

এছাড়া স্থানীয় বাসিন্দা ইসমাইল হোসেন তাদের বিরুদ্ধে জমিদখলের অভিযোগে আরও একটি মামলা করেছেন।

এর আগে শুক্রবার সকালে মাহি ও তার স্বামীর সৌদি আরব থেকে ফেসবুক লাইভে রকিবের গাড়ির শোরুমে হামলার ও ভাঙচুরের অভিযোগ করেন।

আরও পড়ুন : নারীদের উৎসাহ দিন সঙ্গীকে সাপোর্ট করতে!

এ সময় মাহি জানান, ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের পূর্ব পাশে ‘সনিরাজ কার প্যালেস’ নামে তার স্বামীর একটি গাড়ির শোরুম রয়েছে। সেখানে ইসমাইল হোসেন ওরফে লাদেন ও মামুন সরকার নামে দুই ব্যক্তির নেতৃত্বে হামলা চালানো হয়েছে। দুর্বৃত্তরা শোরুমের গেট ভেঙে ভেতরে ঢুকে আসবাব, দরজা-জানালা, টেবিল-চেয়ার ভাঙচুর করেছে। শোরুমের সাইনবোর্ড খুলে ফেলেছে। অফিসকক্ষ তছনছ করে টাকাপয়সা লুট করে নিয়ে গেছে।

এ সময় তিনি গাজীপুর মেট্রোপলিটন পুলিশের বিরুদ্ধে ‘ঘুস’ নেওয়ার অভিযোগ তোলেন।

আরও পড়ুন : অস্কারের সেরা গান ‘নাটু নাটু’

পুলিশ কমিশনার মোল্যা নজরুল ইসলাম জানান, মাহি ফেসবুকে মিথ্যা বলে মানুষের সহানুভূতি নিতে চাচ্ছেন। তিনি পুলিশের বিরুদ্ধে ঢালাও অভিযোগ করে পুলিশকে বিতর্কিত করার মিশনে নেমেছেন। অথচ মাহি বা তার স্বামী জমিসংক্রান্ত কোনো বিষয় নিয়ে আমাদের কাছে আসেননি।

তিনি আরও জানান, তিনি যাদের বিরুদ্ধে অভিযোগ করেছেন, তাদেরকে আমরা চিনি না।

আরও পড়ুন : অস্কারে মিশেলের ইতিহাস

পুলিশ কমিশনার বলেন, ‘শুক্রবার ভোরে বিষয়টি জানার সাথে সাথে পুলিশ পাঠানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে দুপক্ষই পালিয়ে যায়। তাদের জমিসংক্রান্ত বিরোধের জেরে এ হামলার ঘটনা ঘটে।

এ ঘটনায় ইসমাইলসহ তার পক্ষের বেশ কয়েকজন আহত হন। তারা চিকিৎসাধীন রয়েছে। পরে শুক্রবার রাতে আহত ইসমাইল বাদী হয়ে ২৮ জনের বিরুদ্ধে বাসন থানায় একটি মামলা করেন।

আরও পড়ুন : পরীমনির নতুন বার্তা

এ বিষয়ে তদন্ত চলছে বলেও জানান তিনি।

মাহির ফেসবুক লাইভের পর ইসমাইল হোসেন সংবাদ সম্মেলন করে পাল্টা অভিযোগ তুলে বলেন, রকিব সরকার তার প্রায় সোয়া ১১ শতাংশ জমি দখল করে গাড়ির শোরুম করেছেন।

আরও পড়ুন : টাইলসে নেচে অভ্যস্ত নই!

এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীসহ সরকারের বিভিন্ন দপ্তরে অভিযোগ দিয়েছেন তিনি।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

আজীবন সম্মাননা পেলেন নূতন ও মুনমুন

টেলিভিশন, চলচ্চিত্র ও ওটিটিসহ সংস্কৃতির বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদান ও সাফ...

দোসরদের ধরতে গোয়েন্দা তথ্য ব্যবহারের নির্দেশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য...

জাতিসংঘ সফর শেষে দেশের পথে প্রধানমন্ত্রী

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে অংশ নিতে পাঁচ দিনের নিউইয়র্ক স...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

সাইবার সুরক্ষা আইন নিয়ে সংশোধনের সুযোগ আছে

দেশের মানুষের সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি অনলাইনে অপতথ্য ছড়ানো ঠেকাতে মিডিয়...

স্বাস্থ্যসেবা কেন্দ্রেও ক্ষমতার গরমের আঁচ: জামায়াত আমির

রাজধানীর মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে মধ্যরাতে ভাঙচুর ও লুটপাটের...

নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে ভ্যান, চালক নিহত

জামালপুরের দেওয়ানগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ভ্যান রাস্তার পাশের পুকুরে পড়ে স...

টানা বৃষ্টিতে ডুবল ব্যাংকক, জরুরি পরিস্থিতি ঘোষণা

টানা ৪৮ ঘণ্টার ভারি বৃষ্টিতে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের অধিকাংশ সড়ক পানিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা