ডিপজলকে ‘এক হাত’ নিয়েছেন ওমর সানী
বিনোদন

ডিপজলকে ‘এক হাত’ নিয়েছেন ওমর সানী

বিনোদন ডেস্ক:

চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক হয়েও চলচ্চিত্রের উন্নয়নে কাজ করেনি, বরং ব্যক্তি স্বার্থে চলচ্চিত্রকে ব্যবহার করেছেন জায়েদ খান। তার বিভিন্ন কর্মকাণ্ডে ক্ষুব্ধ হয়ে চলচ্চিত্রের ১৮ সংগঠন মিলে জায়েদ খানকে ‘বয়কট’ করার সিদ্ধান্ত নেয়।

মঙ্গলবার (২১ জুলাই) এফডিসিতে চলচ্চিত্রের সবগুলো সংগঠনের প্রতিনিধিরা জড়ো হয়ে মিটিংয়ে সিদ্ধান্ত নেন যে, জায়েদ খান চলচ্চিত্র থেকে বয়কট। তাকে নিয়ে কেউ কাজ করবে না।

এর আগে রোববার (১৯ জুলাই) সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি। প্রযোজক সমিতির নেতৃত্বে ঘোষিত বয়কটের সিদ্ধান্তকে শিল্পী সমিতিকে ভাঙনের চেষ্টা বলে অবহিত করেছেন।

তবে এই অপচেষ্টা সফল হবে না বলে জানিয়েছেন শিল্পী সমিতির সহ সভাপতি মনোয়ার হোসেন ডিপজল। সংবাদ সম্মেলনে ডিপজল বলেন, 'আমি ডিপজল বাঁইচা থাকতে শিল্পী সমিতিরে টোকা দিবো পৃথিবীতে এমন কেউ নাই।'

এই সংবাদ সম্মেলনে মনোয়ার হোসেন ডিপজল ৫ টি নতুন চলচ্চিত্রের ঘোষণা দিয়েছেন। চিত্রনায়ক ওমর সানী বিষয়টি নিয়ে সমালোচনা করে ‘এক হাত’ নিয়েছেন।

বুধবার (২২ জুলাই) সকালে ওমর সানী ডিপজলকে তার ফেসবুক হ্যান্ডেলে লিখেছেন, 'আপনার কাছে অনুরোধ আপনাকে সম্মান করি, আপনি হাসির পাত্র হলে আমাদের কাছে খারাপ লাগে, দিন শেষে বলি এই দুইটা ফালতু ছেলের জন্য গলা ভাঙ্গার দরকার নাই।'

ওমর সানীর ডিপজলের ঘোষণাকে অর্থহীন উল্লেখ করে বলেন, 'গত শিল্পী সমিতির নির্বাচন কালীন সময়ে, আপনি দশটা ছবি করার ঘোষণা দিয়েছিলেন, চলচ্চিত্রের সবাই মনে করেছিল যাক আলহামদুলিল্লাহ। শিল্পী এবং কলাকুশলী কিছুদিন স্বচ্ছলভাবে থাকবে, করেননি? করেননি? আজ আবার একটা ক্রাইসিসের মধ্যে আবার পাঁচটা ছবি করার ঘোষণা দিয়েছেন? মানুষ বোঝে মামা এত বোকা না আপনি ঘোষণা দিয়েছিলেন সিনেমা হলের প্রজেক্টর মেশিন আনবেন, করেননি।'

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে মার্কেটের ছাদ থেকে পড়ে নারীর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারী পৌরসদর বাজারে একটি মার্কেটের দোতলার ছাদ থেকে পড়ে অজ্ঞাতনা...

বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসন ভিসা স্থগিতের নীতি বাতিল মার্কিন আদালতে

বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের অভিবাসন ভিসা প্রদান স্থগিতের মার্কিন নীতি বাত...

মাছ-মুরগি-ডিমের দামে আগুন, নাকাল নিম্ন-মধ্যবিত্ত

রাজধানীর বাজারে নিত্যপ্রয়োজনীয় খাবারের দামে স্বস্তি ফিরছে না। বিশেষ করে মাছ,...

যুদ্ধের প্রভাবে হরমুজে জাহাজ চলাচল কমেছে ৮০ শতাংশ

যুদ্ধ শুরুর পর এখনো স্বাভাবিক হয়নি হরমুজ প্রণালি দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল।...

ফুটবলে নতুন বিশ্বরেকর্ড রোনালদোর

ক্যারিয়ারের সম্ভাব্য শেষ মৌসুমের শুরুতেই অনন্য এক রেকর্ড গড়েছেন ক্রিশ্চিয়ানো...

কোম্পানীগঞ্জে যুবদল নেতাকে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়নের দাবিতে সমাবেশ

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরএলাহী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে...

মুন্সীগঞ্জে ওরাল কলেরা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

মুন্সীগঞ্জ সদর উপজেলায় ওরাল কলেরা ভ্যাকসিন টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে। কলে...

খাগড়াছড়িতে তিনঘণ্টা বৃষ্টি পাতের ফলে নিম্নাঞ্চল প্লাবিত

মধ্যেরাতে হঠাৎ করে টানা তিনঘন্টা বৃষ্টিপাতের ফলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাব...

ছাত্রদল নেত্রীকে নিয়ে ছাত্রলীগ নেত্রীর পোস্ট ভাইরাল

রাজশাহী কলেজ ছাত্রদলের নেত্রী প্রীতি চৌধুরীকে নিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের নেত্রী...

শিল্প উৎপাদনে গ্যাস-বিদ্যুৎ সংকট, বাড়ছে রপ্তানি ও কর্মসংস্থানের ঝুঁকি

গ্যাস ও বিদ্যুতের সংকট ক্রমেই দেশের শিল্প ও উৎপাদন খাতের জন্য বড় বাধা হয়ে উঠছ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা