বিনোদন

কোনালের নতুন অধ্যায় শুরু!

সান নিউজ ডেস্ক: জনপ্রিয় সংগীতশিল্পী কোনাল দীর্ঘদিন পর আবারও উপস্থাপনায় ফিরছেন। ইতোমধ্যে গানের জাদুতে জয় করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। এবার কথার ফুলঝুরিতে মাতাবেন উপস্থানার মঞ্চ।

আরও পড়ুন: স্বল্পসুদে ঋণ দিচ্ছে সরকার

মঙ্গলবার (১৮ অক্টোবর) পদ্মাপাড়ে বসতে যাচ্ছে ‘চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড’-এর ১৭তম আসর। এই আয়োজনটি উপস্থাপনা করবেন চ্যানেল আই সেরা কণ্ঠের শিল্পী সোমনুর মনির কোনাল।

উপমহাদেশের অন্যতম আলোচিত মিউজিক অ্যাওয়ার্ড অনুষ্ঠান ঐক্যডটকমবিডি ‘চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড’ পাওয়ার্ড বাই মোনার্ক মার্ট। পদ্মা সেতুর ওপারে শেখ রাসেলের জন্মদিনে (১৮ অক্টোবর) শেখ রাসেল ক্যান্টনমেন্টে অনুষ্ঠিত হতে যাওয়া এই আসরে থাকছে নানামাত্রিক চমক। চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড আয়োজক কর্তৃপক্ষ বলছেন, পদ্মাপাড়ে এটিই হতে যাচ্ছে সবচেয়ে বড় রঙিন আয়োজন। এই মিউজিক অ্যাওয়ার্ডে উপস্থিত থাকবেন সংগীতসহ সব অঙ্গনের তারকারা।

প্রায় ৭-৮ বছর আগে সিঙ্গাপুরে চ্যানেল আই পারফর্মেন্স অ্যাওয়ার্ডের উপস্থাপনা করেছিলেন কোনাল। তিনি বলেন, “এবারের ঐক্যডটকম ‘চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড’ হচ্ছে আরও বড় পরিসরে। তাছাড়া সৈনিকদের সামনে ক্যান্টনমেন্ট এলাকায় কাজটি করব, যারা সবসময় দেশের জন্য নিবেদিত থাকেন। তাই এই অনুষ্ঠানটি উপস্থাপনার দায়িত্ব নেওয়াটা আমার জন্য অত্যন্ত গৌরবের।”

কোনাল জানান, ‘এই অ্যাওয়ার্ড আয়োজন উপমহাদেশের সংগীত অঙ্গনে অন্যতম সম্মানজনক অ্যাওয়ার্ড হিসেবে গণ্য করা হয়। এবারের আয়োজনে বিভিন্ন চমক রয়েছে। বিভিন্নভাবে নিজেকে প্রস্তুত করছি। যেহেতু অনুষ্ঠান হবে চমকে ভরপুর, তাই উপস্থাপনার মধ্যে চমক রাখার চেষ্টা থাকবে। পরিকল্পিত আয়োজনের মধ্যে উপস্থিত কিছু করার চেষ্টা থাকবে।

আরও পড়ুন: দেশে আরও ৬ জনের মৃত্যু

পুরো অনুষ্ঠানটির উপস্থাপনা কোনাল করলেও কয়েকটি সেগমেন্টে মঞ্চে উপস্থাপনা করবেন ইমরান মাহমুদুল, অপু মাহফুজ। চলতি মাসের শেষের দিকে চ্যানেল আই টেলিভিশন পর্দা এবং চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেলে প্রচার হওয়ার কথা রয়েছে অনুষ্ঠানটি।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দাবী আদায়ে অনড় পদবঞ্চিত যুবদল নেতৃবৃন্দ

বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে আবারও মানববন্ধন করেছেন ফ্যাসিস্ট হাসিনা বিরোধী...

আমলাতন্ত্রে আটকে আছে ইসির ফাইল, পদোন্নতি নেই ২১ বছরেও 

নির্বাচন কমিশন সচিবালয়ের মাঠপর্যায়ের কর্মকর্তাদের পদোন্নতি ও পদমর্যাদা পুনর্ব...

বোয়ালমারীতে সন্ত্রাসবিরোধী মামলায় আ. লীগ নেতা ফারুক হোসেন গ্রেপ্তার 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা আওয়ামী লীগের অর্থ বিষয়ক সম্পাদক ও ঘোষপুর ইউনিয়ন পর...

মুন্সীগঞ্জে রাত ৮টার মধ্যে মার্কেট-শপিংমল বন্ধের নির্দেশ

জ্বালানি সংকটের কারণে বিদ্যুৎ সরবরাহে ঘাটতি দেখা দেওয়ায় মুন্সীগঞ্জে বিদ্যুৎ স...

রাজধানীর ২০৪ হটস্পটে ১,৩৮৭ ছিনতাইকারী, সন্ধ্যার পরই বাড়ছে আতঙ্ক

রাজধানী ঢাকায় ছিনতাইয়ের ঘটনা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ঢাকা মহানগর পুল...

পিরোজপুরে ৪৮০ কিমি সড়ক প্রকল্পে কাজ ছাড়াই ৯১ কোটি টাকা! 

পিরোজপুরের গ্রামীণ যোগাযোগব্যবস্থা উন্নয়নের জন্য নেওয়া ৬০০ কোটি টাকার একটি বড়...

রাজধানীর ২০৪ হটস্পটে ১,৩৮৭ ছিনতাইকারী, সন্ধ্যার পরই বাড়ছে আতঙ্ক

রাজধানী ঢাকায় ছিনতাইয়ের ঘটনা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ঢাকা মহানগর পুল...

মালয়েশিয়ার রাজকন্যা বিয়ে করলেন রেসিং ড্রাইভারকে

মালয়েশিয়ার পাহাং রাজপরিবারের রাজকন্যা টেংকু পুতেরি রাজা টেংকু পুতেরি ইলিয়ানা...

দাবী আদায়ে অনড় পদবঞ্চিত যুবদল নেতৃবৃন্দ

বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে আবারও মানববন্ধন করেছেন ফ্যাসিস্ট হাসিনা বিরোধী...

দক্ষিণ আফ্রিকার হয়ে বিশ্বকাপে শিরোপা জিততে চান মিলার

দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারে নানা সাফল্য পেলেও দক্ষিণ আফ্রিকার হয়ে কোনো আইসিস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা