বিনোদন

‘হাওয়া’ যাচ্ছে অস্কারে!

সান নিউজ ডেস্ক: মেজবাউর রহমান সুমন পরিচালিত প্রথম সিনেমা ‘হাওয়া’ ৯৫তম একাডেমি অ্যাওয়ার্ডস তথা অস্কারের ‘বিদেশি ভাষার সিনেমা’ বিভাগের জন্য বাংলাদেশ থেকে মনোনয়ন পেয়েছে । দীর্ঘদিন পর প্রেক্ষাগৃহগুলো হাউজফুল যাচ্ছে ,পাশাপাশি বিক্রি হচ্ছে অগ্রিম টিকিটও।

আরও পড়ুন: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

এদিকে, অস্কার বাংলাদেশ কমিটির সমন্বয়ক আব্দুল্লাহ আল মারুফ এই তথ্য নিশ্চিত করে জানিয়েছেন, “এবার দুটি সিনেমা জমা পড়েছিল। সেখান থেকে ‘হাওয়া’ নির্বাচিত হয়েছে।”

২০২৩ সালের ১২ মার্চ অনুষ্ঠিত হবে ৯৫তম অস্কারের অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠান। আয়োজনে যথারীতি একাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস।

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে ক্যালিফোর্নিয়ার ডলবি থিয়েটারে ২৪টি শাখায় দেওয়া হবে পুরস্কার। বেস্ট ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম সেগুলোরই একটি।

আরও পড়ুন: ওয়াশিংটনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

উল্লেখ্য, ‘হাওয়া’ সিনেমার বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, নাজিফা তুষি, শরিফুল রাজ, সোহেল মণ্ডল, নাসির উদ্দিন খান, সুমন আনোয়ার প্রমুখ। সমুদ্রে মাছ ধরার একটি ট্রলারকে কেন্দ্র করে গল্পটি এগিয়েছে। যেখানে লোকজ ভাষা-সংস্কৃতি ও রহস্যের উপস্থিতি থাকবে।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

গাজীপুরের ডেগির চালা এলাকায় একটি তৈরি পোশাক কারখান...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

মাদকসহ আটক খুবির ৩ শিক্ষার্থী বহিষ্কার

মাদকদ্রব্য (গাঁজা)সহ আটকের ঘটনায় খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) গণযোগাযোগ ও সাং...

ফ্রান্স-ইতালি ম্যাচে জয় পায়নি কেউই

ইতালির বিপক্ষে প্রথমার্ধে বিবর্ণ হলেও দ্বিতীয়ার্ধে...

ঢাবিকে সুদৃঢ় একাডেমিক ভিত্তির উপর দাঁড় করাতে চাই : উপাচার্য

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ও...

ভেনিস কাণ্ডের পর বাঁধনের জীবনে নতুন উপলব্ধি

জীবনের নানা চড়াই-উতরাই আর কঠিন লড়াইয়ের ভেতর দিয়ে যাওয়ার অভিজ্ঞতা তাকে আজ অন্য...

ঢাকা ওয়ান্ডারার্সকে গুড়িয়ে দিল আবাহনী

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খাওয়ার পর অবশেষে জয়ের দেখা পেয়...

আরএসএফের হামলায় ২৫ বেসামরিক নাগরিক নিহত

সুদানের উত্তর কর্দোফান প্রদেশের উম্ম বদর অঞ্চলে আধাসামরিক বাহিনী র‍্যাপিড...

কলকাতায় বাংলাদেশ মিশন ঘেরাও করে বিক্ষোভ, উত্তেজনা সৃষ্টি

বাংলাদেশের বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে কলকাতায় বাং...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা