মাধুরী দিক্ষিত
বিনোদন

সংসার নিয়ে মুখ খুললেন মাধুরী

সান নিউজ ডেস্ক: বলিউডের এক সময়ের জনপ্রিয় অভিনেত্রী মাধুরী দিক্ষিত। বরাবর পারিবারিক বিষয়গুলো আড়ালেই রাখার চেষ্টা করেছেন তিনি।

আরও পড়ুন: নায়িকার ঝুলন্ত মরদেহ উদ্ধার

কিন্তু এবার অতীত নিয়ে মুখ খুললেন নন্দিত এই অভিনেত্রী। তিনি বলেন, সংসারজীবনে তাঁকেও সেই অভিজ্ঞতার মধ্য দিয়ে যেতে হয়েছে, যে অভিজ্ঞতার মুখোমুখি হন ভারতের অগণিত নারী।

ভারতীয় সংবাদমাধ্যমে অকপটে স্বীকার করেছেন, পরিবারের সদস্যরা তাঁকে বিনোদন দুনিয়া থেকে সরে এসে সংসার সামলানোর হুকুম দিয়েছিলেন। কিন্তু তিনি তা উপেক্ষা করেছেন। বলেছেন, 'আমি যদি পারিবারিক বাধা উপেক্ষা না করতাম, তাহলে হয়তো অভিনয় জগতে ফেরা হতো না।

আমি জানি, ভারতীয় নারীদের সব সময় এমন অভিজ্ঞতার মধ্য দিয়ে যেতে হয়। যে জন্য মা হওয়ার পরও কেন নাচের চর্চা চালিয়ে যাচ্ছি- তা নিয়ে অনেকে প্রশ্ন তুলেছিলেন। বাড়িতে বসে সংসারে মন দেওয়ার পরামর্শও দেওয়া হয়েছিল।

আরও পড়ুন: বধূবেশে অপু বিশ্বাস!

তবে আমি মনে করি, আমরা সব দিকই ভালোভাবে সামলাতে সক্ষম। সন্তানদের দেখাশোনার পাশাপাশি সংসারও ভালোভাবেই সামলাতে পারি এবং তা করেও দেখিয়েছি। আর আত্মবিশ্বাসও হারাইনি কখনও। সবকিছু গুছিয়ে নিয়েই আবার অভিনয় জগতে ফিরে এসেছি। আমি মনে করি, আমার এভাবে ফিরে আসাও অনেকের জন্য উদাহরণ হয়ে থাকবে।' এদিকে মাধুরী নতুন করে আলোচনায় এসেছেন 'মাজা মা' ওয়েব ছবিতে অভিনয় করে। মাঝে বেশ কিছু টিভি রিয়েলিটি শোতে অংশ নিয়েছিলেন। অতীত পেছনে ফেলে এখন দাপটের সঙ্গে কাজ করে যাচ্ছেন ওয়েব দুনিয়ায়।

আরও পড়ুন: কোনালের নতুন অধ্যায় শুরু!

প্রসঙ্গত, মাধুরী দীক্ষিত হলেন একজন ভারতীয় চলচ্চিত্র অভিনেত্রী, প্রযোজক ও টেলিভিশন ব্যক্তিত্ব। প্রায়ই তাকে বলিউডের সেরা অভিনেত্রীদের একজন হিসেবে গণ্য করা হয়। অভিনয় জীবনে তিনি সত্তরের অধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন এবং ছয়টি ফিল্মফেয়ার পুরস্কারসহ অসংখ্য পুরস্কার অর্জন করেছেন। ১৯৯০-এর দশক ও ২০০০-এর দশকের শুরুতে ভারতের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত অভিনেত্রী ছিলেন এবং সাতবার ফোর্বস ভারত-এর ১০০ তারকার তালিকায় তার নাম অন্তর্ভুক্ত হয়। অভিনয়ের পাশাপাশি তিনি সহজাত সৌন্দর্যচর্চা এবং নৃত্যকলায় সমান দক্ষতা প্রদর্শন করেন। হিন্দি চলচ্চিত্রে অনবদ্য ভূমিকার জন্য তাকে ২০০৮ সালে ভারত সরকারের চতুর্থ সর্বোচ্চ বেসামরিক পুরস্কার পদ্মশ্রী পুরস্কারে ভূষিত করা হয়।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

আশুলিয়ায় ফুটপাত উচ্ছেদে হকারদের বাধা

সাভারের আশুলিয়ার ডিইপিজেড এলাকায় মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা