সোনম কাপুর
বিনোদন

ছেলের ছবি প্রকাশ্যে আনলেন সোনম

সান নিউজ ডেস্ক: বলিউডের জনপ্রিয় অভিনেত্রী সোনম কাপুর গত ২০ আগস্ট পুত্রসন্তানের মা হয়েছেন। আর মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) এক মাস পূর্ণ হল তার। ছেলের জন্মের এক মাস উপলক্ষে কেক কেটে উদযাপনের সঙ্গে সঙ্গে তার নাম ঘোষণার জন্যও এই দিনটিই বেছে নিয়েছেন অভিনেত্রী।

আরও পড়ুন: শিরোপা নিয়ে দেশে ফিরল বাঘিনীরা

সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে করা এক পোস্টের মাধ্যমে ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছেন তার আনন্দ। জানিয়েছেন ছেলের নাম ও দিয়েছেন সেই নামের ব্যাখ্যা। তবে ছেলের মুখ এখনও প্রকাশ্যে আনেননি।

মঙ্গলবার ইনস্টাগ্রামে স্বামী আনন্দ আহুজা ও ছেলেকে নিয়ে করা পোস্টের ক্যাপশনে লিখেছেন, আমাদের সন্তান আমাদের জীবনে একেবারে অন্যমাত্রা এনে দিয়েছে। একটা তাজা হাওয়ার মতো। তাই আমাদের সন্তানের নাম বায়ু কাপুর আহুজা। এই বায়ুর মধ্যে লুকিয়ে রয়েছে হনুমানজি এবং ভীমের শক্তি। যা অসীম সাহসে পরিপূর্ণ, যা কিছু পবিত্র, জীবনদায়ী এবং চিরন্তন, তাদের সবার কাছে আমরা আমাদের ছেলে বায়ু কপূর আহুজার জন্য আশীর্বাদ চাই। হিন্দু শাস্ত্র মতে, বায়ু হল পঞ্চভূতের অন্যতম। তিনি শ্বাসপ্রশ্বাসের ধারক, হনুমান, ভীম এবং মাধবের আধ্যাত্মিক পিতা, তিনিই সর্বশক্তিমান পবন দেব।’

আরও পড়ুন: ছাদখোলা বাসে চ্যাম্পিয়নরা

তিনি আরও লিখেন, ‘বায়ু হলেন জীবনের পথপ্রদর্শক, মহাবিশ্বের চালিকাশক্তি। ইন্দ্র, শিব, কালী সব দেবতাই বায়ুর সঙ্গে সম্পর্কিত। তিনি যেমন জীবনের জন্ম দিতে পারেন, তেমন শয়তানের বিনাশও করতে পারেন অনায়াসে। বায়ু বীর, সাহসী এবং সুন্দর।’

এ সময় অভিনেত্রী ছেলে ও তার পরিবারের সবার শুভকামনার জন্য ভক্তদের ধন্যবাদ জানিয়েছেন।

আরও পড়ুন: ভুলবশত গোলা পড়েছে

প্রসঙ্গত, দীর্ঘ দিন চুটিয়ে প্রেম করার পর ২০১৮ সালের ৮ মে আনন্দ আহুজার সঙ্গে সাতপাকে বাঁধা পড়েন সোনম কাপুর। এরপর গত মার্চে অন্তঃসত্ত্বা হওয়ার খবরটি জানান। গত ২০ আগস্ট সন্তানের জন্ম দিয়েছেন সোনম। স্বামী আনন্দ আহুজার সঙ্গে এটি তার প্রথম সন্তান।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে প্রতিবন্ধী নারী ধর্ষণে অন্তস্বত্বা, গ্রেপ্তার আরও ২ 

ফরিদপুরের বোয়ালমারীতে প্রতিবন্ধী এক নারীকে (৪০) ধর্ষণের মামলায় বুধবার (২৯ জুল...

মাটিরাঙায় বন্যায় ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে বীজ সহায়তা প্রদান  

খাগড়াছড়ির মাটিরাঙায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা প্রদান ক...

আবারও সংশোধন হচ্ছে সাইবার সুরক্ষা আইন, বাড়ছে শাস্তি

আবারও সংশোধন করা হচ্ছে সাইবার সুরক্ষা আইন। নতুন ধারা সংযোজনের মাধ্যমে গুজব, অ...

ফের ইরানে হামলা শুরু মার্কিন বাহিনীর

টানা ৫ দিন বিরতির পর ফের ইরানে সামরিক অভিযান শুরু করেছে মার্কিন বাহিন...

যৌনকর্মীর চরিত্রে নতুন সিনেমা ‘গুলশানের চামেলি’

রাজনীতি, ক্ষমতার অপব্যবহার ও অভিজাত সমাজের অন্ধকার দিক তুলে ধরে নির্মিত হতে য...

২০২৭ বিশ্বকাপের ভেন্যু, লোগো ও ব্র্যান্ড উন্মোচন

দীর্ঘ প্রায় দুই দশক পর আবারও আফ্রিকার মাটিতে ফিরছে...

হাসিনা প্রত্যর্পণ ইস্যু খতিয়ে দেখছে ভারত সরকার

ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ...

জেলা শিক্ষা কর্মকর্তাদের মাউশির জরুরি নির্দেশনা

মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের মধ্যে পাঠাভ্যাস গড়ে তুলতে পরীক্ষামূলকভাবে (পা...

তিন দিনের ব্যবধানে বাড়ল স্বর্ণের দাম

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) আবারও দে...

বিএনপির ক্ষমতা গ্রহণকে 'ইতিবাচক' আখ্যা ভারতের

বাংলাদেশের জাতীয় নির্বাচনে বিএনপির বিজয় এবং দলটির নেতৃত্বে নতুন সরকার গঠনের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা