বিনোদন

প্রশংসা কুড়াচ্ছেন ভিকি-কিয়ারা

সান নিউজ ডেস্ক: বলিউড সিনেমা ‘গোবিন্দ নাম মেরা’ কমেডি-থ্রিলার ঘরানার এ থাকছে ভিকি কৌশল ও কিয়ারা আদভানি। আগামী ১৬ ডিসেম্বর মুক্তি পাবে এটি। মুক্তি উপলক্ষে প্রচারের কাজে ব্যস্ত সময় পার করছেন নির্মাতা-কুশলীরা।

আরও পড়ুন: মৃত্যুতে শীর্ষে ব্রাজিল

শুক্রবার (২৫ নভেম্বর) মুক্তি পেয়েছে এ সিনেমার একটি গান। ‘বিজলি’ শিরোনামের এ গানে কণ্ঠ দিয়েছেন নেহা কাক্কার ও মিকা সিং। মশলা ঘরানার এ গান প্রকাশ্যে আসার পর ভূয়সী প্রশংসা কুড়াচ্ছেন ভিকি-কিয়ারা। গানটি ভিকি তার ইনস্টাগ্রামেও শেয়ার করেছেন।

এ গানের ভিডিওতে ভিকির নাচ নজর কেড়েছে। আর কিয়ারা আদভানির আবেদনময়ী উপস্থিতি উষ্ণতা বাড়িয়েছে। এক ভক্ত লিখেছেন, ‘পুরো গানেই কারেন্ট। জুটি হিসেবে দারুণ।’ আরেকজন লিখেছেন, ‘দিনকে দিন নিজেকে নিজে ছাড়িয়ে যাচ্ছেন কিয়ারা।’ এমন অসংখ্য মন্তব্য ভেসে বেড়াচ্ছে নেটদুনিয়ায়।

কিয়ার আদভানির হাতে বর্তমানে দুটি সিনেমার কাজ রয়েছে। তেলেগু ভাষার ‘আরসি১৫’ সিনেমায় রাম চরণের সঙ্গে জুটি বেঁধে পর্দায় হাজির হবেন তিনি। কার্তিক আরিয়ানের সঙ্গে ‘সত্যপ্রেম কি কথা’ সিনেমায় দেখা যাবে কিয়ারাকে।

আরও পড়ুন: বঙ্গবন্ধু টানেলের টিউব উদ্ভোধন আজ

অন্যদিকে, ভিকি অভিনীত বেশ কটি সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে। যেমন—‘স্যাম বাহাদুর’, ‘গ্রেট ইন্ডিয়ান ফ্যামিলি’ প্রভৃতি। এছাড়াও আরো কয়েকটি সিনেমার কাজ তার হাতে রয়েছে।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

দর্শক টানতে পারছে না পাকিস্তান, পানির দামে সম্প্রচার স্বত্ব

মাঠের পারফরম্যান্স তলানিতে নামলে তার চড়া মূল্য যে বোর্ডের কোষাগারেও পড়ে, তার...

ভারতের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজ দলে আমির

ভারতের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের জন্য দলে...

প্রীতম-শাহতাজের বিচ্ছেদ

সংগীতশিল্পী ও সুরকার প্রীতম হাসান এবং অভিনেত্রী ও মডেল শাহতাজ মনিরা হাশেমের চ...

চাঁদে যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীনের তীব্র প্রতিযোগিতা

ভবিষ্যতের মহাকাশ জয় ও চাঁদে পাকাপাকিভাবে বসতি গড়ার পরিকল্পনা নিয়ে বড় এক প্রতি...

অস্ট্রেলিয়ায় ডেঙ্গুর টিকার অনুমোদন

বিশ্বজুড়ে মশাবাহিত প্রাণঘাতী রোগ ডেঙ্গুর প্রকোপ দিন দিন বাড়তে থাকার প্রেক্ষা...

নীল শাড়িতে শরতকে বরণ করলেন পরীমনি

শরতের মেঘাচ্ছন্ন আকাশ কিংবা নদীর চরে সাদা কাশবনের দোলা—রূপসী ঋতুকে বরণ...

মেসির শেষ ম্যাচে কেমন হতে পারে আর্জেন্টিনার একাদশ

আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। বুয়েনস আইরেসের মনুমেন্টাল স্টেডিয়ামে বেনিনের...

বাংলাদেশে আরো বেশি বিনিয়োগ বৃদ্ধির জন্য কানাডার প্রতি আহবান রাষ্ট্রপতির

বাংলাদেশে কানাডার বিনিয়োগ আরও বৃদ্ধির জন্য কানাডার প্রতি আহ্বান জানিয়েছেন রাষ...

মাত্র ৩৮ বছরেই ১৫৬ মেয়ের ‘বাবা’ মামুন বিশ্বাস

মাত্র ৩৮ বছর বয়সেই ১৫৬ অসহায় ও দরিদ্র মেয়ের বিয়ের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা