১১ বসন্ত পূর্ণ করলেন অনন্ত-বর্ষা
বিনোদন

১১ বসন্ত পূর্ণ করলেন অনন্ত-বর্ষা

বিনোদনে ডেস্ক: ঢাকাই সিনেমার আলোচিত তারকা দম্পতি চিত্রনায়ক অনন্ত জলিল ও চিত্রনায়িকা আফিয়া নুসরাত বর্ষা। ২০১১ সালের ২৩ সেপ্টেম্বর ভালোবেসে বিয়ে করেছিলেন এ তারকা দম্পতি। আজ দাম্পত্য জীবনের ১১ বছরে পা দিলেন তারা।

আরও পড়ুন: বিশ্ববাজারে তেলের দাম সর্বনিম্ন

প্রতিবছর বিবাহবার্ষিকী উদযাপন উপলক্ষে এ দম্পতির থাকে আলাদা আয়োজন। সাধারণত এ সময়টিতে তারা বিদেশে থাকেন সপরিবারে। এবারও এই দম্পতি অবস্থান করছেন দুবাইয়ে। জানা গেছে, সেখানে নিজেদের মতো করে সময় কাটাবেন তারা, বিবাহবার্ষিকী পালন করবেন। সঙ্গে রয়েছে তাদের দুই সন্তান।

বিবাহবার্ষিকীর এ দিনটিতে দুবাই থেকে দোয়া চেয়েছেন এ তারকা দম্পতি। তারা জানান, ‘আমাদের বিবাহিত জীবনের ১১ বছর পূর্ণ হয়ে গেল। সবার দোয়ায় আমরা ভালোই আছি আলহামদুলিল্লাহ! আমাদের জন্য সবাই দোয়া করবেন।

আরও পড়ুন: জাপানে টাইফুনের আঘাত, নিহত ২

বর্ষার সঙ্গে প্রেম আর বিয়ে নিয়ে অনন্ত জলিল বলেন, ‘আমাদের বিয়ে হয়েছে ২০১১ সালে। তবে আমাদের মধ্যে ভালোবাসার সম্পর্ক তৈরি হয় ২০০৮ সালে।’ স্ত্রী বর্ষার উদ্দেশ্যে অনন্ত জলিল বলেছেন, ‘ভালোবাসি তোমাকে। ভালোবাসি শেষ পর্যন্ত।’ আর বর্ষা জানান, তিনিই প্রথম অনন্ত জলিলকে ভালোবাসার কথা বলেছিলেন।

বর্ষাকে বিয়ের পর নিজের অনেক কিছুই পালটে যায় অনন্ত জলিলের। বলেছেন, অফিস থেকে এক সেকেন্ডের জন্য অন্য কোথাও যাই না। বর্ষার সঙ্গে যখন থেকে প্রেম শুরু করেছি, তখন থেকে অফিস থেকে সরাসরি ওর কাছে চলে আসি। একা কোথাও যাই না। দুজন দুজনের প্রতি দায়িত্বশীল। সামাজিকতা রক্ষার চেষ্টা করি। সব কিছু মিলেমিশে করি। এটাই আমাদের ভালোবাসার রসায়ন।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা