নুসরাত জাহান
বিনোদন

আমি একদম ঠিক কাজ করছি

সান নিউজ ডেস্ক: টালিউডের জনপ্রিয় অভিনেত্রী নুসরাত জাহান। সর্বদা আলোচনায় থাকেন তিনি।

আরও পড়ুন: দেশবাসীকে সজাগ থাকতে হবে

তবে প্রতিটি বিষয়েই স্পষ্ট বক্তব্য দিতে পছন্দ করেন নায়িকা। পার্কস্ট্রিট কাণ্ডে নাম জড়ানো থেকে যশ দাশগুপ্তর সঙ্গে সম্পর্ক— কোনো বিষয় নিয়েই চুপ থাকেননি তিনি।

বরাবর নিজের অবস্থান স্পষ্ট করেছেন নুসরাত। তারপরও কম কটাক্ষের মুখে পড়তে হয়নি তাকে। সামাজিক যোগাযোগ মাধ্যমে একের পর মন্তব্যে ভরে ওঠে তার টুইটার থেকে ফেসবুক। যদিও নুসরাতের জীবনে একটাই মন্ত্র, শুধু নিজের কাজ করে যাওয়া। সেই মন্ত্রই আরও একবার মনে করিয়ে দিলেন নতুন এক ভিডিওতে।

চোখে সানগ্লাস। পরনে কালো রাতের পোশাক। ভিডিওতে লেখা উঠছে, ‘যাই করুন না কেন লোকে কিছু না কিছু কটাক্ষ করবেনই।’ তাই কী করা উচিত? কটাক্ষ উপেক্ষা করার উপায়ও বলে দিলেন তিনি। ভিডিওতে লেখা, ‘সব সময় মনে করবেন, আমি একদম ঠিক কাজ করছি।’

আরও পড়ুন: মহিলা দলের নেত্রী দুই দিনের রিমান্ডে

গত বছরের আগস্ট মাসে ছেলের জন্ম দিয়েছেন নুসরাত। বেশ কয়েকদিন ধরেই কখনও তার রোগা হয়ে যাওয়াকে কেন্দ্র করে কখনও বা সাংসদ হয়ে খোলামেলা পোশাক পরার বিষয়ে ট্রোলের মুখে পড়তে হয় নুসরাতকে।

প্রসঙ্গত, বর্তমানে নুসরাত জাহান সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসর বসিরহাট লোকসভা কেন্দ্রের বসিরহাট থেকে জয়ী একজন সংসদ সদস্য। তার প্রথম অভিনীত চলচ্চিত্র রাজ চক্রবর্তীর পরিচালনায় শত্রু। এই চলচ্চিত্রে তিনি জিতের বিপরীতে অভিনয় করেন। এই ছবিটি এসকে মুভিজের ব্যানারে মুক্তি পায়। এরপর তিনি খোকা 8২০, খিলাড়ি চলচ্চিত্রে অভিনয় করেছেন। প্রতিটি ছবিই এসকে মুভিজের ব্যানারে মুক্তি পায়। এরমধ্যে রাজিব বিশ্বাস পরিচালিত অভিনেতা দেবের বিপরীতে অভিনীত খোকা ৪২০ চলচ্চিত্রটি অত্যন্ত জনপ্রিয় হয়। এই ছবিতে আরও ছিলেন শুভশ্রী গাঙ্গুলী।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ষষ্ঠী দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব, ঢাকেশ্বরী মন্দিরে বিশ্বশান্তির প্রার্থনায় মুখরিত প্রাঙ্গণ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ শুক্রবার...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

ঘোর বিপদে ইউক্রেন!

রাশিয়ার অবিরাম ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মুখে সামরিক দিক থেকে চরম অস্তিত্ব...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা অলরাউন্ডার জ্যাক ক্যালিস পা রাখলেন ৫১তম বছরে

ক্রিকেটের বরপুত্র ও সর্বকালের অন্যতম সেরা অলরাউন্ডার জ্যাক ক্যালিস পা রাখলেন...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

প্রশ্নপত্র ফাঁস চক্রের মূল হোতাসহ ৭ সরকারি-বেসরকারি কর্মচারি গ্রেপ্তার

সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের বহুল আলোচিত ঘটনা...

দিল্লিতে ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে আটক

ভারতের নির্বাচন কমিশনে ভোটার তালিকা সংশোধনে অনিয়মের অভিযোগ তুলে পদত্যাগের দা...

বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারত্ব চুক্তির পথে বাংলাদেশ : অর্থমন্ত্রী

বিশ্বব্যাংকের সঙ্গে একটি নতুন কান্ট্রি পার্টনারশিপ বা অংশীদারত্ব চুক্তি স্বাক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা