উরফিকে ধর্ষণের হুমকি!
বিনোদন

উরফিকে ধর্ষণের হুমকি!

বিনোদন ডেস্ক : বলিউডের আলোচিত-সমালোচিত সাহসী, হট এবং কিউট জনপ্রিয় মডেল ও ভাইরাল অভিনেত্রী উরফি জাভেদ খোলামেলা ফটোশুট ও উদ্ভট পোশাকের জন্য নিয়মিত সংবাদের শিরোনামে থাকেন।

আরও পড়ুন : ১৭ বছরেও বিচার শেষ হয়নি

বলিপাড়ার এই মডেলের কপালে অধিকাংশ সময়ই সমালোচনাই জোটে। তবে মন্তব্য কখনো গন্তব্য ঠেকাতে পারে না নীতিতে বিশ্বাসে উরফি নিন্দুকের নিন্দা নয়, বরং নিজের ইচ্ছাকেই প্রাধান্য দেন।

অভিনেত্রী উরফি জাভেদ বেশ কিছুদিন ধরে একটি সমস্যার মধ্যে রয়েছেন বলে জানালেন, এক ব্যক্তি তাকে বিরক্ত করছে। ব্ল্যাকমেইল করে ‘আপত্তিকর’ প্রস্তাবও দিচ্ছে। এমনকি ধর্ষণের হুমকি দিচ্ছে বলেও মডেলের দাবি।

জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে দীর্ঘ একটি পোস্ট দিয়ে উরফি জানিয়েছেন, সপ্তাহ দুয়েক আগে বিষয়টি নিয়ে থানায় অভিযোগ করেছেন। কিন্তু এখনো কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।

আরও পড়ুন : চট্টগ্রামে ৫ জেএমবির মৃত্যুদণ্ড

সাহসী অভিনেত্রী উরফি ওই ব্যক্তির একটি ছবি ও তার সঙ্গে চ্যাটের স্ক্রিনশট শেয়ার করে লিখেছেন, ‘এই লোকটা আমাকে এতদিন ধরে সোশ্যাল মিডিয়ায় বিরক্ত করছে।

২ বছর আগেও কেউ আমার ছবি টেম্পার করেছিল এবং শেয়ার করে দিয়েছিল। এই নিয়ে তখন আমি পুলিশের দ্বারস্থ হয়েছিলাম। খুব খারাপ একটা সময়ের মধ্যে দিয়ে যেতে হয়েছিল আমাকে তখন। আমি তা নিয়ে ২ বছর আগে একটি পোস্টও করেছিলাম যা এখনও আমার প্রোফাইলে রয়েছে।

আরও পড়ুন : জিম্বাবুয়ে জুড়ে হামে ১৫৭ শিশুর মৃত্যু

ওই ছবির বিনিময়ে ওই লোকটা আমাকে ভিডিও সেক্স করার জন্য ব্ল্যাকমেইল করছিল। ভয় দেখিয়েছিল নইলে সে ছবিগুলো বলিউডের কিছু পেজে দিয়ে দেবে ও আমার ক্যারিয়ার শেষ করে দেবে। হ্যাঁ, সে আমাকে সাইবার ধর্ষণের (হ্যাঁ, এটাকে তাই বলে) জন্য ব্ল্যাকমেইল করছিল।’

এ লাস্যময়ী মডেল আরও লেখেন, ‘এমন না শুধু এই লোকটার উপর আমি বিরক্ত। এর আগে গোরেগাঁও পুলিশের কাছে অভিযোগ করেছিলাম। ১৪ দিন হয়ে গেল কোনো স্টেপ নেওয়া হয়নি। আমি খুব আশাহত।

আরও পড়ুন : উত্তরায় নিহত ৪ জনের দাফন সম্পন্ন

মুম্বাই পুলিশের ব্যাপারে কত ভালো কথা শুনেছিলাম। কিন্তু এই লোকটার ওপর তাদের ব্যবহার আমাকে আশ্চর্য করেছে।’

সর্বশেষ উরফি নারীদের সতর্ক করে লেখেন, ‘আপনাদের বলে দেই, এই লোকটা সমাজের জন্য ক্ষতিকারক। তার এভাবে খোলাখুলি বাঁচার অধিকার নেই।

আমি জানি না পুলিশ এই লোকটার বিরুদ্ধে কী স্টেপ নেবে, তবে সবাইকে এটা বলে রাখি এই মানুষটা কিন্তু এখন পাঞ্জাবি ইন্ডাস্ট্রিতে খুল্লামখুল্লা কাজ করছে।’

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জ কারাগারে অসুস্থ দীপু মনি, পাঠানো হলো ঢাকা মেডিকেলে

মুন্সীগঞ্জ জেলা কারাগারে বন্দি সাবেক সমাজকল্যাণ, শিক্ষা ও পররাষ্ট্রমন্ত্রী ডা...

ঝড়-বৃষ্টির সতর্কতা: ১১ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়া

দেশের বিভিন্ন অঞ্চলে আবারও আবহাওয়ার পরিবর্তনের আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অ...

পদ্মা সেতুর ৪ বছরে টোল আদায় ৩,৩৯২ কোটি টাকা

যোগাযোগ ব্যবস্থার মাইল ফলক হিসেবে ৪ বছরে পদ্মা সেতুর টোল আদায় হয়েছে ৩ হাজার ৩...

হারারে টেস্টে লড়াই জমাচ্ছে জিম্বাবুয়ে, ১০০ রানে থামাতে চায় বাংলাদেশ

হারারে টেস্টের প্রথম দিনে ব্যাটিং ব্যর্থতায় বড় চাপে পড়ে গেছে বাংলাদেশ দল। মাত...

প্রধানমন্ত্রীর নতুন অর্থনৈতিক রোডম্যাপ: তিন ধাপের পরিকল্পনা

দেশের অর্থনীতিকে দীর্ঘমেয়াদি ভিত্তির ওপর দাঁড় করাতে পুনরুদ্ধার, উত্তরণ এবং পু...

ফুলবাড়ী পৌরসভার ৬২ কোটি ৬৮ লাখ টাকার বাজেট ঘোষণা

দিনাজপুরের ফুলবাড়ী পৌরসভার ২০২৬-২০২৭ অর্থবছরের জন্য ৬২ কোটি ৬৮ লাখ ১৭ হাজার ৯...

দিনাজপুরে ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহ দিবস উদযাপন

ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহের মহান নায়ক সিধু, কানু, চাঁদ ও ভৈরব এর বীরগাথা স্মরণ...

ছাঁটাই প্রস্তাবের আলোচনা প্রত্যাহার জামাতের

জাতীয় সংসদে বাজেটের দাবির ওপর ছাঁটাই প্রস্তাবে আলোচনার প্রত্যাহার করেছে বিরোধ...

শিল্পী মুস্তাফা মনোয়ারকে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা 

শিল্পগুরুকে শেষ বিদায় ও শ্রদ্ধা জানাতে আজ কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে জড়ো...

নদীর পানি বৃদ্ধি, তবু নেই বন্যার ভয়

দেশের প্রধান নদ-নদীগুলোর পানি স্তরে সাম্প্রতিক সময়ে কিছুটা বৃদ্ধি লক্ষ্য করা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা