বিনোদন

‘হাওয়া’ একটা ইতিহাস হোক

সান নিউজ ডেস্ক: বহুল আলোচিত সিনেমা ‘হাওয়া’ আজ শুক্রবার (২৯ জুলাই) দেশের ২৪টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। মুক্তির আগেই অধিকাংশ হলে সিনেমাটির প্রথম দুই-তিন দিনের সমস্ত টিকিট বিক্রি হয়ে গেছে।

আরও পড়ুন: আবারও যুক্তরাষ্ট্রকে সতর্ক করল চীন

‘হাওয়া’ দেখার জন্য দর্শক, সমালোচক থেকে শুরু করে সিনেমা অঙ্গনের তারকারাও ব্যাপক উচ্ছ্বসিত। এ সিনেমাটি নিয়ে চিত্রনায়ক ওমর সানীর প্রত্যাশা, ‘হাওয়া’ দেশের সিনেমায় একটা ইতিহাস সৃষ্টি করবে।

ওমর সানী ফেসবুকে লিখেছেন, ‘কিছুদিন আগে মধুমিতা সিনেমা হলে ছবি দেখছিলাম; সাথে ছিলেন শ্রদ্ধেয় কাঞ্চন ভাই, অনন্ত জলিল, বর্ষা। একটা ছবির ট্রেলার দেখলাম; অদ্ভুত মেকিং, কালার, আর্টিস্ট পারফরম্যান্স; বিশেষ করে চঞ্চল। তখন ভেবেছিলাম আমাদের বাংলা চলচ্চিত্র…!’

আরও পড়ুন: দেশে ফিরলেন ৩৫ হাজার ৩৮৯ হাজি

তিনি আরও লিখেছেন, “হাওয়া’ আজ মুক্তি পাচ্ছে, একটা ইতিহাস হোক। আসল হচ্ছে গল্প এবং পরিচালক, তারপর শিল্পী। অপেক্ষায় থাকলাম ছবিটা দেখার জন্য। অগ্রিম অভিনন্দন ‘হাওয়া’।’’

সমুদ্রের একটি ট্রলারকে ঘিরে এগিয়েছে ‘হাওয়া’ সিনেমার গল্প। এর সঙ্গে কিছু মিথ ও রহস্যের মিশ্রণ। সিনেমাটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, নাজিফা তুষি, শরিফুল রাজ, সুমন আনোয়ার, নাসির উদ্দিন খান, সোহেল মণ্ডল প্রমুখ।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা