নুসরাত ফারিয়া
বিনোদন

সিঙ্গেলদের জন্য আমি আছি

সান নিউজ ডেস্ক: ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা ‘জিরো ফিগার আইকন’ নুসরাত ফারিয়া। দুই বাংলায় তার পরিচিতি রয়েছে। তার অভিনীত সিনেমা ‘অপারেশন সুন্দরবন’ প্রচারণায় হাজির হন রাজধানীর বেসরকারি বিশ্ববিদ্যালয় আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অফ বাংলাদেশ (এআইইউবি)-এ। সেখানে শিক্ষার্থীদের সিনেমাটি দেখার জন্য আহবান জানান চলচ্চিত্রে অভিনয় করা শিল্পীরা।

আরও পড়ুন: নুসরাত ফারিয়ার সুখবর!

নুসরাত ফারিয়া সবাইকে সিনেমাটি দেখার জন্য বলছিলেন। একজন শিক্ষার্থীর প্রশ্নের জবাবে জানালেন এআইইউবি’র সিঙ্গেলদের জন্য তিনি রয়েছেন।

এসময় একজন শিক্ষার্থী বলে ওঠেন, আমি তো সিঙ্গেল বাট আপনি বলছেন গার্লফ্রেন্ড নিয়ে যাইতে। আমার তো গার্লফ্রেন্ড নাই।

এ সময় নুসরাত ফারিয়া বলেন, আমি তোমার সামনে দাঁড়িয়ে আছি, ইউ গো উইথ মি। টোয়েন্টি থার্ড সেপ্টেম্বর, ফ্রাইডে থ্রি পিএম আমরা একসঙ্গে মুভি দেখছি, ওকে? আর যার এই ফ্রাই ডে চলে গেলে, পরের ফ্রাইডে যে আছে,যারা সিঙ্গেল আছ; আই অ্যাম হেয়ার। আমি এভেইলেবল।

আরও পড়ুন: ইমরান হাশমিকে পাথর নিক্ষেপ!

এই আয়োজনে অভিনেতা সিয়াম, জিয়াউল রোশান, নুসরাত ফারিয়া, দর্শনা বণিকসহ অপারেশন সুন্দরবনের কুশলীরা। নুসরাত ফারিয়া মাইক্রোফোন হাতে নিয়ে প্রথমেই জানালেন তিনি এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন। পরে ব্যক্তিগত কারণে বিশ্ববিদ্যালয় ছেড়ে দেন।

অপারেশন সুন্দরবন মুক্তির আগে সর্বোচ্চ প্রচারণা চালাচ্ছে এই সিনেমার কুশলীরা। এরই অংশ হিসেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়সহ বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ে প্রচারণায় অংশ নিয়েছে।

আরও পড়ুন: মা হচ্ছেন মা‌হি

বিশ্বের সর্ববৃহৎ ম্যানগ্রোভ বন সুন্দরবনকে দস্যুমুক্ত করতে র‍্যাবের দুঃসাহসিক অভিযান নিয়ে চলচ্চিত্রটি নির্মাণ করেছেন দীপংকর দীপন। এটি বন্যজীবন নিয়ে বাংলাদেশের প্রথম রোমাঞ্চকর সিনেমা। আগামী ২৩ সেপ্টেম্বর সারাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে।

প্রসঙ্গত, নুসরাত ফারিয়া ছিলেন উপস্থাপক। তবে এখন পুরোদস্তুর নায়িকা। গত কয়েক বছরে বেশ কিছু আলোচিত সিনেমায় অভিনয় করেছেন। তার সমস্ত ব্যস্ততা এখন রূপালি দুনিয়া ঘিরেই। তবে এর ফাঁকে গানও করেন তিনি।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দর্শক টানতে পারছে না পাকিস্তান, পানির দামে সম্প্রচার স্বত্ব

মাঠের পারফরম্যান্স তলানিতে নামলে তার চড়া মূল্য যে বোর্ডের কোষাগারেও পড়ে, তার...

ভারতের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজ দলে আমির

ভারতের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের জন্য দলে...

প্রীতম-শাহতাজের বিচ্ছেদ

সংগীতশিল্পী ও সুরকার প্রীতম হাসান এবং অভিনেত্রী ও মডেল শাহতাজ মনিরা হাশেমের চ...

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

চাঁদে যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীনের তীব্র প্রতিযোগিতা

ভবিষ্যতের মহাকাশ জয় ও চাঁদে পাকাপাকিভাবে বসতি গড়ার পরিকল্পনা নিয়ে বড় এক প্রতি...

বাবুগঞ্জে জেলেদের চাল আত্মসাতের অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে

বরিশালের বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ইউনিয়ন পরিষদে তা...

দূর্গা পূজা উপলক্ষে ঝালকাঠি জেলা পুলিশের মতবিনিময় সভা

সনাতন ধর্মাবলম্বিদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব আসন্ন শ...

সৌদির সুরক্ষায় পাকিস্তান ও তুরস্কের সামরিক বাহিনী একমত

সৌদি আরবের ওপর ক্রমাগত নিরাপত্তা হুমকির মুখে দেশটিতে যৌথ সামরিক বাহিনী ও সমরা...

পুলিশের ব্যারিকেডে উঠে রাহুল গান্ধীর হুশিয়ারি

ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি...

প্রধান শিক্ষক নিয়োগে আইনি বাধা আপাতত নেই

এমপিওভুক্ত হাইস্কুলে প্রধান শিক্ষক নিয়োগের ক্ষেত্র...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা