ছবি: সংগৃহীত
বিনোদন

জন্মদিনে মিথিলাকে কাছে পেলেন না সৃজিত!

সান নিউজ ডেস্ক: ভারতের নন্দিত নির্মাতা সৃজিত মুখার্জির জন্মদিন ছিল গতকাল শুক্রবার (২৩ সেপ্টেম্বর)। প্রতি জন্মদিনেই সৃজিতকে বিশেষ ভালোবাসায় ভরিয়ে রাখেন তার স্ত্রী মিথিলা।

আরও পড়ুন: মেসির জোড়া গোলে আর্জেন্টিনার জয়

কিন্তু এ বছর জন্মদিনে স্বামীকে একদমই কাছে পেলেন না মিথিলা। ফলে তার জন্য বিশেষ কোনো আয়োজনও করতে পারেননি কলকাতার বাসায়। আনন্দবাজারের এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।

প্রায় দুই মাস ধরে শহরের বাইরে সৃজিত। শুটিং নিয়ে চূড়ান্ত ব্যস্ত নির্মাতা। তাই এ জন্মদিনে কোনও পরিকল্পনাই করে উঠতে পারেননি স্ত্রী মিথিলা।

বিশেষ এই দিনে স্বামীকে কাছ না পাওয়া প্রসঙ্গে অভিনেত্রী বলেন, সৃজিত মুম্বাইয়ে থাকলে তা-ও কিছু পরিকল্পনা করতে পারতাম। কিন্তু শিলংয়ে কোথায় ঘুরে ঘুরে শুটিং করছে কিচ্ছু জানি না। তাই উপহারও পাঠাতে পারিনি। আয়রা ওর আব্বুর জন্য একটা কার্ড তৈরি করেছে, আমি গিটার বাজিয়ে রাত ১২টায় মেসেজ পাঠিয়েছি এটুকুই। তবে বাড়িতে কিন্তু মাংস হচ্ছে, ও দূরে থাকলেও আমরাই খাওয়াদাওয়া করব। আয়রাও বন্ধুদের সঙ্গে মজা করবে।

আরও পড়ুন: ইউক্রেন-রাশিয়া যুদ্ধের অবসান চাই

একদিকে দুই বাংলার সিনেমা নিয়ে ব্যস্ত সময় পার করছেন মিথিলা। সঙ্গে আবার অফিসের কাজের বারবার আফ্রিকা সফর। সব মিলিয়ে মিথিলাও তুমুল ব্যস্ত। এরই মধ্যে মেয়ের স্কুলও চলছে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শ্রীনগরে শীর্ষ সন্ত্রাসী বিকাশ গ্রেপ্তার, পিস্তল-গুলি উদ্ধার

মুন্সীগঞ্জের শ্রীনগরে অভিযান চালিয়ে আলোচিত সন্ত্রা...

বামনায় মায়ের মৃত্যুতে অসহায় শিশু সন্তান

বরগুনার বামনা উপজেলার ৪ নম্বর ডৌয়াতলা ইউনিয়নে সড়ক...

মিরপুরে পোশাক শ্রমিকদের অবরোধের চেষ্টা, টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

ন্যূনতম মজুরি বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে রাজধানীর মির...

ওয়াশিংটনের রক্তচক্ষু উপেক্ষা করে কানাডা-চীন ঘনিষ্ঠ হচ্ছে!

এক নজরে: কানাডা-চীন নতুন বাণিজ্য চুক্তি ও সম্পর্কের মোড়...

নওগাঁয় নিখোঁজের পরদিন ধানক্ষেত থেকে মরদেহ উদ্ধার

নওগাঁর মহাদেবপুরে মায়ের জন্য ওষুধ কিনতে বাড়ি থেকে...

পাসের হার ৩০ শতাংশের নিচে, বেতন বন্ধের চিঠি ইউএনও’র!

ময়মনসিংহের ভালুকায় এসএসসি ও সমমানের পরীক্ষায় পা...

আ’লীগের নৈরাজ্যের প্রতিবাদে ভোলায় যুবদলের বিক্ষোভ মিছিল

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নৈরা...

বাগেরহাটে বাসা থেকে বাসচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

বাগেরহাটের ফকিরহাটে বাসা থেকে মেহেদী হাসান (২২) না...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা