ছবি: সংগৃহীত
বিনোদন

মুক্তি পাচ্ছে ‘শনিবার বিকেল’

বিনোদন ডেস্ক: মুক্তির আগেই বেশ কিছু আন্তর্জাতিক পুরষ্বার জেতা মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত আলোচিত সিনেমা ‘শনিবার বিকেল’। অনেক আগে সিনেমাটির নির্মাণকাজ শেষ হয়েছে। কিন্তু বাংলাদেশে সেন্সর বোর্ডে এর ছাড়পত্র নিয়ে তৈরি হয় জটিলতা।

আরও পড়ুন: ‘অপ্সরা’ হয়ে রেড কার্পেটে উরফি

অবশেষে আলোর মুখ দেখছে সিনেমাটি কিন্তু তা দেশে নয়, আমেরিকায়। আগামী ১০ মার্চ যুক্তরাষ্ট্র ও কানাডার প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে এই সিনেমাটি।

ভারতের প্রতিষ্ঠান রিলায়েন্স এন্টারটেইনমেন্টের মাধ্যমে মার্কিন মুলুকে সিনেমাটি পরিবেশনা করছে সিঙ্গাপুরভিত্তিক প্রতিষ্ঠান কন্টিনেন্টাল এন্টারটেইনমেন্ট পিটিই লিমিটেড (সিইপিএল)।


এরই মধ্যে আমেরিকার বিভিন্ন দোকানে, দেয়ালে শোভা পাচ্ছে তার ‘শনিবার বিকেল’র পোস্টার।

এ নিয়ে ফারুকী শনিবার (৪ মার্চ) নিজের সোশ্যাল হ্যান্ডেলে কয়েকটি স্থিরচিত্র শেয়ার করেছেন। সেখানে দেখা গেলো, বিভিন্ন দোকানের দরজায়, দেয়ালে ও সিনেমা হলের সম্মুখে ‘শনিবার বিকেল’র পোস্টার টানানো হয়েছে।

পরিচালক ফারুকী বলেন, ‘সিনেমার পোস্টারের মতো এমন নস্টালজিক আর যাদুকরি কিছু আছে কিনা আমি জানি না। পাড়ায় পাড়ায় পোস্টার দেখে আমাদের রক্তে নাচন লাগতো। এখনো এতো বছর পরে এসেও, ইন্ডাস্ট্রিতে এতো দিন কাজ করার পরেও পাড়ার দোকানে-দোকানে, দেয়ালে-দেয়ালে পোস্টার আমার মনে সিনেমার নেশা ধরায়। যুক্তরাষ্ট্র ও কানাডায় মুক্তির জন্য ‘শনিবার বিকেল’র হল তালিকা চূড়ান্ত করে সোমবার (৬ মার্চ) নাগাদ দর্শককে জানাতে চান ফারুকী।

আরও পড়ুন: সফল উদ্যোক্তা শ্রীলেখা

প্রসঙ্গত. শনিবার বিকেলের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন বাংলাদেশের নুসরাত ইমরোজ তিশা, মামুনুর রশীদ, ইরেশ যাকের, ফিলিস্তিনের ইয়াদ হুরানি, ভারতের পরমব্রত চ্যাটার্জি প্রমুখ। সিনেমাটি প্রযোজনা করেছে বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়া ও ছবিয়াল এবং জার্মানির ট্যান্ডেম প্রোডাকশন।

সান নিউজ/আর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

‘বিশ্বকাপ ফাইনালের আগেই আমরা নিঃশেষ হয়ে গিয়েছিলাম’

আন্তর্জাতিক ফুটবলকে চিরবিদায় জানানোর স্মরণীয় রাতে...

রাজনীতির মাঠে নামছেন মেসি!

সবুজ গালিচার জাদুকরী অধ্যায় সাঙ্গ করে আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানি...

বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি

আন্তর্জাতিক ফুটবলে খেলোয়াড়দের শাস্তি দিতে লাল ও হলুদ কার্ড দেখান রেফারিরা। তব...

নিউইয়র্কে বারান্দা থেকে মা-মেয়েকে ফেলে দেওয়ার অভিযোগ, মায়ের মৃত্যু

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে একটি অ্যাপার্টমেন্টের বারান্দা থেকে ২৩ বছর বয়সী এক ন...

ঢাবি বিজ্ঞান কারখানার সক্ষমতা বৃদ্ধিতে আধুনিক যন্ত্রপাতির উদ্বোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান কারখানার আধুনিকায়ন এব...

নেপাল ও বাংলাদেশের মতো অরাজক পরিস্থিতি তৈরির পাঁয়তারা চালাচ্ছে কংগ্রেস : বিজেপি

ভারতে চলমান রাজনৈতিক বিক্ষোভ ও সংঘাতের জেরে দেশটির প্রধান বিরোধী দল কংগ্রেসের...

আশুলিয়ায় তিন নারীসহ ৪ জনের মরদেহ উদ্ধার, আটক ১

রাজধানীর উপকন্ঠ সাভারের-আশুলিয়ায় ২৪ ঘণ্টার ব্যবধান...

কুড়িগ্রামে সাংবাদিকের মা-বাবাকে হত্যাচেষ্টার অভিযোগ

কুড়িগ্রাম সদর উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে ইন্ডিপ...

এশিয়ান যুবাদের শ্রেষ্ঠত্বের লড়াইয়ে মাঠে নামছে বাংলাদেশ

এশিয়া কাপের শিরোপা পুনরুদ্ধারের মিশনে মাঠে নামার চূড়ান্ত প্রস্তুতি সম্পন্ন ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা