বিনোদন

সিনেমা দেখে আইফোন জেতার সুযোগ

সান নিউজ ডেস্ক : আগামী শুক্রবার ২৩ সেপ্টেম্বর দেশব্যাপী মুক্তি পেতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত সিনেমা ‘অপারেশন সুন্দরবন’। এ সিনেমাটি দেখলে ২০ জন দর্শক পাবেন ‘আইফোন ১৪’ সিরিজের লেটেস্ট ফোন! মঙ্গলবার সন্ধ্যায় বসুন্ধরা সিটিতে অনুষ্ঠিত ছবির প্রিমিয়ারে র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন এমন ঘোষণা দেন।

আরও পড়ুন: যুদ্ধ অবসানে প্রধানমন্ত্রীর ছয় দফা

ঙ্গলবার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যায় বসুন্ধরা সিটিতে অনুষ্ঠিত সিনেমাটির প্রিমিয়ারের আগে এ ঘোষণা দেন ফরচুন গ্রুপের চেয়ারম্যান মিজানুর রহমান।

তিনি বলেন, ‘অপারেশন সুন্দরবন’ সিনেমা যারা দেখবে তাদের মধ্য থেকে লটারির মাধ্যমে বিজয়ী ২০জন ভাগ্যবানকে পুরস্কার দেয়া হবে ফরচুন গ্রুপের সৌজন্যে।

লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক খন্দকার আল মঈন আরও বলেন, বিভিন্ন সিনেমা হলে ড্রপবক্স থাকবে। যারা বিভিন্ন সিনেমা হলে গিয়ে ‘অপারেশন সুন্দরবন’ দেখবেন তারা টিকেটের পিছনে নাম ও মোবাইল নম্বর লিখে ড্রপবক্সে জমা দেবেন। ১ নভেম্বর সুন্দরবন দস্যুমুক্ত দিবস। ওইদিন লটারির মাধ্যমে ২০জন ভাগ্যবানকে আইফোন ১৪ উপহার দেয়া হবে।

প্রিমিয়ার শো অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপমন্ত্রী হাবিবুন নাহার। এছাড়াও ছিলেন সাবেক র‍্যাব প্রধান ও পুলিশের মহাপরিদর্শক বেনজীর আহমেদ, র‍্যাব মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।

এছাড়াও উপস্থিত ছিলেন ছবির পরিচালক দীপংকর দীপন, চিত্রনায়ক সিয়াম আহমেদ, রিয়াজ আহমেদ, নুসরাত ফারিয়া, মনির খান শিমুল, রোশান, মনোজ প্রামাণিক, আরমান পারভেজ মুরাদসহ বিভিন্ন কলাকুশলী।

প্রিমিয়ার শো উপলক্ষে নিচ তলা থেকে ৮ তলায় বসুন্ধরা সিনেপ্লেক্স সেজেছিলো অপারেশন সুন্দরবন- এর ডিসপ্লেতে। মনে হচ্ছিল সুন্দরবনের আবহ! বাঘ-হরিণ শোভা পায় ব্যানারে।

পরিচালক দীপংকর দীপন বলেন, আমি চেষ্টা করেছি সুন্দরবনের গহীনে যা ঘটে তা তুলে ধরতে। সুন্দরবনে যা যা ঘটে তাই তুলে ধরেছি। যদিও কাজটি ছিল অসাধ্য। তবে র‍্যাবসহ প্রত্যেকের অক্লান্ত পরিশ্রমে অবশেষে কাজটি মানুষের কাছে পৌঁছে দিতে পারছি।

আরও পড়ুন: সরকারি চাকরিতে ৩৯ মাস ছাড়

র‍্যাব ওয়েলফেয়ার কো-অপারেটিভ সোসাইটির প্রযোজনায় নির্মিত হয়েছে অপারেশন সুন্দরবন। সুন্দরবনকে জলদস্যুমুক্ত করতে র‍্যাবের দুঃসাহসিক অভিযান ফুটিয়ে তোলা হয়েছে এখানে।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে বাসের নিচে চাপা পড়ে থাকা শিক্ষার্থীর মরদেহ ৩ দিন পর উদ্ধার

ফরিদপুরের বোয়ালমারীতে বাস-ট্রাক সংঘর্ষের পর খাদে পড়ে যাওয়া বাসের নিচে চাপা পড়...

যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় টানা চতুর্থ দিন বাড়ল তেলের দাম

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনায় জ্বালানি সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্...

২০২৭ সালের এসএসসি পরীক্ষা দুই মাস পেছানোর ভাবনা

২০২৭ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা নির্ধারিত সময়ের তুলনায় প্রায় দুই মাস পিছি...

লাগামহীন ‘বাংলার টেসলা’, ঢাকার সড়কে আতঙ্ক

ঢাকার রাত যত গভীর হয়, শহরের ব্যস্ততা ততটা কমে এলেও বিদ্যুতের চাহিদা সবসময় একই...

হাটলক্ষীগঞ্জে দীর্ঘদিন ধরে হয়নি সড়ক সংস্কার

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের হাটলক্ষীগঞ্জ প্রবেশদ্বারের প্রধান সড়কটির...

মুরগি চুরির অপবাদে প্রবাসীর স্ত্রীকে গাছে বেঁধে নির্যাতন, গ্রেপ্তার ১

নোয়াখালীর সেনবাগে মুরগি চুরির অপবাদ দিয়ে আটচল্লিশ বছর বয়সী এক প্রবাসীর স্ত্রী...

চা-শ্রমিকদের শতবর্ষের ইতিহাস নিয়ে কোক স্টুডিও বাংলায় ‘মুল্লুক’

কোক স্টুডিও বাংলার নতুন গান নিয়ে আবারও শ্রোতাদের সামনে আসছে জনপ্রিয় ব্যান্ড &...

বায়ার্নেই সুখে হ্যারি কেইন

টটেনহাম ছেড়ে বায়ার্ন মিউনিখে যোগ দেওয়ার সময় হ্যারি কেইনের ইংল্যান্ডে ফেরার সম...

কালকিনিতে জমি নিয়ে বিরোধের জেরে মারধর ও হত্যার হুমকি 

মাদারীপুরের কালকিনিতে জমিজমা সংক্রান্ত পূর্ব বিরোধের জের ধরে মারধর ও জীবননাশে...

গুলি করে গাড়ি থামিয়ে স্বেচ্ছাসেবক দল নেতাকে কুপিয়ে জখম

পাবনার ঈশ্বরদীতে প্রাইভেটকারে গুলি ছুড়ে পথরোধের পর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা