সংগৃহীত
বিনোদন

অপারেশন টেবিলে নাদিয়া

বিনোদন ডেস্ক : ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সালহা খানম নাদিয়া অসুস্থ হয়ে ভারতের চেন্নাইয়ের অ্যাপোলো হাসপাতালে ভর্তি হয়েছেন। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে নিশ্চিত করেছেন অভিনেত্রী নিজেই।

বৃহস্পতিবার (১৬ মার্চ) দুপুরে নিজের ফেসবুক পেজে হাসপাতালের বিছানায় শুয়ে থাকাবস্থায় একটি ছবি শেয়ার করেন নাদিয়া।

ছবির ক্যাপশনে লেখেন, আমি অ্যাপোলো হাসপাতালে আমার চিকিৎসার জন্য এসেছিলাম। তখন ডাক্তার আমাকে সাথে সাথে একটা মেজর অপারেশন এর জন্য বলে। অপারেশন এর জন্য এখানে আমার আরও বেশ কিছু দিন থাকতে হবে।

আরও পড়ুন : ওয়ারফেইজের নতুন গান আসছে

বেশ কিছু দিন অভিনয় থেকে দূরে থাকতে হবে তাকে। এ কারণে দুঃখ প্রকাশ করেছেন এই অভিনেত্রী। তিনি লিখেছেন, আমার ডিরেক্টর ভাইদের প্রতি অত্যন্ত দুঃখিত যাদেরকে আমি ডেট দিয়েছিলাম।

এর আগে, গত সোমবার (১৩ মার্চ) রাতে হাতে ক্যানোলা লাগান আরেকটি ছবিতে নিজের অসুস্থতার খবর জানিয়ে নাদিয়া লেখেন, ‘প্রতিটি পরিস্থিতিতে তিনি আমাকে একা ছাড়েন না। আমার প্রিয় আল্লাহ তুমিই আমার জন্য যথেষ্ট। আলহামদুলিল্লাহ।’

আরও পড়ুন : অস্ত্রোপচার হয়েছে ফারিণের

নাদিয়াকে সর্বশেষ দেখা যায় নাহিদ আহমেদ পিয়াল নির্মিত ‘ওরে বিহঙ্গ মোর’ নাটকে। এই নাটকে তার বিপরীতে অভিনয় করেছেন সজল নূর।

প্রসঙ্গত, গত ১৭ জানুয়ারি রাতে হাসপাতালে ভর্তি হয়েছিলেন নাদিয়া। তখন জানা যায়, পরিপাকতন্ত্রের সমস্যায় ভুগছেন তিনি।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

‘মারা গেলে কেউ মনে রাখবে না’

ভারতীয় চলচ্চিত্রের অন্যতম শক্তিশালী অভিনেতা নানা পাটেকর আর নেই। গোয়ার ডোনা পা...

জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠি আটক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের এক দফা দাবিতে রাজনৈত...

দেবীপক্ষের সূচনায় ঢাকেশ্বরী ও বনানীতে বিশেষ আয়োজন

সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার সূচনাপর্ব শ...

পতিত সরকারের সন্ত্রাসীরা এখন রিকশাচালক সেজেছে : চিফ হুইপ

রাজধানী ঢাকায় দিন দিন অটোরিকশার বেপরোয়া চলাচল জনজীবনকে অতিষ্ঠ করে তুলেছে বলে...

ট্রাম্পের ভয়ে লুক্সেমবার্গের নাগরিকত্ব নিচ্ছেন আমেরিকানরা

যুক্তরাষ্ট্রের রাজনৈতিক পরিস্থিতি ও ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তার কারণে ইউরোপের ছোট...

‘পতনের দ্বারপ্রান্তে পৌঁছে গেছেন নরেন্দ্র মোদি’

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আচরণই বলে দিচ্...

পাইকগাছায় আ’লীগ নেতা সহ গ্রেপ্তার ১৮ জন

পাইকগাছায় পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ১৮ জন...

ক্যানসারের সঙ্গে লড়ছেন ইবরার টিপু

দেশের জনপ্রিয় ও প্রতিভাবান সুরকার ও সংগীত পরিচালক ইবরার টিপু গুরুতর অসুস্থ অব...

রায়পুরার বিদ্যালয়কে দ্রুত কলেজে রূপান্তরের ঘোষণা সচিব জিয়াউল হকের

সড়ক ও মহাসড়ক বিভাগের সচিব ড. মোহাম্মদ জিয়াউল হক শি...

বিয়ের গুঞ্জন নিয়ে মুখ খুললেন মিমি চক্রবর্তী

দুর্গাপূজা মানেই আনন্দ, আলো আর উদযাপনের এক বাঁধভাঙা জোয়ার। টলিউডের জনপ্রিয় অভ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা