বিনোদন

আবারও একসঙ্গে অক্ষয়-সুনীল-পরেশ

বিনোদন ডেস্ক: আবারও পর্দায় একসঙ্গে দেখা যাবে অক্ষয়-সুনীল-পরেশকে। এর ফলে দীর্ঘ প্রতিক্ষার অবসান হতে যাচ্ছে ভক্তদের। কমেডি সিনেমা ‘হেরা ফেরি ৩’ -এ ফের একত্রে দেখা যাবে ভারতের জনপ্রিয় এই তিন অভিনেতাকে।

আরও পড়ুন: আন্দরকিল্লায় অগ্নিকাণ্ডে একজনের মৃত্যু

মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) থেকে শুরু হয়েছে ‘হেরা ফেরি ৩’-র শ্যুটিং। দীর্ঘ ১৭ বছর ধরে ‘হেরা ফেরি’ ফ্র্যাঞ্চাইজির তৃতীয় সিনেমার অপেক্ষায় দর্শক। দেশের সবথেকে বড় কমেডি সিনেমা নিয়ে রীতিমতো উচ্ছ্বসিত দর্শক।

২০০০ সালে মুক্তি পেয়েছিল প্রিয়দর্শন পরিচালিত ছবি ‘হেরা ফেরি’। কমেডি ঘরানার এই ছবিতে হাসতে হাসতে পেটে ব্যথা উঠেছিল দর্শকের। এরপর ২০০৬ সালে ‘ফির হেরা ফেরি’ ছবিতে প্রত্যাবর্তন হয় অক্ষয় কুমার, সুনীল শেট্টি ও পরেশ রাওয়ালের।

এক বাড়ি মালিক ও তাঁর দুই ভাড়াটের গল্প নিয়ে তৈরি ছবির চিত্রনাট্য। চাকরি নিয়ে জর্জরিত দুই ভাড়াটে রাজু ও শ্যাম। ফলে বাড়িমালিক বাবুরাওকে বাড়িভাড়া দেওয়া তাঁদের পক্ষে দুষ্কর হয়ে ওঠে। এমন সময়ে এক ভুল নম্বর থেকে ফোন আসে তাঁদের বাড়িতে। সেই ভুল নম্বর থেকে আসা ফোনই তাঁদের আর্থিক সমস্যা সমাধানের উপায় হয়ে দাঁড়ায়।

আরও পড়ুন: ব্যক্তি স্বার্থে নয়, উন্নয়নে কাজ করেছি

সিনেমাটিতে রাজু, বাবু ভাইয়া আর ঘনশ্যাম- এই তিন চরিত্রে আগেই দেখা গেছে অক্ষয় কুমার, পরেশ রাওয়াল, সুনীল শেট্টিকে। আবারো এই আইকনিক ত্রয়ীকে দেখার জন্য মুখিয়ে রয়েছেন দর্শক।

এ দিকে ‘হেরা ফেরি ৩’ ছবির জন্য প্রথমে শোনা যাচ্ছিল কার্তিক আরিয়ানের নাম। কিন্তু অক্ষয়ের জায়গায় কার্তিককে দেখতে নারাজ ভক্তরা। তাদের দাবি মেনে অক্ষয়-সুনীল-পরেশ ত্রয়ীকেই ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেন ছবির নির্মাতারা।

বহুদিন পর প্রযোজনায় ফিরতে চলেছেন প্রযোজক ফিরোজ নাদিয়াওয়ালা। আর এই ফিরে আসার জন্য হেরা ফেরি ফ্র্যাঞ্চাইজির মতো ভালো অপশন আর কিছুই নেই তার কাছে। তিনি এই ছবিটির ফ্র্যাঞ্চাইজির কারণেই এত পরিচিত।

ফলে ‘হেরা ফেরি’ সিনেমাকেই যে তিনি বেছে নেবেন দীর্ঘ বিরতি কাটিয়ে ফেরার জন্য সেটাই স্বাভাবিক। আর সেই কারণে এই ফ্র্যাঞ্চাইজির আগামী ছবি আনার জন্য তিনি একটু তাড়াহুড়ো করছেন বৈকি।

আরও পড়ুন: হিরো আলম নিয়ে মন্তব্য ছিল না

ইটাইমসের এক রিপোর্ট অনুযায়ী অক্ষয়, সুনীল এবং পরেশ সম্প্রতি মুম্বইয়ে একটি বিশেষ প্রচারের জন্য শ্যুট করেছেন। প্রোমোটি শীঘ্রই প্রকাশিত হবে, পাশাপাশি একাধিক সিনেমাতে একসঙ্গে থাকার কথা ঘোষণা করবেন তাঁরা।

প্রোমো শ্যুটের প্রযোজনার ঘনিষ্ঠ একটি সূত্র প্রকাশ করেছে, শুধু হেরা ফেরি সিক্যুয়েল নয়, আওয়ারা পাগলা দিওয়ানা ও ওয়েলকামের সিক্যুয়েলের জন্যও অক্ষয়, সুনীল ও পরেশ একসঙ্গে আসছেন।

অ্যাসোসিয়েশনের তিনটি ছবি জন্য প্রস্তুতি ইতোমধ্যে শুরু করেছেন। কাজ চলছে, কিন্তু এই তিন হিট অভিনেতার একসঙ্গে আসা চূড়ান্ত। যদিও এ বিষয় এখনো পর্যন্ত কোনো আনুষ্ঠানিক ঘোষণা হয়নি।

সান নিউজ/জেএইচ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নোবিপ্রবির মাহামুদুল এখন অ্যামাজনের সিনিয়র ম্যানেজার ‎ 

‎বিশ্ববিখ্যাত প্রযুক্তি ও রিটেইল জায়ান্ট 'অ্যামাজন'-এর সিনিয়র ম...

নকআউটে আর্জেন্টিনার প্রতিপক্ষ চূড়ান্ত, কবে ম্যাচ?

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর নকআউট পর্বে আর্জেন্টিনার প্রতিপক্ষ চূড়ান্ত হয়েছে। গ্রুপ...

বাংলাদেশকে ১১০ কোটি ডলার সহায়তা বিশ্বব্যাংকের

বাংলাদেশকে প্রায় প্রায় ১৩ হাজার ২০০ কোটি টাকা (১ দশমিক ১ বিলিয়ন মার্কিন ডলার)...

আলফাডাঙ্গায় কলেজ ছাত্রকে কুপিয়ে হত্যা

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার বড়ভাগ গ্রামে দীর্ঘদিনের পূর্ব শত্রুতা ও গ্রাম্য...

মালয়েশিয়া-চীন সফরে প্রধানমন্ত্রীর কূটনীতির প্রশংসায় অর্থমন্ত্রী

প্রধানমন্ত্রীর সাম্প্রতিক মালয়েশিয়া ও চীন সফর বাংলাদেশের স্বাধীন, ভারসাম্যপ...

মঠবাড়িয়া ফিশ মার্কেটে দোকান বরাদ্দে অনিয়মের অভিযোগ

‎পিরোজপুরের মঠবাড়িয়া পৌর ফিশ মার্কেটে দোকান বরাদ্দে অনিয়ম ও বৈষম্যের অ...

লিবিয়ায় নিখোঁজ হেমায়েত মোল্লা, ২২ লাখ টাকা দিয়েও মেলেনি খোঁজ

মাদারীপুর সদর উপজেলার পূর্ব রাস্তি গ্রামের মতিন মোল্লার ছেলে হেমায়েত মোল্লা (...

বোয়ালমারীতে বিষাক্ত সাপের কামড়ে শিক্ষার্থীর মৃত্যু 

ফরিদপুরের বোয়ালমারীতে বিষাক্ত সাপের কামড়ে রাফসান মোল্যা (১৬) নামে নবম শ্রেণির...

পাওনা টাকা আদায়ে অটোরিকশাচালককে শিকলে বেঁধে নির্যাতন

নোয়াখালীর সুবর্ণচরে পাওনা টাকা আদায়ে এক অটোরিকশাচালককে তুলে নিয়ে দুই দিন শিকল...

পদ্মা সেতু চালু হলেও থমকে ঢাকা–বরিশাল মহাসড়কের ৬ লেন কাজ

পদ্মা সেতু নির্মাণ হলেও থমকে আছে ঢাকা-বরিশাল মহাসড়কের ৬ লেনের কাজ। ফলে প্রতিদ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা