বিনোদন

সুনেরাহকে চড় মারলেন সিয়াম!

সান নিউজ ডেস্ক : ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেতা সিয়াম আহমেদ। এই নায়ককে চুমু দিয়েছেন অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল।

আরও পড়ুন: প্রকাশ্যে অপু-বুবলীর দ্বন্দ্ব

নতুন প্রজন্মের জনপ্রিয় অভিনেতা সিয়াম আহমেদকে চুমু দিয়েছেন অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল। চুমু দেওয়ার পরপরই সিয়াম সুনেরাহর গালে সজোরে একটি চড় বসিয়ে দেন। এই দৃশ্য এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে তোলপাড় শুরু করে দিয়েছে।

বুধবার (২৩ নভেম্বর) রাতে রাজধানীর আর্মি স্টেডিয়ামে ‘তারুণ্যের বাংলাদেশ কনসার্ট’র ফাঁকে সিয়াম-সুনেরাহর শুটিংয়ের ভিডিও কেউ একজন ফেসবুকে পোস্ট করেন। ভিডিওটি পোস্ট করার সঙ্গে সঙ্গে দ্রুত তা ভাইরাল হয়ে যায়,সেই সাথে গন মাধ্যমে আলোড়ন সৃষ্টি করে।

আরও পড়ুন: সহ-অভিনেতাকে চড় মারলেন নোরা

দেখা যাচ্ছে, হুডি পরা সিয়ামের পাশে দাঁড়িয়ে কনসার্ট দেখছেন সুনেরাহ। এ সময় হঠাৎ সিয়ামকে চুমু খান সুনেরাহ। সুনেরাহ চুমু খাওয়ার সঙ্গে সঙ্গেই তাকে সজোরে চড় মারেন সিয়াম। তবে ভিডিওর শেষ দিকে শুটিংয়ের ক্যামেরা লক্ষ্য করা গেছে।

এ ব্যাপারে সুনেরাহ গণমাধ্যমকে জানান, ‘অন্তর্জাল’ সিনেমার শুটিংয়ে তারা অংশ নিয়েছিলেন। সে সময়ের ভিডিও এটি। নির্মাতা দীপংকর দীপন পরিচালিত ‘অন্তর্জাল’ সিনেমায় জুটি বেঁধেছেন সিয়াম ও সুনেরাহ।

সান নিউজ/এফই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা