শাহরুখ-প্রিয়াঙ্কার সম্পর্ক নিয়ে এখনও গুঞ্জন!
বিনোদন

শাহরুখ-প্রিয়াঙ্কার সম্পর্ক নিয়ে এখনও গুঞ্জন!

বিনোদন ডেস্ক:

বলিউডে কোন জুটির দীর্ঘস্থায়ী সম্পর্ক সবসময়ই বাকি তারকাদের কাছে ঈর্ষণীয় হয়ে থাকে। সে দিক দিয়ে শাহরুখ-গৌরীকে বলা হয় ইন্ডাস্ট্রির পাওয়ার কাপল এবং ফার্স্ট কাপল।

কিন্তু তাদের সম্পর্কও ক্ষতবিক্ষত হয়েছে প্রিয়াঙ্কা-কাঁটায়।

শূন্য থেকে শুরু করে বলিউডের সুপারস্টার হয়েছেন শাহরুখ। খড়কুটো অবলম্বন করে তার এই লড়াইয়ে সব সময় পাশে ছিলেন প্রথমে প্রেমিকা ও পরে স্ত্রী গৌরী।

শোনা যায়, নিজের ক্যারিয়ারের প্রথম থেকেই শাহরুখের প্রতি তীব্র আকর্ষণ ছিল প্রিয়াঙ্কার। তবে শাহরুখের সঙ্গে তার অভিনয় লেন্সবন্দি হতে সময় লেগেছে। ২০০৬ সালে ‘ডন’ ছবিতে প্রথম একসঙ্গে দেখা যায় শাহরুখ-প্রিয়াঙ্কাকে।

তবে বিভিন্ন পার্টি এবং অনুষ্ঠানে দেখা হওয়ার সুবাদে দু’জনের পরিচিতি ছিল অনেক দিনের। ছবিতে একসঙ্গে অভিনয়ের সুবাদে ঘনিষ্ঠতা আরও বাড়ে।

বিভিন্ন সাক্ষাৎকারে শাহরুখ বলেছেন প্রিয়াঙ্কার কথা। তিনি বলেন, ইন্ডাস্ট্রির সবাই তাকে স্টার মনে করে। একমাত্র প্রিয়াঙ্কার কাছে তিনি শুধুই ‘কো-স্টার’।

শাহরুখের কথায়, তার চুল যখনই অবিন্যস্ত হয়ে পড়ে, ঠিক মতো তা ব্রাশ করে দেন প্রিয়াঙ্কা। অন্তরঙ্গ বন্ধুত্বের কথা স্বীকার করেন দু’জনেই। কিন্তু তাদের বন্ধুত্ব নিয়ে ইন্ডাস্ট্রিতে গুঞ্জন ছড়াতে থাকে।

বিশেষ করে ‘ডন টু’-এর পর প্রিয়াঙ্কার প্রতি শাহরুখের আচরণ নাকি একদম বদলে যায়। তিনি পরিচালক প্রযোজকদের অনুরোধ করতে থাকেন প্রিয়াঙ্কাকে ছবিতে নেওয়ার জন্য।

সে সময় শাহরুখের বাসভবন ‘মান্নাত’-এ প্রায়ই যেতেন প্রিয়াঙ্কা। বিভিন্ন পার্টি, অনুষ্ঠান এবং আইপিএল ম্যাচে তিনি-ই থাকতেন শাহরুখের বাহুলগ্না হয়ে। ফলে তাদের সম্পর্ক নিয়ে গুঞ্জন ছড়াতে দেরি হয়নি।

শাহরুখের কথায় নাকি করন জোহর নিজের জন্মদিনের পার্টিতে নিমন্ত্রণ করেছিলেন প্রিয়াঙ্কাকে। যদিও সে সময় করনের ঘনিষ্ঠ বৃত্তে প্রিয়াঙ্কা আদৌ ছিলেন না। সেই প্রার্টিতে নাকি শাহরুখ গালে চুম্বন করে প্রিয়াঙ্কাকে স্বাগত জানিয়েছিলেন।

শোনা যায়, সবার সামনে শাহরুখের এই আচরণ মোটেও ভালভাবে নেননি গৌরী। পার্টিতে নাকি প্রিয়াঙ্কার সঙ্গেই বেশি সময় কাটান শাহরুখ। এই নিয়ে প্রকাশ্যেই নাকি স্ত্রীর সঙ্গে কথা কাটাকাটি হয় শাহরুখের।

এমনকি, শাহরুখকেও নাকি প্রিয়াঙ্কার সঙ্গে অভিনয় করতে দেননি গৌরী। প্রিয়াঙ্কার সঙ্গে অভিনয় করলে বিবাহবিচ্ছেদের হুমকিও দেন গৌরী। নিজের ভাবমূর্তি স্বচ্ছ রাখতে আগ্রহী শাহরুখ বাধ্য হন গৌরীর দাবিতে সায় দিতে।

‘ডন টু’-এর পর শাহরুখ-প্রিয়াঙ্কা কোনওদিন প্রকাশ্যে মুখোমুখি হননি। বরং, প্রিয়াঙ্কা নিজের নজর ঘুরিয়ে ফেলেন হলিউডের দিকে।

তবে বলা হয়, হলিউডে প্রিয়াঙ্কার ক্যারিয়ারের পিছনেও শাহরুখের আবদান আছে। একটি চ্যাট শো-এ প্রিয়াঙ্কা কার্যত স্বীকার করে নেন শাহরুখের সঙ্গে তার বিশেষ সম্পর্কের কথা। একটি জ্যাকেট দেখিয়ে বলেন তার সাবেক প্রেমিক সেটা তাকে দিয়েছেন। প্রসঙ্গত ওই একই জ্যাকেট এর আগে শাহরুখকে পরতে দেখা গেছে।

তবে ইন্ডাস্ট্রিতে আর একটি গুঞ্জন অনেক দিন ধরেই চর্চিত। বলা হয়, শাহরুখ এবং প্রিয়াঙ্কা গোপনে বিয়েও করেন কানাডার টরন্টোয়। কারণ প্রিয়াঙ্কার অসুস্থ বাবা চেয়েছিলেন মৃত্যুর আগে নিজের মেয়ের বিয়ে দেখে যেতে। তবে সত্যি যা-ই হোক না কেন, প্রকাশ্যে তারা দূরত্ব বজায় রেখেই চলেছেন।

প্রিয়াঙ্কা চোপড়ার বিয়েতে শুভেচ্ছা জানান শাহরুখ। কিন্তু প্রকাশ্যে তার ঘনিষ্ঠ বৃত্তে এখনও নেই প্রিয়াঙ্কা। শোনা যায়, গৌরীর নির্দেশেই মান্নাত-এর সব পার্টিতেই শ্রীমতি জোনাস এখনও ব্রাত্য। সূত্র: আনন্দবাজার

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে মার্কেটের ছাদ থেকে পড়ে নারীর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারী পৌরসদর বাজারে একটি মার্কেটের দোতলার ছাদ থেকে পড়ে অজ্ঞাতনা...

মুন্সীগঞ্জে ওরাল কলেরা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

মুন্সীগঞ্জ সদর উপজেলায় ওরাল কলেরা ভ্যাকসিন টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে। কলে...

খাগড়াছড়িতে তিনঘণ্টা বৃষ্টি পাতের ফলে নিম্নাঞ্চল প্লাবিত

মধ্যেরাতে হঠাৎ করে টানা তিনঘন্টা বৃষ্টিপাতের ফলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাব...

বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসন ভিসা স্থগিতের নীতি বাতিল মার্কিন আদালতে

বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের অভিবাসন ভিসা প্রদান স্থগিতের মার্কিন নীতি বাত...

যুদ্ধের প্রভাবে হরমুজে জাহাজ চলাচল কমেছে ৮০ শতাংশ

যুদ্ধ শুরুর পর এখনো স্বাভাবিক হয়নি হরমুজ প্রণালি দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল।...

রংপুরে তালাবদ্ধ বাড়ি থেকে চারজনের গলিত লাশ উদ্ধার

রংপুরে একটি বাইরে থেকে তালা দেওয়া দোতলা বাড়ি থেকে এক অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষ...

কোম্পানীগঞ্জে যুবদল নেতাকে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়নের দাবিতে সমাবেশ

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরএলাহী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে...

মুন্সীগঞ্জে ওরাল কলেরা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

মুন্সীগঞ্জ সদর উপজেলায় ওরাল কলেরা ভ্যাকসিন টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে। কলে...

খাগড়াছড়িতে তিনঘণ্টা বৃষ্টি পাতের ফলে নিম্নাঞ্চল প্লাবিত

মধ্যেরাতে হঠাৎ করে টানা তিনঘন্টা বৃষ্টিপাতের ফলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাব...

ছাত্রদল নেত্রীকে নিয়ে ছাত্রলীগ নেত্রীর পোস্ট ভাইরাল

রাজশাহী কলেজ ছাত্রদলের নেত্রী প্রীতি চৌধুরীকে নিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের নেত্রী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা