বিনোদন

ক্ষমা চাইলেন কিং খান

বিনোদন ডেস্ক : দীর্ঘ পাঁচ বছর পর বড় পর্দায় ধরা দেবেন বলিউড বাদশা। ‘পাঠান’ ছবির প্রচারে যোগ না দিলেও প্রতিনিয়ত টুইটারে ‘আস্ক মি এনিথিং’ পর্বে ভক্তদের নানান প্রশ্নের উত্তর দিচ্ছেন শাহরুখ।

আরও পড়ুন: ত্রিশালের ৬ জনের মৃত্যুদণ্ড

রবিবার (২২ জানুয়ারি) রাতে গাঢ় সবুজ শার্ট ও ডেনিমে মান্নাতের ছাদে অনুরাগীদের চমকে দিলো এসআরকে। ভক্তদের উদ্দেশ্যে সেই চিরচেনা হাসি মুখে হাত নাড়েন তিনি।

‘পাঠান’ মুক্তির তারিখ যত এগোচ্ছে ভক্তদের ভিড় তত বাড়ছে শাহরুখের বাড়ির সামনে। দেখতে দেখতে উপচে পড়ছে ভিড়, গাড়ি আটকে যায় সাধারণ মানুষের। তাকে একনজর দেখতে পেয়ে আপ্লুত অনুরাগীরা।

আরও পড়ুন: উন্নয়নের রোল মডেল বাংলাদেশ

পরে অভিনেতা নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষমা চেয়ে লেখেন, ‘সকলকে ধন্যবাদ, এমন এক অসাধারণ সন্ধ্যার জন্য।’

অবশেষে অপেক্ষার পালা শেষ হচ্ছে। প্রথমদিনেই ‘পাঠান’ দেখে ফেলতে চাইছেন অনেকে। তার আগে হু হু করে বিক্রি হচ্ছে প্রথমদিনের টিকিট।

আরও পড়ুন: ব্যাখ্যা দিতে হাইকোর্টে ২১ আইনজীবী

পরিসংখ্যান অনুযায়ী, এখনও পর্যন্ত প্রথম দিনে ‘পাঠান’ দেখার জন্য ২ লাখ টিকিট বিক্রি হয়ে গিয়েছে।

সংবাদ সংস্থা পিটিআই সূত্রে জানা গেছে, প্রায় ৩৫ কোটি টাকার টিকিট বিক্রি হয়েছে ইতোমধ্যেই।

আরও পড়ুন: বিশ্বজুড়ে মৃত্যু কমেছে

প্রসঙ্গত, ২৫ জানুয়ারি মুক্তি পাচ্ছে ‘পাঠান’। এতে শাহরুখ ছাড়াও অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন দীপিকা পাড়ুকোন, জন আব্রাহাম, ডিম্পল কাপাডিয়া, আশুতোষ রানা প্রমুখ। অতিথি চরিত্রে দেখা যাবে সালমান খানকে। ছবিটি হিন্দি, তামিল ও তেলেগু ভাষায় মুক্তি পাবে।

সান নিউজ/এনজে/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বামনায় মায়ের মৃত্যুতে অসহায় শিশু সন্তান

বরগুনার বামনা উপজেলার ৪ নম্বর ডৌয়াতলা ইউনিয়নে সড়ক...

শ্রীনগরে শীর্ষ সন্ত্রাসী বিকাশ গ্রেপ্তার, পিস্তল-গুলি উদ্ধার

মুন্সীগঞ্জের শ্রীনগরে অভিযান চালিয়ে আলোচিত সন্ত্রা...

মিরপুরে পোশাক শ্রমিকদের অবরোধের চেষ্টা, টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

ন্যূনতম মজুরি বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে রাজধানীর মির...

‘রামায়ণ’ চলাকালে হলের ভেতর শুধু নিরামিষ খাবারের নির্দেশ!

পৌরাণিক ও ধর্মীয় আবহযুক্ত চলচ্চিত্র প্রদর্শনের সময় সাধারণ দর্শকদের গভীর আবেগ,...

রাজশাহী কলেজে ছাত্রলীগের দুই কর্মী আটক করে পুলিশে সোপর্দ

রাজশাহী কলেজে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের দুই ক...

চিলমারীতে ৫ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার

কুড়িগ্রামের চিলমারীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৫ প...

উলিপুরে ইসলামিক রিলিফ বাংলাদেশের শীতবস্ত্র পেলেন ৫০০ পরিবার

কুড়িগ্রামের উলিপুরে শীতের আগমনে অসহায় ও অতিদরিদ্র...

সৌদি আরবের অনেক ভূখণ্ড দখলে নিয়েছে হুথিরা!

যুক্তরাষ্ট্রের প্রভাবশালী ও রক্ষণশীল ধারার জনপ্রিয় পডকাস্টার টাকার কার্লসন আন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা