তাব্বু
বিনোদন

ত্বকের জন্য কিছুই করি না

সান নিউজ ডেস্ক: বলিউডের এক সময়ের লাস্যময়ী অভিনেত্রী তাব্বু। বয়স তার কাছে সংখ্যা মাত্র।

আরও পড়ুন: আমি একজন অভিনেত্রী

সম্প্রতি এক সাক্ষাৎকারে তাব্বুকে জিজ্ঞাসা করা হয়, চেহারায় বয়সের ছাপ ঠেকিয়ে রাখতে কী করেন তিনি? প্রশ্ন শুনেই তাব্বু হেসে উঠলেন। বললেন, বয়স ঠেকিয়ে রাখতে ত্বক পরিচর্যার জন্য কোনও বিশেষ রুটিন নেই আমার! তবে আমি জানি, বড় পর্দায় আমাকে সুন্দর না দেখালেই নয়। তাই যতটুকু প্রয়োজন, ততটুকু করি।

ঘরোয়া কোনও টোটকা কি পছন্দ তাব্বুর? তিনি বলেন, সত্যিই আমার কোনও গোপন রূপ-রুটিন নেই। এক দিন রূপটানশিল্পী মিতালি জিজ্ঞাসা করেছিলেন, আমি ঘরোয়া কোনও উপায়ে রূপচর্চা করছি কি না? জানাই, মাঝেমাঝে কফি বা কোনও বিশেষ পাতা ব্যবহার করি। তিনি বলেন, ম্যাম ওই সব ব্যবহার করবেন না! মিতালি আমাকে তখন ৫০, ০০০ টাকা দামের একটি ক্রিম কিনতে বলেন। ওর কথা শুনে কিনেও নিয়েছিলাম। তবে ওই এক বার। ব্যস! আর কোনও দিন কিনব না!

তবে কি সেই ক্রিমই তার জেল্লাদার ত্বকের রহস্য? তাব্বু বলেন, আমি সচেতন ভাবে ত্বকের জন্য কিছুই করি না। তবে ত্বকের ক্ষতি হওয়ার মতো কোনও কাজও করি না। সব অভিনেতা-অভিনেত্রীকেই ওইটুকু মাথায় রাখতেই হয়। তাই নিজেকে সুস্থ ও ফিট রাখার যথাসাধ্য চেষ্ট করি।

প্রসঙ্গত, তাব্বু হিন্দি চলচ্চিত্রে অভিনয়ের পাশাপাশি তেলুগু ও তামিল চলচ্চিত্রে কাজ করেন। তিনি হলিউড ছায়াছবিতেও অভিনয় করেছেন। তিনি দু'বার শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন এবং রেকর্ড সংখ্যক চারটি সমালোচক পুরস্কারসহ শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে ছয়টি ফিল্মফেয়ার পুরস্কার অর্জন করেন। শিল্পকলায় অবদানের জন্য ২০১১ সালে ভারত সরকার তাকে পদ্মশ্রী সম্মাননায় ভূষিত করে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

‘বিশ্বকাপ ফাইনালের আগেই আমরা নিঃশেষ হয়ে গিয়েছিলাম’

আন্তর্জাতিক ফুটবলকে চিরবিদায় জানানোর স্মরণীয় রাতে...

রাজনীতির মাঠে নামছেন মেসি!

সবুজ গালিচার জাদুকরী অধ্যায় সাঙ্গ করে আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানি...

বিজিবির বীরত্বে বিএসএফের পিছুটান, ফের পুশইনের চেষ্টা ব্যর্থ

পঞ্চগড়ের বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের মালকাডাঙ্গা স...

রামপাল সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভ...

রাহুল-প্রিয়াঙ্কাকে পাঁজাকোলা করে তুলে নিয়ে গেল পুলিশ

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং বিতর্কিত ভোটার তালিকা সংশ...

ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের কল্যাণে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী তারেক রহমান

ধর্ম, বর্ণ, শ্রেণি ও পেশার কোনো ভেদাভেদ নয়, বরং দেশের প্রতিটি নাগরিকের সমান অ...

আইসিসির নতুন চক্রে আসছে বড় চমক

রেড-বল ক্রিকেটের রোমাঞ্চ ও জনপ্রিয়তা বিশ্বজুড়ে দিন দিন যেভাবে বৃদ্ধি পাচ্ছে...

ফেডারেশন কাপে বসুন্ধরা ও মোহামেডানের বড় জয়

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খেলেও ঘরোয়া ফুটবলের মর্যাদাপূর...

প্রথম ওয়েব ফিল্ম নিয়ে দারুণ উচ্ছ্বসিত পায়েল

সাধারণ প্রেমের গল্প কিংবা ত্রিকোণ প্রেমের গণ্ডি পেরিয়ে বিবাহিত জীবনের টানাপোড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা